You are viewing a single comment's thread from:

RE: হর্ণে চিংড়ির মজাদার রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

প্রথমত আমরা বা আমাদের এলাকাসহ আশেপাশের এলাকার সবাই এই হর্ণে চিংড়িকে সবসময় হরিণা চিংড়ি নামে জানি।দ্বিতীয়ত এই চিংড়িকে আমরা হরিণা চিংড়ি বলতাম না,কারণ হরিণা চিংড়ি তো আলাদা ধরনের হয়।এগুলিকে আমরা কাঠালি চিংড়ি বা গোদা চিংড়ি মাছ বলতাম।কারণ এগুলো একটু মাথা মোটা টাইপের হয়।কিন্তু আমরা যে চিংড়িকে হরিণা চিংড়ি বলতাম সেটির মাথা সরু হয় এবং চাপড়া চিংড়ির মতো দেখতে ।তবে চাপড়া চিংড়ির মতো গায়ের রঙ সাদা নয়,গাঁয়ের রংটা হালকা ছাই রঙের হয়ে থাকে।দাদা আপনার চিংড়িগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে আমার মনে হচ্ছে এটি কাঠালি চিংড়ি ও নয়,এটি হচ্ছে গলদা চিংড়ির মাঝারি সাইজের বাচ্চা ,এই অবস্থায় যাকে আমরা ছাটি বলে থাকি।যাইহোক যেকোনো চিংড়ি খুবই স্বাদের হয়ে থাকে, আর আমি চিংড়ি মাছ খুবই পছন্দ করি।যদিও আমার হালকা এলার্জি আছে তবুও চিংড়ি আমার বেশ প্রিয়।চিংড়ি মাছ আলু বেগুন দিয়েই বেশি টেস্টি হয়ে থাকে।তাছাড়া ভেঁজে মাখিয়ে খেলেও দারুণ স্বাদের হয়।চিংড়ি মাছ সকলের প্রিয়,যদিও এটি জলপোকা।😊খুব সুন্দর ও লোভনীয় হয়েছে রেসিপিটা।ধন্যবাদ দাদা সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62238.59
ETH 1773.16
USDT 1.00
SBD 0.38