You are viewing a single comment's thread from:

RE: সোনার পাথর বাটি

in আমার বাংলা ব্লগ5 years ago

অসাধারণ ও গভীর উপলব্ধি দ্বারা মিশ্রিত কবিতাটির লেখনী।
কবি তার লেখনী দ্বারা বুঝিয়েছেন-মানুষের মাঝে মাঝে বৃষ্টির দিনে অনেক একাকিত্ব,নিঃসঙ্গ ও ভালোবাসার মানুষের কথা মনে পড়ে।বৃষ্টির ফোঁটার মতো মানুষের মন ও কেঁদে ওঠে হারিয়ে যাওয়া মানুষের জন্য।প্রকৃত ভালোবাসা মন দিয়ে হয় এবং সে ভালোবাসার মানুষের প্রকৃত মনের ব্যাথা অনুভব করতে পারে।শরীর সেখানে ঠুনকো মাত্র,ভালোবাসার মানুষ একজনই হয় ।একবার ভালোবাসা হারিয়ে গেলে তা কখনোই ফিরে আসে না, সেখানে মিথ্যে ছল বাঁধা হয়ে দাঁড়ায়।একবার ভালোবাসা হারিয়ে গেলে শুধুই মনের মধ্যে আক্ষেপের সৃষ্টি হয় ।কিন্তু অধিকাংশ মানুষই মিথ্যে ভালোবাসার দ্বারা মানুষের শরীরকে ভোগ করতে চায়।সেই ভালবাসা সোনার বাটি বা পাথরের মতো জড়ো বস্তুর সমান।মানুষের ঠুনকো দেহ একটি পাথরের মতো, যেখানে কোনো চলমান মন থাকে না।
ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63142.90
ETH 1787.16
USDT 1.00
SBD 0.39