Diy- "প্লাস্টিকের বোতল দিয়ে ঝাড়ু তৈরি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি ব্যতিক্রমধর্মী diy পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

Diy- প্লাস্টিকের বোতল দিয়ে ঝাড়ু তৈরি:

IMG_20250125_151557.jpg

অনেকদিন ধরে কোনো diy পোষ্ট করা হয় না।diy করা কিছুটা সময়সাপেক্ষ,তারপরও আজ চেষ্টা করেছি একদম সহজ উপায়ে কম সময়ে ভিন্ন ধরনের একটি diy তৈরি করার।আমাদের দৈনন্দিন জীবনে ঝাড়ুর বেশ প্রয়োজন লক্ষ্য করা যায়।যেমন--বিছানা ঝেড়ে পরিষ্কার করা থেকে শুরু করে ঘর-উঠান সবকিছুই পরিষ্কার করতে ঝাড়ুর প্রয়োজন রয়েছে।তবে এই ঝাড়ু তৈরি করতে অনেকেই ঝামেলায় পড়েন কারন ঝাড়ু তৈরি করলেও অনেকসময় শলা গুটিয়ে থাকে অর্থাৎ শলাগুলি ঠিকমতো মেলে না।কিন্তু আমার এই পদ্ধতি অবলম্বন করে ঝাড়ু তৈরি করলে কোনো রকম হরিকাঠিরও প্রয়োজন হবে না।যেটা গ্রামে ব্যবহার করা হয়ে থাকে।আর গ্রাম কিংবা শহরে সকল মানুষেরই ঝাড়ুর প্রয়োজন পড়ে।যাইহোক এটি তৈরি করার পর কতটা সুন্দর হয় ঝাড়ু দেওয়া আপনারাই দেখতে পারবেন।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আমার diy টি।তো চলুন শুরু করা যাক---

IMG_20250125_151536.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.নারিকেলের শলা-এক মুঠি
2.প্লাস্টিক বোতল-1 টি

IMG_20250125_151336.jpg

পদ্ধতিসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250125_151354.jpg
প্রথমে আমি ছোট একটি প্লাস্টিকের বোতল নিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20250125_151404.jpg
এখন বোতলের নীচে থাকা ধারের ছোট্ট অংশগুলো কেটে বাদ দিলাম।

ধাপঃ 3

IMG_20250125_151420.jpg
এরপর অল্প অল্প নারিকেলের শলা নিয়ে ওই কেটে নেওয়া একটি অংশের মধ্যে ঢুকিয়ে নেব।

ধাপঃ 4

IMG_20250125_151430.jpg
এইভাবে সবগুলো ধারের কেটে নেওয়া অংশের মধ্যে শলাগুলি ঢুকিয়ে নেব টাইট করে।

ধাপঃ 5

IMG_20250125_151450.jpg
এখন একটি চুলায় আগুন ধরিয়ে নেব ,তারপর বোতলের অংশটি আগুনের তাপ দিয়ে দিয়ে হাত দিয়ে চেপে নেব।চাইলে এই সময় আপনারা কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন,এতে আর হাতে ছেঁকা লাগবে না।

শেষ ধাপঃ

IMG_20250125_151502.jpg

IMG_20250125_151522.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "প্লাস্টিকের বোতল দিয়ে ঝাড়ু"।এখন এটি দিয়ে খুব সুন্দরভাবে ঝাড়ু দেওয়া সম্ভব।


আশা করি আমার আজকের diyটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last year 

টাস্ক প্রুফ:

GridArt_20250127_030541436.jpg

 last year 

নারিকেলের শলা এবং প্লাস্টিকের বোতল দিয়ে খুব সুন্দর একটি ঝাড়ু তৈরি করেছেন। এই ঝাড়ু দিয়ে উঠান পরিষ্কার করতে পারবেন। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। যাইহোক এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 last year 

