You are viewing a single comment's thread from:
RE: গ্রাম্য পরিবেশে সুন্দর একটি বিকেল : অসাধারণ আকাশ আর প্রচুর বাতাস
আপনার গ্রামের সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এককথায় অনবদ্য।দেখে ও মন ভরে যায়।কিন্তু শহরের যানজট মানুষকে সবসময় ব্যস্ত রাখে।আপনি প্রকৃতির অনেক ছোট ছোট কথা সুন্দরভাবে লেখায় মাধ্যমে ফুটিয়ে তুলেছেন দাদা।প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্তভাবে ক্যামেরাবন্দি করেছেন দাদা।বিশেষ করে সবুজ ধান ক্ষেতের উপর দিয়ে কবুতর পাখির উড়ে যাওয়া, নীল আকাশে সাদা মেঘ ভেসে যাওয়া আর সবুজের মাঝে পথ চলা যেন আনন্দের সঙ্গে সঙ্গে মানুষের আয়ু ও দ্বিগুণ বেড়ে যায়।অনেক ভালো লাগলো ছবিগুলো দেখে এবং লেখাগুলো পড়ে দাদা।ধন্যবাদ দাদা অসাধারণ বিকেল আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।
আপনার কমেন্টটা পড়ে আমি সত্যিই অনুপ্রাণিত হলাম। ছবিগুলোর মধ্যে কবুতরের ছবিটা আমার কাছেও অনেক ভালো লেগেছে। কবুতর গুলো উড়ে যাচ্ছিল, সেই মুহূর্তে হঠাৎ ক্যামেরা ওপেন করে ছবিটা তুলে ফেলেছিলাম।