Diy- "হাতির লিফ আর্ট"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি একটি diy পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

Diy- হাতির লিফ আর্ট:

IMG_20241215_195254.jpg

অনেকদিন ধরে কোনো diy পোষ্ট করা হয় না।diy করা কিছুটা সময়সাপেক্ষ,তারপরও আজ চেষ্টা করেছি একটি diy তৈরি করার।গাছের পাতা দিয়ে যেকোনো diy তৈরি করতে আমার খুবই ভালো লাগে।তাই আজ একটি হাতি এর diy তৈরি করেছি,যেটি আমি গাছের পাতা দিয়ে তৈরি করেছি।এগুলোকে পাতা দিয়ে এক ধরনের আর্টও বলা চলে, কারন পাতা দিয়ে কোনো কিছুর আকৃতি এতে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়।ঠিক যেমন রং-তুলি কিংবা কলমের কালিতে কোনো প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা সম্ভব তেমনই।যাইহোক এগুলো তৈরি করার সময় খুবই সাবধানে পাতা কাটতে হয়।এটি তৈরি করার পর সুন্দর ও আকর্ষণীয় লাগে দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আমার আর্টটি।তো চলুন শুরু করা যাক---

IMG_20241215_195211.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.গাছের পাতা
2.সাদা কাগজ
3.কালো বলপেন ও
4.কেচি

IMG_20241215_195028.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20241215_195047.jpg
প্রথমে আমি গাছ থেকে কিছু পাতা সংগ্রহ করে নিলাম।এখানে আমি জবা ফুলের পাতা ব্যবহার করেছি।

ধাপঃ 2

IMG_20241215_195059.jpg
এবারে একটি পাতা নিয়ে নিলাম,তারপর কেচির সাহায্যে হালকা ডিম্বাকার করে কেটে নিলাম।

ধাপঃ 3

IMG_20241215_195112.jpg
এরপর অপর একটি পাতা নিয়ে গোল আকৃতি করে কেটে নিলাম মিডিয়াম সাইজে। তারপর ডিম্বাকার পাতার লাগোয়া করে বসিয়ে নিলুম।

ধাপঃ 4

IMG_20241215_195130.jpg
এখন পাতা সরু করে কেটে হাতির লেজ তৈরি করে নিলাম।এরপর আরেকটি পাতা একই মাপে কেটে পা তৈরি করে নিয়ে বড় পাতার নিচে সেট করে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20241215_195151.jpg
এবারে দুটি ছোট সাইজের গোল আকৃতি পাতা কেটে নিয়ে হাতির কান তৈরি করলাম।সবশেষে সাদা রঙের কাগজের উপর কালো রঙের বলপেন দিয়ে বিন্দু একে হাতির চোখ একে নিলাম।তারপর চোখের নিচে পাতা সরু ও বাঁকা করে কেটে হাতির শুর তৈরি করে নিয়ে বসিয়ে নিলাম।

ছবি উপস্থাপন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20241215_195320.jpg

IMG_20241215_195233.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "হাতির লিফ আর্ট।"এই আর্টগুলি দেখতে খুবই সুন্দর লাগে তেমনি তৈরি করতেও ভালো লাগে।


আশা করি আমার আজকের লিফ আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীলিফ আর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।।

Sort:  
 2 years ago 

টাস্ক প্রুফ:

GridArt_20241215_232428037.jpg

 2 years ago 

আমি কখনো লিফ আর্ট ট্রাই করিনি। আপনি পাতা দিয়ে খুব সুন্দর একটা হাতি আর্ট করেছেন। দারুন হয়েছে আপনার আজকের এই লিফ আর্ট। ভিন্ন ধরনের কিছু দেখলে ভালোই লাগে। এত সুন্দর একটা লিফ আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

চেষ্টা করেছি আপু ভিন্ন কিছু তুলে ধরার জন্য, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও পাতা দিয়ে হাতির আকৃতি তৈরি করে ফেলেছেন!!দেখে তো মুগ্ধ হয়ে গেলাম দিদি।পাতা কেটে কেটে বিভিন্ন রকমের জিনিস তৈরি করা খুবই কঠিন কাজ। সেই কঠিন কাজটা আপনি খুব সহজেই করে ফেলেছেন।পাতা দিয়ে এত সুন্দর একটি হাতির আকৃতি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই কাটিং করাটা কঠিন তবে সাজাতে বেশ মজা লাগে আকৃতি তৈরি করতে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পাতা দিয়ে চমৎকার সুন্দর করে একটি হাতির লিফ আর্ট করেছেন। দারুণ হয়েছে আপনার পাতার হাতির লিফ আর্টটি।ধাপে ধাপে পাতা দিয়ে হাতি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ দিদি।

 2 years ago 

প্রতিটা মানুষের মধ্যেই ক্রিয়েটিভিটি রয়েছে। যেটা কাজে লাগালে অনেক কিছু করা সম্ভব। যেমনটা হাতির লিফট আর্ট খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন । এই ধরনের কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে । সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে, আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এটার মধ্যে বেশ নতুনত্ব আছে বলতে হয়। হাতির লিফ আর্ট এটা আগে কখনও দেখিনি। চমৎকার করেছেন আপু। বেশ সুন্দর লাগছে। এবং পোস্ট টা বেশ চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে চমৎকার ছিল পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

এখন দেখে নিলেন, আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পাতা দিয়ে হাতি তৈরি করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। এই ধরনের কারুকার্য গুলো দেখতে অনেক ভালো লাগে। তবে এগুলো অনেক সাবধানতার সাথে করতে হয়। দারুন হয়েছে আপনার এই পোস্ট। অনেক ভালো লাগলো দেখে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,সাবধানে করতে হয় কাজগুলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে একটা ক্রিয়েটিভ ধরনের আর্ট নিয়ে হাজির হয়েছেন। আসলে গাছের পাতা দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায় তা আগে কখনো ভেবে দেখিনি।

 2 years ago 

হুম দাদা,আরো অনেক কিছু তৈরি করা যায়।ধীরে ধীরে সেগুলোও দেখাবো,আপনার সুন্দর মতামত পেয়ে অনুপ্রেরণা পেলাম।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63988.89
ETH 1805.91
USDT 1.00
SBD 0.38