এসো নিজে করি- "পাকা পুঁইফল দিয়ে মাছের পটকা ও ফুলকি ভাজি রেসিপি"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

এসো নিজে করি- "পাকা পুঁইফল দিয়ে মাছের পটকা ও ফুলকি ভাজি রেসিপি"

IMG_20240405_200910.jpg

বন্ধুরা!
পাকা পুঁইফলের কথা শুনে বেশ অবাক হয়েছেন তাইনা!আসলে পুইশাকের কাঁচা ফল বা বিটুলি তো আমরা খাই কিন্তু পাকা পুঁইফল তেমন খাওয়াই হয় না।তাছাড়া পাকা পুঁইফলে কিন্তু দারুণ একটি কালার রয়েছে।তাই ভাবলাম আজ মাছের পটকা ও ফুলকি দিয়ে ভাজি খাবো।মূলত মাছের ফুলকি বাড়িতে কেউ খায় না।ফুলকি হয় ফেলে দেওয়া হয় সবসময়,নাহলে আমাদের বাড়ির বিড়ালকে খেতে দেওয়া হয়।কিন্তু আমার আজ মনে হচ্ছিল ফুলকি ভাজি খাবো তাই তৈরি করেই ফেললাম।এটা খেতে খুবই টেস্টি হয়েছিল,একদম মুখে লেগে থাকার মতো স্বাদ।পাকা পুঁইফল দেওয়ার ফলে বেশিই স্বাদ হয়েছিল।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

IMG_20240405_200853.jpg

উপকরণসমূহ:

1.মাছের পটকা ও ফুলকি- 1 বাটি
2.পাকা পুঁইফল-3 টেবিল চামচ
3.কাঁচা মরিচ কুচি- 3 টি
4.পেঁয়াজ কুচি - 2 টি
5.লবণ- 1 টেবিল চামচ
6.হলুদ-1/2 টেবিল চামচ
7.পাঁচফোড়ন-1/3 টেবিল চামচ
8.শুকনো মরিচ গুঁড়া-1/2 টেবিল চামচ
9.জিরে ও ধনিয়া গুঁড়া-1/3 টেবিল চামচ
10.সরিষার তেল-50 গ্রাম

IMG_20240405_071100.jpg

প্রস্তুত-প্রণালী:

ধাপঃ 1

IMG_20240405_071639.jpg
একটি পরিষ্কার কড়াই বসিয়ে দেব চুলার মিডিয়াম আঁচে।তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম।

ধাপঃ 2

IMG_20240405_071649.jpg
এরপর তেলের মধ্যে পাঁচফোড়ন ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।

ধাপঃ 3

IMG_20240405_071659.jpg
এবারে পেঁয়াজ হালকা ভেজে নিয়ে পাকা পুঁইফল দিয়ে দিলাম।

ধাপঃ 4

IMG_20240405_071709.jpg
এখন মাছের ফুলকি ও পটকা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজির মধ্যে।

ধাপঃ 5

IMG_20240405_071719.jpg
এবারে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম পটকা ও ফুলকির মধ্যে।

ধাপঃ 6

IMG_20240405_071731.jpg
এরপর লবণ ও হলুদ মিশিয়ে নিলাম পটকা ও ফুলকিগুলির সঙ্গে।

ধাপঃ 7

IMG_20240405_071741.jpg
এখন ভালোভাবে নেড়েচেড়ে কড়া করে ভেজে নিলাম ফুলকিগুলি।

শেষ ধাপঃ

IMG_20240405_200820.jpg
সবশেষে নামিয়ে নিলাম একটি পাত্রে ভেজে নেওয়া ফুলকিগুলি।

পরিবেশন:

IMG_20240405_200834.jpg

IMG_20240405_200910.jpg
এখন এটা এমনি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটা খেতে খুবই স্বাদের হয়েছিল।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছেও অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীএসো নিজে করি--"পাকা পুঁইফল দিয়ে মাছের পটকা ও ফুলকি ভাজি রেসিপি"
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

পুঁইশাকের বিচি দিয়ে খুবই চমৎকার একটি ইউনিক রেসিপি দেখলাম। এর আগে কখনো এরকম রেসিপি আমার চোখে পড়েনি।এসো, নিজে করি প্রজেক্টে আপনাকে স্বাগতম।

 2 years ago 

পাকা পুঁইফল দিয়ে মাছের পটকা ও ফুলকি ভাজি রেসিপি দেখেই খুবই মজাদার মনে হচ্ছে। আসলে এভাবে কখনো রেসিপি তৈরি করা হয়নি। আপনার রেসিপিটা আমার খুবই ভালো লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পুঁইশাকের বিচি কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এটা যদি মাছ অথবা অন্যান্য কিছুর সাথে রান্না করা হয় তাহলে যে কত ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে মেটে বড় বড় আলুর সাথে রান্না করলে। যাহোক খুবই ভালো লাগলো আপনার সুন্দর রেসিপি দেখে আশা করি বেশ সুস্বাদু ছিল।

 2 years ago 

আপু পাকা পুইফল খেতে অনেক মজার। তবে আপনার মতো মাছের ফটকা দিয়ে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পুঁই ফল খেতে মনে হয় ভালই লাগে । সেই অনেক আগে একবার খেয়েছিলাম আর পুঁইফলের আলাদা কালার রয়েছে সেই কালারটার কারণেই দেখতে আরো বেশি ভালো লাগে । ভাত মাখালে মনে হয় টকটকে লাল হয়ে যাবে । পটকাতো তরকারির ভিতর দিয়ে রান্না করে ফেলি কিন্তু ফুলকি আমরা খাই না এটি আমরা ফেলে দেই । তারপরও আপনি এটি দিয়ে অনেক সুন্দর করে ভাজি করেছেন মনে হয় খেতে ভালোই হয়েছিল ।

 2 years ago 

পাকা পুঁইফল দিয়ে মাছের পটকা ও ফুলকি ভাজি রেসিপি দেখতে খুবই লোভনীয় লাগছে। পুই ফল আমার কাছে অনেক পছন্দের। যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে খেতে খুবই টেস্ট লাগে। সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পুঁই ফলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিনে ভরপুর। তবে পুইফল কখনো রান্না করে খাওয়া হয়নি। আর মাছের ফটকা ও মাছের ফুলকিও কখনো রান্না করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে অনেক ইউনিট মনে হচ্ছে। খেতে মনে হয় বেশ মজা হয়েছিল।পুইফল রান্না করার জন্য বাসায় একবার ট্রাই করবো। ধন্যবাদ আপু ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপু পুঁইফল যে আমার কতটা পছন্দের সেটা তো বলে বোঝাতে পারবো না। আমার তো দেখেই লোভ হচ্ছে। ভীষণ খেতে ইচ্ছে করছে। পাঁকা পুঁইফল দিয়ে মাছের পটকা ও ফুলকি ভাজি রেসিপিটা এক কথায় অসাধারণ লাগছে আপু। ধন্যবাদ আপু লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার মা কে দেখি এই ফুলকা সবসময় ফেলে দিতে। এটা কখনো খাওয়া হয়নি। পুইফল ভাজি আমার অনেক পছন্দের একটা খাবার। আমার পছন্দের তালিকায় এটা উপরের দিকেই থাকবে। পুইফল এবং মাছের পটকা ও ফুলকা ভাজি রেসিপি টা দারুণ তৈরি করেছেন। বেশ সুন্দর ছিল। প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65855.69
ETH 1930.19
USDT 1.00
SBD 0.38