You are viewing a single comment's thread from:

RE: ওলকপির সাথে তেলাপিয়া মাছের মজাদার রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

অও, দাদা তেলাপিয়া মাছ এটি আমার পছন্দের তালিকার মধ্যে একটি।হ্যাঁ, এই মাছ যখন পুকুরে দলবেঁধে ভাসে খুবই সুন্দর দেখতে লাগে।অনেক রং থাকে এই মাছের- লাল,হলুদ, নীল ,সাদা খুবই আকর্ষণীয় দেখতে।এটি খেতেও তেমনি সুস্বাদু।কই অনেকে এটি পছন্দ করেন না।আমি এটি খুব ভালো খাই।তেলাপিয়া মাছ ভাজি,ঝোল সবকিছুতেই দারুণ লাগে।বিশেষ করে এর মাথা খেতে অদ্ভুত টেস্ট লাগে।আমার মনে হয় এই মাছের মাথা অধিকাংশ মানুষের কাছে খুবই প্রিয়।

এই তেলাপিয়া কিন্তু আবার লোকাল ভাষায় অনেকে নাইলোটিকা মাছও বলে বা অনেক জায়গায় বুল্টি নামেও পরিচিত।

এই মাছের অনেক প্রজাতি রয়েছে, নাইলোটিকা নাম তো শুনেছি বড়ো প্রজাতির ক্ষেত্রে কিন্তু এই মাছকে বুল্টি মাছ বলে প্রথম শুনলাম।ওলকপি দিয়ে এই মাছ খুবই সুস্বাদু লাগে খেতে।আপনার রেসিপিটি খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে👌👌।কালার দেখেই লোভ লেগে গেল।দাদা আমার সবথেকে বেশি ভালো লাগে যে আপনার রান্নার পদ্ধতি ও আমাদের বাড়ির রান্নার পদ্ধতি একই রকম।খুব সুন্দর উপস্থাপন করেছেন, ধাপগুলো ভালো ছিল।ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64349.20
ETH 1874.29
USDT 1.00
SBD 0.36