You are viewing a single comment's thread from:

RE: মেরিন ড্রাইভ ভিডিওগ্রাফি || কক্সবাজার

in আমার বাংলা ব্লগ5 years ago

দাদা আপনি যে অসম্ভব সুন্দর ফোটোগ্রাফির পাশাপাশি অসম্ভব সুন্দর ভিডিও করেন এটি তার শ্রেষ্ঠ প্রমাণ।আসলে ভিডিওটির মধ্যে অনেক ছোট ছোট বিষয় আমার চোখে পড়েছে।সেগুলো হলো-সুন্দর পরিষ্কার -পরিচ্ছন্ন ও স্বচ্ছ রাস্তাটি অতীব সুন্দর ।রাস্তা ধরে পায়ে হাঁটতে বেশ ভালোই লাগবে।কারণ রাস্তার পাশে দুই ধারে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য তার সঙ্গে সমুদ্রের স্নিগ্ধ শান্ত হাওয়া।মন ছুঁয়ে যায় ভাবলেই। চাঁদের মতো সুন্দর নৌকাটি দেখে চাদ সওদাগরের নামটি মনে পড়ে গেল।পাহাড়টি ও দারুণ।আর সবশেষে সমুদ্রের পাথরের ফাঁকে আছড়ে পড়া উত্তাল ঢেউ খুবই চমৎকার ।আমি তো কিছুক্ষনের জন্য কল্পনা করছিলাম যে উত্তাল ঢেউয়ের জল পায়ের পাতা ছুঁয়ে যাচ্ছে।সব মিলিয়ে আপনি দারুণ সময় উপভোগ করেছেন দাদা।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37