You are viewing a single comment's thread from:

RE: বড়ো আলুর সাথে রুই মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

রুই মাছ হলো মাছের রাজা ।তাহলে তো খেতে সুস্বাদু হবেই,কোনো কথা হবে না।তাছাড়া বড়ো আলু দিয়ে এই রকম বড়ো সাইজের মাছ বেশ ভালো লাগে খেতে।এই আলু দিয়ে তরকারি যতই ঝোল করা হোক না কেন কিছু সময় পরে জমাট বেঁধে যায়।আমাদের বাড়িতে ও রুই মাছ সবাই পছন্দ করেন ,প্রায় খাওয়া হয় বলে আমার এখন আর রুচি নেই এটি খাওয়ার পরে।তবে হ্যাঁ অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছ লাল রঙের কড়া করে ভেজে দিলে আমি বেশ খাই।দাদা খুবই সুন্দর হয়েছে রেসিপিটি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে রং খুবই ভালো হয়।এছাড়া আমি সবসময় মাছের মাথা খেতে পছন্দ করি, আর আমাদের বাড়িতে সবাই মাছের মাথা খেতে খুবই পছন্দ করেন।আমি মাছ না খেলেও মাথা ছাড়তে রাজি নই😊😊.এটি ছোটবেলা থেকেই অভ্যাস হয়ে গেছে প্রতিদিন মাছের মাথা খাওয়া।দারুণ টেস্ট খেতে,ধন্যবাদ দাদা।ভালো থাকবেন,শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38