"একটি মেয়ের কার্টুন চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি আর্ট নিয়ে।আমি প্রতি সপ্তাহে একটি করে অঙ্কন শেয়ার করার চেষ্টা করি।

একটি মেয়ের কার্টুন চিত্র অঙ্কন:

IMG_20230924_215413.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ আর্ট করবো মোম রং দিয়ে একটি মেয়ের চিত্র।যেটার মাধ্যমে মেয়েটির পোশাকের রঙিন ডিজাইন ফুটে উঠবে।তবে যেকোনো আর্ট করতে খুবই সময় ও ধৈর্য্যের বিষয়।তাই সবসময় ইচ্ছে থাকা সত্ত্বেও সময় হয়ে ওঠে না।ভিন্ন কোনো কিছুর ছবি আঁকতে বেশ ভালোই লাগে।মেয়েটির আর্ট করার পর বেশ সুন্দর লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

উপকরণ:

1.সাদা কাগজ
2.কালো বলপেন
3.মোম রং
4.পেন্সিল
5.রবার

IMG_20230924_215049.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20230924_215100.jpg
প্রথমে আমি পেন্সিলের সাহায্যে একটি মেয়ের প্যান্ট পরিহিত একটি পায়ের দৃশ্য আঁকবো।

ধাপঃ 2

IMG_20230924_215114.jpg
এরপর অপর পায়ের দৃশ্য একে নেব।যাতে জুতা পরিহিত দৃশ্যও ফুটে ওঠে।

ধাপঃ 3

IMG_20230924_215127.jpg
এখন মেয়েটির বডির দৃশ্য একে নেব এবং কোমরে একটি হাত রাখার দৃশ্য একে নিলাম।

ধাপঃ 4

IMG_20230924_215141.jpg
এরপর মেয়েটির মাথায় চুল ও অপর হাতের দৃশ্য একে নেব।

ধাপঃ 5

IMG_20230924_215204.jpg
এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 6

IMG_20230924_215215.jpg
এখন মেয়েটির চোখ,নাক ও ঠোঁট একে নিলাম।সবশেষে কাঁধ থেকে বেল্ট ঝুলানো একটি ব্যাগ একে নিলাম।

ধাপঃ 7

IMG_20230924_215227.jpg
এরপর কালো রঙের বলপেন দিয়ে পেন্সিল দাগের উপর দিয়ে দাগ টেনে নিলাম।তারপর রবার দিয়ে পেন্সিল দাগগুলো মুছে নিলাম।মেয়েটির গেঞ্জির একপাশে কয়েকটি কালো রঙের ছোট ছোট খন্ড একে নিলাম।

ধাপঃ 8

IMG_20230924_215238.jpg
এবারে মেয়েটির জামার কলার,হাতা ও প্যান্টের নিচে ভাঁজে ভাঁজের ডিজাইনে কালো রং করে একে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।তারপর মেয়েটির চোখের মধ্যে নীল ও ঠোঁট বাদামি রঙের করে একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20230924_215325.jpg
সবশেষে মেয়েটির চুলে নীল রং,জামা ও প্যান্টের গায়ে হালকা সবুজ রং , জুতা হলুদ রং এবং ব্যাগের গায়ে বাদামি রঙের করে একে নিলাম।তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি মেয়ের কার্টুন চিত্র"

ছবি উপস্থাপন:

IMG_20230924_215359.jpg

IMG_20230924_215425.jpg
সবশেষে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।এটা খুবই সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিল।

আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ:

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকারভাবে একটি মেয়ের কার্টুন চিত্র অংকন করেছেন। তবে ঠিক বলেছেন প্রত্যেক আর্ট এর আলাদা আলাদা বিষয়বস্তু থাকে। তবে আর্ট এর মধ্যে মোম রং দেওয়ার কারণে বেশ চমৎকার লাগতেছে। এবং চিত্র অংকনের মেয়েটি খুব স্টাইলিশ লাগতেছে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ের কাটুন চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটা মেয়ের কার্টুন চিত্র অঙ্কন করেছেন। দিদি আপনার করা এই চিত্র অঙ্কন দেখে আমি তো বেশ মুগ্ধ হলাম। এই কার্টুন অঙ্কন করে তার ভিতরের কালারটা ও আপনি অনেক সুন্দর করে দিয়েছেন। সত্যি এরকম দক্ষতা মূলক কাজ দেখলে প্রশংসা তো করাই লাগে। এভাবেই দক্ষতা মূলক কাজগুলো শেয়ার করবেন প্রতিনিয়ত আশা করছি।

 3 years ago 

চেষ্টা করি নতুন নতুন কিছু উপস্থাপন করার জন্য ভাইয়া।আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একটি মেয়ের কার্টুন চিত্রটি চমৎকার আঁকলেন দিদি।কালারটা ও দারুন দিলেন।ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে ও।

 3 years ago 

দিদি আপনার এই ধরনের কাজগুলো আমার অনেক ভালো লাগে। আপনি সব সময় নতুন কিছু করার চেষ্টা করেন যা আমি অনেক বেশি পছন্দ করি। আর আজকেও অনেক সুন্দর একটা চিত্র অঙ্কন করেছেন আপনি। একটি মেয়ে কার্টুন এর চিত্র অঙ্কন করার কারণে অনেক বেশি কিউট লাগছে এটা দেখতে। কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার দক্ষতার প্রশংসা যত করবো ততই কম হবে।

 3 years ago 

আপু দেখছি খুব ভাল কারটুন আকাতে পারেন।আমি তেমন অংকন পারিনা তাই ইচ্ছা হলেও আকাতে পারবো না।অনেক সুন্দর হয়েছে আপনার চিত্র টা আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একটি মেয়ের চমৎকার একটি কার্টুনের চিত্র অংকন করেছেন আপু। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। এরকম আরো সুন্দর চিত্র অংকন দেখতে চাই। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

খুবই সুন্দরভাবে আপনি এই কার্টুন চিত্রটি অঙ্কন করেছেন। এরকম সুন্দর একটি চিত্র দেখতে পেরে খুবই ভালো লাগলো। আর আপনি যেভাবে এটি অংকন করেছেন এর ধাপগুলো খুবই ভালোভাবে তুলে ধরেছেন। এ ধাপগুলো অনুসরণ করে যে কেউ এরকম সুন্দর অংকন করে ফেলতে পারবে।

 3 years ago 

আপনার অঙ্কনগুলো বরাবরই সুন্দর হয়। একটি মেয়ের কার্টুন দেখে অনেক ভালো লাগলো এবং কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।

 3 years ago 

যারা আর্ট করতে পছন্দ করে তাদের কাছে যে কোন বিষয় রং তুলি দিয়ে সেভ বিষয়কে ফুটিয়ে তোলায় অনেক আনন্দের কাজ।একটি মেয়ের কার্টুন এর চিত্রাঙ্কন টি খুবই সুন্দর হয়েছে।প্রতিটি ধাপে ধাপে পুরো আর্ট টি শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই মামনি।❤️

 3 years ago 

আসলেই,আর্ট করার মধ্যে আলাদা একটা ভালো লাগার বিষয় আছে।অনেক ধন্যবাদ আন্টি💝.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38