You are viewing a single comment's thread from:
RE: আমার দৃষ্টিতে সেরা তিনটি diy প্রজেক্ট আমার বাংলা ব্লগে
আজ সারাদিন আমার বর্ধমান থেকে বারাসাতে দিনের দিন যাওয়ার জার্নিতে এক তিক্ত ও ক্লান্তিকর অভিজ্ঞতা হয়েছে বৃষ্টিতে ভিজতে ভিজতে।শরীরটি ভীষণ খারাপ লাগছিল।বাড়িতে ফিরে অনেকটা পর ফোন খুলতেই বৌদির আমার নামটি মেনশন করা দেখেই ঢুকে পড়লাম পোস্ট পড়তে।আসলে আমার পোস্টি যে বৌদির খুব ভালো লেগেছে এটা জানতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত হয়েছি।এছাড়া এভাবে এতবড় বৌদির সারপ্রাইজ আমার মনটিকে ও নিমেষেই ভালো করে দিয়েছে।বৌদি আপনি ও আমাদেরকে রেসিপির পাশাপাশি অসাধারণ diy উপহার দেন।এটি আমার খুব ভালো লাগে।আমি ও চেষ্টা করবো আপনাদেরকে আর ও ভালো কিছু উপহার দেওয়ার জন্য।অসংখ্য ধন্যবাদ বৌদি।আপনি এবং আপনার পরিবারের জন্য শুভকামনা রইলো সর্বদা।