এখন অনেক মানুষ ঝাড়ু তৈরি করতে প্লাস্টিকের বোতল ব্যবহার করে থাকে। কিন্তু কোনদিন এভাবে দেখা হয়নি কিভাবে তৈরি করা হয়। আজকে আপনার জন্য দেখতে পারলাম তৈরি করার বিষয়টা। ভালো লাগলো সুন্দর একটি বিষয় জেনে।

 last year 

এখন দেখে নিলেন,পরবর্তীতে এভাবে ট্রাই করে দেখতে পারেন ভাইয়া।ধন্যবাদ

 last year 

প্লাস্টিকের বোতল এবং নারিকেলের শলাকা দিয়ে খুব সুন্দর করে ঝাড়ু তৈরি করেছেন। যেটা এখন খুবই কম ব্যবহার করতে দেখা যায়। বিশেষ করে গ্রামীণ পরিবেশে এটির ব্যবহার এখনো রয়েছে।
ভালো লাগলো তৈরি অনেক সুন্দর হয়েছে। এই ধরনের কাজকে সব সময় সাধুবাদ জানাই।

 last year 

এটা এখন শহরেও ব্যবহার করা হচ্ছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার আপু ঠিক আপনার মতোন করে প্লাস্টিকের বোতল দিয়ে ঝাড়ু তৈরি করেছে কিছুদিন আগে। আপনার প্লাস্টিকের বোতল দিয়ে ঝাড়ু তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে উপস্থাপন করেছেন। এভাবে ঝাড়ু তৈরি করলে অনেক কাজে ব্যবহার করা যায়। পোস্ট দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আপনার আপু এভাবে ঝাড়ু তৈরি করেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 last year 

প্লাস্টিকের বোতল দিয়ে ঝাড়ু তৈরি করেছেন দেখতে বেশ ভালোই লাগছে আপু। মূলত এ ধরনের ঝাড়ু দিয়ে ঘরের কাজ করা হয়। আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন দেখে তো আমি ও শিখে ফেললাম আপু। ধন্যবাদ আপনাকে

 last year 

সঠিক ধরেছেন,বিছানা চাদর ঝাড়তে এটি খুবই ভালো কাজে লাগে।ধন্যবাদ আপনাকে।

 last year 

প্লাস্টিকের বোতল দিয়ে ঝাড়ু তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে প্লাস্টিকের বোতলটি সুন্দরভাবে গোল আকৃতি করে কেটে নেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। নিশ্চয়ই আপনার মতো করে আমিও বাড়িতে এরকম একটি ঝাড়ু তৈরি করার চেষ্টা করবো।

 last year 

অবশ্যই চেষ্টা করবেন ভাইয়া, আর গোল করে কেটে নেওয়াটাই আসল।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাদের এলাকাতেও এভাবে ঝাড়ু বানানো হয়। আপনি খুবই সুন্দরভাবে প্লাস্টিকের বোতল দিয়ে ঝাড়ু তৈরি করেছেন। তবে আমরা বেশিরভাগ সময় বাঁশ বা শক্ত কোন লাঠি ব্যবহার করে ঝাড়ু তৈরি করি। খুবই ভালো লাগলো আপু আপনার এই পদ্ধতিটা দেখি। ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন আপু,আমার মা -দিদিমা সবাই লাঠি ব্যবহার করে।আমরা হরিকাঠি বলি ওটাকে,ধন্যবাদ আপনাকে ।

 last year 

বাহ আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আজকে আপনি প্লাস্টিকের বোতলের দিয়ে চমৎকার ঝাড়ু তৈরি করেছেন। তবে গ্রামাঞ্চলে অনেকে এভাবে ঝাড়ু তৈরি করে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে প্লাস্টিকের বোতল দিয়ে ঝাড়ু তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হুম, ভাইয়া গ্রামে এভাবে করলে ভিতরে হরিকাঠি বেশি ব্যবহার করে থাকে।ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38