স্বরচিত কবিতা: "কতশত জলপট্টি"
নমস্কার
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আজকের কবিতাটি লেখা হয়েছে একটি মানুষ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সমাজকে কাছ থেকে দেখার অনুভূতি নিয়ে এবং সমাজের মানুষের সমালোচনাভরা দৃষ্টিকে কেন্দ্র করে।যখন কিছু বিষয় দৃশ্যমান ও অদৃশ্যমান হয়ে ওঠে তখন সমাজের মানুষের অন্ধকারময় দিকগুলো স্পষ্ট হতে শুরু করে।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
কতশত জলপট্টি
যেদিন বীজটি প্রথম এসেছিলো,
অন্ধকূপে ধীরে ধীরে বেড়ে উঠেছিলো
তারপর একটি চারার পৃথিবী দর্শন।
বেড়ে ওঠার স্বপ্নে বিভোর--
চোখের কিনারায় কতশত জলপট্টি,
দেখা কিছুরা অদৃশ্য হয়ে ভাসছে
শূন্যতার গহ্বরে না দেখার নিলাম্বরে।
শৈশবের সেই ভালোবাসাগুলি এখন আর
হামাগুড়ি দেয় না, সাঁতার কাটে না হৃদয়ে,
ধোঁয়াওঠা চায়ের আড্ডাতে বন্দী মানুষগুলো
খবরের কাগজ হাতে বেদায় চটে।
সমালোচনার ঢেউটা সেই নোনা ইলিশের মতোই
স্বাদ টপকে বেস্বাদের খাতায় নাম লিখেছে,
সমাজ কেবল চলে দায়িত্বের বোঝা চাপিয়ে
বাস্তবের এক চক্রব্যূহ রচনা করে।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টাস্ক প্রুফ:
Upvoted! Thank you for supporting witness @jswit.
সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার কবিতার ভাষাগুলো আমার অনেক ভালো লাগে।
ধন্যবাদ ভাইয়া।
চেষ্টা করলে সবকিছুই সম্ভব হয়। আর তেমনই আমাদের এই কমিউনিটি কমবেশি সবাই কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। আর ঠিক তেমনি ভাবে আপনি নিজেও কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করছেন বলেই আপনি এখন সুন্দর সুন্দর কবিতা লিখতে পারছেন। এই কবিতাটা অনেক বেশি দারুন হয়েছে কিন্তু।
আসলেই সকলে বেশ ভালো কবিতা লেখার চেষ্টা করছে ইদানিং,ধন্যবাদ ভাইয়া সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।
দিদি আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতা গুলো আমি বেশিরভাগ সময় পড়ার জন্য চেষ্টা করি। কতশত জলপট্টি কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আর পুরো কবিতাটা পড়তেও খুব দারুন লেগেছে আমার কাছে। ছন্দ মিলিয়ে খুব সুন্দর করে লিখেছেন কবিতাটি।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখা সার্থক আপু,ধন্যবাদ আপনার দারুণ মতামতের জন্য।
কথাটা কিন্তু একেবারে ঠিক বলেছেন আপু। সমাজ কেবল দায়িত্বের বোঝা টাই চাপিয়ে দেয়। দারুণ লিখেছেন কবিতা টা আপনি। পড়ে বেশ ভালো লাগল। সত্যি কবিতা হলো মনের খোরাক এবং অনূভুতির বহিঃপ্রকাশ।
আপনার কাছে আমার লেখা কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। আপনার কবিতা পড়ে অনেক ভাল লাগল। প্রতিটি লাইন অনেক সুন্দর ভাবে সাজিয়েছেন। ধন্যবাদ অনেক সুন্দর একটি কবিতা আমাদের শেয়ার করার জন্য।
আপনার সাবলীল মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।