You are viewing a single comment's thread from:

RE: সামুদ্রিক মাছের মজাদার রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

সামুদ্রিক মাছের রেসিপি খুবই সুস্বাদু হয়ে থাকে।আমার বেশ ভালো লাগে খেতে।তাছাড়া এই মাছগুলি একটু ভিন্ন ধরনের স্বাদের হয়ে থাকে।এই মাছগুলিকে অনেকে পমফ্রেট মাছ,অনেকে সামুদ্রিক চাঁদা মাছ আবার অনেকে আয়লা মাছ এবং সাইটিং মাছ ও বলে থাকে।আমরা এটিকে পমফ্রেট মাছ বলি কিন্তু অঞ্চল বিশেষে নামের পরিবর্তন হয়।যাইহোক এগুলো খেতে মজাদার সঙ্গে পুষ্টিকর ও বটে।এটি আলু ও বেগুন দিয়েই বেশি ভালো লাগে খেতে এবং কড়া করে ভাজি খেতে।সামুদ্রিক মাছগুলির প্রজাতি একই রকমের হয় তাই বুঝে ওঠা খুবই ঝামেলার সেটি কোন জাতীয় মাছ।আমি তো মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে এটি সামুদ্রিক চাঁদা মাছ নাকি পমফ্রেট মাছ।একে যে নামেই ডাকা হোক না কেন এটি খুবই মজার মাছ ও দেখতে খুবই সুন্দর।দাদা আপনার রেসিপিটি খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে।ভালো লাগলো আপনার রেসিপির প্রতিটি ধাপ।ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62848.28
ETH 1779.86
USDT 1.00
SBD 0.38