শৈশবের স্মৃতিতে: "মাটির তৈরি জিনিস"

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি,আর তাই চলে আসলাম ছোটবেলার একটি স্মৃতিচারণ নিয়ে।

শৈশবের স্মৃতিতে: "মাটির তৈরি জিনিস"

pexels-pixabay-357428.jpg
সোর্স

আমরা সবাই ফিরে পেতে চাই আমাদের শৈশবের কিছু সুন্দর মুহূর্তগুলিকে।কিন্তু কিছু মুহূর্ত এমন স্মৃতি হয়ে যায় যেটির সম্মুখীন আমরা দ্বিতীয়বার হতে চাই না।আবার কিছু মিষ্টি স্মৃতি ফিরে পেতে চাই বারেবারে।আবার কিছু স্মৃতি সাময়িক সময়ের জন্য আনন্দ দেয়,আবার কিছু স্মৃতি ভয়ভীতু করে তোলে।তেমনি একটি মিষ্টি শৈশবের স্মৃতি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো।তো আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা শৈশবের ছোট্ট অনুভূতিখানি।তো চলুন শুরু করা যাক----

**আমি গ্রামের মেয়ে।তাই গোটা শৈশব ও কৈশোরের কিছু সময় গ্রামেই কেটেছে।তাই বাড়ির পাশে আমার জেঠুর প্রতিষ্ঠা করা প্রাইমারি ও হাইস্কুল।যখন আমি ঐ প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম তখন গ্রামে প্রত্যেক পরীক্ষা হওয়ার পর শেষ একটি পরীক্ষা হতো মাটির তৈরি জিনিস আনতে হবে আবার মৈখিক প্রশ্নের উত্তর দিতে হবে।আমি জানি না, শহরে কি হতো।তবে হয়তো শহরে মাটির তৈরি জিনিসের বদলে অন্য কিছু করতে হতো।কিন্তু গ্রামে যেহেতু মাটিই সব তো মাটির তৈরি জিনিস থাকবেই।

যখনই এই দিনটি আসতো আমি আমার মায়ের সাহায্য নিতাম।আর আমার মা নানা কাজে এত ব্যস্ত থাকতো যে কিছু তৈরি করার সময়ও পেতেন না।কারন গ্রামের দিকে অনেক কাজ থাকে মানুষের, তার উপরে আমাদের দুই বিঘা নিয়ে বাড়ি তাই ছিল প্রচুর কাজ।তার উপরে ক্ষেতের কাজ ও গরু,মুরগির ঝামেলা তো আছেই।

তাই আমি মায়ের কাছে নরম মাটি নিয়ে যেতাম পুকুরের পাড় থেকে।আর মা আমাকে রান্না করতে করতেই একটি মাটির হাঁড়ি আর তার মুখের ঢাকনা আর একটি মাটির কুমড়ো তৈরি করে দিতো।আমি সেটি কাঠের বোর্ডের উপর বসিয়ে নিয়ে যেতাম স্কুলে।অন্যরা মাটির পুতুল,বিভিন্ন ফল তৈরি করে নিয়ে আসতো।

একবার আমাদের মাটির তৈরি জিনিসগুলি পরিদর্শন করছেন স্যারেরা।আমাদের ক্লাসের একজন মাটি দিয়ে আম বানিয়ে নিয়ে এসেছে।আমটি দেখতে একেবারেই নিখুঁত হয়েছিলো।স্যার কিন্তু একটু সন্দেহ করছিলেন আমটি নিয়ে।🤔

তখন স্যার তাকে বললেন, তুমি এটিকে ভেঙে দেখাও।প্রথমে সে তো ভাঙতেই চাইছিলো না,কিন্তু স্যারের ভয়ে সে মাটির প্রলেপ সরাতেই বের হয়ে আসলো গোটা একটি কাঁচা আম।স্যারসহ সবাই দেখে তো পুরো অবাক।কারণ এটি একটি পরীক্ষা ,তাই সেই পরীক্ষায় সে মাটির জিনিস তৈরিতে কারচুপি বা নকল করেছে।এটি কিছুতেই মেনে নেওয়া যায় না🙅।

তাই শাস্তি স্বরূপ স্যার তাকে ক্লাসের অন্য একজনের দিয়ে কান মলিয়ে দিয়ে ওঠবস করিয়ে নিলেন 100 বার।আর সেই আমের যে কী হেস্তনেস্ত হয়েছিলো সেটা ঠিক মনে পড়ছে না। তবে ওই মুহূর্তটি কিন্তু বেশ ভিন্ন ধরনের ছিল।।


আশা করি আমার আজকের লেখা শৈশবের গল্পটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

মাটি দিয়ে কোন কিছু তৈরি করতে কখনো দেখিনি তবে আম্মুর মুখে শুনেছে ওনারা ছোট থাকতে মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে এগুলো দিয়ে খেলতো। আপনার পোস্ট পড়ে আমার কাছে বেশ ভালই লেগেছে। তবে এটা ঠিক পরীক্ষায় এভাবে নকল করা কখনোই উচিত নয়। যাই পারতো যদি নিজের তৈরি করে আনতো সেটাই সব থেকে ভালো ছিল। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনার মায়ের অনুভূতি জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59522.21
ETH 1570.73
USDT 1.00
SBD 0.42