You are viewing a single comment's thread from:

RE: একটি random ফোটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ5 years ago

ঠিক বলেছেন দাদা,সত্যিই সার্ভারের সমস্যা কাল খুবই বিরক্ত করেছে ।আমিও কিছুই করতে পারছিলাম না।

প্রত্যেকটি ছবি এমনভাবে ক্যামেরাবন্দি করেছেন দাদা দেখে চোখ জুড়িয়ে গেল।এত কাছ থেকে শট নিয়ে ও একদম ঝকঝকে ও সুস্পষ্ট ছবি।মনে হচ্ছিল পৃথিবীর অপূর্ব সৃষ্টির সবচেয়ে সুন্দর সুন্দর জিনিস উপভোগ করছি।যা তার সৌন্দর্য্য, রূপ,রং দিয়ে মোহিত করে মানুষের মনকে।প্রত্যেকটি ছবি এতটাই ভালো লেগেছে যে তা থেকে সবথেকে ভালো লাগা ছবি বাছাই করা কষ্টসাধ্য।ফুল,জীব-জন্তু ,পাখি ও কীট-পতঙ্গ সবকিছুর সৌন্দর্য্য প্রকৃতিকে এক নতুন রূপে সাজিয়েছে।পাখির উড়ে যাওয়ার দৃশ্য, রস খাওয়ার দৃশ্য, গিরগিটির রং বদলের দৃশ্য ,সাদা চোখের জ্বলন্ত কাঁকড়ার দৃশ্য এবং ভালোবাসার প্রতিচ্ছবি হাস দুটির ছবি সবগুলোই অপূর্ব সুন্দর।সুন্দর ও মনমুগ্ধকর আকর্ষণীয় ছবি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38