"ফুল গাছের চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

ফুল গাছের চিত্র অঙ্কন:

IMG_20250518_214306.jpg

অনেকটা দিন হয়ে গেল কোনোরকম আর্ট করা হয় না।যদিও যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।কিন্তু দিনে দিনে আবহাওয়ার এতটাই খারাপ অবস্থা যে মন চাইলেও হাত সায় দেয় না আঁকতে।কখনো অতিরিক্ত গরম ,তো কখনো তুমুল ঝড়-বৃষ্টি।তাছাড়া প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।আজ ভাবলাম একটি ফুলসহ গাছের চিত্র অঙ্কন করবো।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250518_214446.jpg

উপকরণ:

1.রঙিন মার্কার পেন
2.পেন্সিল
3.রঙিন জেল পেন ও
4.কালো বলপেন

IMG_20250518_213815.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250518_213827.jpg
প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে একগুচ্ছ ফুল একে নিলাম।

ধাপঃ 2

IMG_20250518_213837.jpg
এরপর আমার হাতের একটি ছবি তুলে নেব ফোনের মাধ্যমে।

ধাপঃ 3

IMG_20250518_213857.jpg
এখন ফুলের গর্ভকেশরগুলি একে নেব ।

ধাপঃ 4

IMG_20250518_213913.jpg
এরপর আরেকগুচ্ছ ফুল অঙ্কন করে নিয়ে ফুলের গাছ ও পাতা একে নিলাম পেন্সিলের সাহায্যে।

ধাপঃ 5

IMG_20250518_214040.jpg
এরপর সবুজ ও হলুদ রঙের মার্কার পেন দিয়ে ফুল গাছের পাতা ও ডালের গায়ে কালার করে একে নেব।

ধাপঃ 6

IMG_20250518_214112.jpg
এখন সবুজ রঙের মার্কার পেন দিয়ে ফুলের গর্ভকেশর বা মুকুট একে নেব।

ধাপঃ 7

IMG_20250518_214128.jpg
এবারে ফুলের পাপড়ির বর্ডারগুলি নীল রঙের জেল পেন দিয়ে কালার করে একে নিলাম।

ধাপঃ 8

IMG_20250518_214306.jpg
এরপর নীল রঙের বর্ডার করা ফুলের মধ্যে শিরা-উপশিরা একে নিলাম লাল রঙের জেল পেনের সাহায্যে।

শেষ ধাপঃ

IMG_20250518_214446.jpg
সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20250518_214327.jpg

IMG_20250518_214507.jpg

IMG_20250518_214424.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "ফুল গাছের চিত্র"।এটি অঙ্কনের পর দেখতে খুবই সুন্দর লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফুল গাছের আর্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই নিখুঁত হাতে আর্ট টি সম্পূর্ণ করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার আর্ট করা সার্থক আপু,ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর হয়েছে আপনার ফুল গাছটির চিত্র অংকন। অনেক সুন্দর ভাবে আপনি প্রত্যেকটি রংয়ের ব্যবহার করেছেন। ভীষণ সুন্দর লাগছে আপনার অংকন করা ফুলটি দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার প্রশংসামূলক মতামত পড়ে আরো বেশি অনুপ্রেরণা পেলাম,ধন্যবাদ দাদা।

 last year 

ফুল গাছের চিত্র অঙ্কন করেছেন।আপনার আঁকা ফুল গাছটির ডিটেইলস ও রঙের ব্যবহার খুব সুন্দর হয়েছে! বিশেষ করে পাতার শেডিংটা প্রাকৃতিক দেখাচ্ছে।গাছটির গঠন এবং ফুলের বিন্যাস খুব জীবন্ত লাগছে।

 last year 

চেষ্টা করেছি প্রাণবন্ত করে ফুটিয়ে তোলার জন্য, ধন্যবাদ ভাইয়া।

 last year 

এটি ঠিক বলেছেন প্রত্যেকটি আর্ট এর আলাদা আলাদা বিষয়বস্তু থাকে। আজকে আপনি খুব সুন্দর একটি ফুল গাছের চিত্র অঙ্কন করেছেন। তবে আপনার চিত্র অঙ্কন অসাধারণ হয়েছে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত চিত্র অঙ্কনটি আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন।

 last year 

আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম,অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ সুন্দর তো। ফুলটা বেশ দারুণ লাগছে আপু। ফুল গাছের আর্ট টা বেশ চমৎকার করেছেন আপনি। বেশ সুন্দর। সবমিলিয়ে দারুণ ছিল আপনার আর্ট টা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।

 last year 

বাহ সুন্দর তো। ফুলটা বেশ দারুণ লাগছে আপু।

হুম, তাই।জেনে ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 last year 

একেবারে চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে সুন্দর আর্ট দেখে খুব ভালো লাগছে৷ সুন্দর আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর দেখা যাচ্ছে তেমনি এখানে আপনার এই আর্ট শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে খুবই সুন্দর একটি আর্ট দেখতে পেলাম৷ একই সাথে যে রঙের সংমিশ্রণ আপনি দিয়েছেন সে একেবারে নিখুঁত হয়েছে ৷

 last year 

আপনার প্রশংসামূলক মতামত পড়ে খুশি হলাম ভাইয়া,
ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64064.84
ETH 1744.97
USDT 1.00
SBD 0.42