You are viewing a single comment's thread from:

RE: বেথো শাক ভাজি রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

বেথো শাক ভাজি অসাধারণ মজার খেতে।সত্যি বলতে আজই আমাদের ক্ষেতে 2 টি এই শাক হয়েছে দেখে মাকে জিজ্ঞাসা করছিলাম। হয়েছে এমনিই,যাইহোক এই শাককে আমরা ভেতো শাক বলি।এটি খুবই সুন্দর খেতে,আর চিংড়ি মাছ দিলে তো কথাই নেই।এই শাক আমি হাতে গনা কয়েকবার খেয়েছি।বেশ ভালো লাগে।এছাড়া এই শাক আলুর ক্ষেতের মধ্যে হয়ে থাকে,আমাদের বাড়িতে ও পূর্বে হতো।চিংড়ি মাছ আমার খুবই ভালো লাগে খেতে।শাক যতই বেশি করে রান্না করা হোক না কেন এটি কমে একটুখানি হয়ে যায়।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে এটি আমার একা খাওয়ার মতো।এইজন্য শাক আমি বেশি বেশি করেই রান্না করি কমে যায় বলে।আর এর সঙ্গে শুকনা ভাজা লঙ্কা খেতে অসাধারণ টেস্ট লাগে।আমার তো যেকোনো শাক ভাজি হলে আর অন্য কিছু লাগে না।তবে আমি লালশাক খাই না, এইসব মাঠে জন্মানো শাকগুলি বেশি টেস্ট লাগে খেতে আমার কাছে।খুবই সুন্দর হয়েছে আপনার রেসিপিটি।ভালো লাগলো দেখে, ধন্যবাদ দাদা।ভালো থাকবেন ,শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66032.43
ETH 1931.95
USDT 1.00
SBD 0.39