স্বরচিত কবিতা: "ঝরা বৃষ্টি"

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।

pexels-the-alchemiss-192439892-33192877.jpg
সোর্স

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে বৃষ্টিকে কেন্দ্র করে।আসলে আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, ফলে ইউনিভার্সিটিতে আর যাওয়া হলো না।তাই ঘরবন্দি হয়ে শুধুই বৃষ্টিকে নিয়ে আজগুবি চিন্তারা মাথায় আসছে।তো আজ সেই ভাবনাতেই লিখে ফেললাম কবিতাটি। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

ঝরা বৃষ্টি


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

মেঘলা আকাশ, ঝরা বৃষ্টি
মাটির সোঁদাগন্ধে নতুন প্রানের সৃষ্টি,
আবদ্ধ ঘরে এক রুদ্ধশ্বাস---
বৃষ্টির প্রত্যেক ফোঁটা যেন এক একটি
গল্প বলে যায় ঝরে পড়ার আগে।
পুরোনো শৈশব উঁকি মারে মনে
আর সেই কচুপাতার জল না ধরা,
রেডিওতে গড়গড় শব্দের আওয়াজ
আজো কানে বাজে বৃষ্টির দিবা।
দা হাতে বিলে মাছ ধরার কাহিনীগুলি
অতি পুরোনো আর ময়লায় গেছে জমে,
উঠান থেকে পুকুরের জলে গিয়ে মিশে
বৃষ্টি ফোঁটার অসংখ্য বাবলগুলো।
অস্পষ্ট স্মৃতিগুলি যেন জীবন্ত হয়ে ওঠে
শব্দগুচ্ছের নতুন নামধারায়,
গানের সুর আর খিচুড়িও স্থান পায়
বৃষ্টিভেজা কবিতার খাতায়।
চায়ের আড্ডা জমানো একাকীত্ব
কুঁড়ে খায় ভাবনাগুলোকে,
ছবির রং-তুলিতে কিংবা স্নাত পাখিরা
মিশে যাওয়া বৃষ্টির জল একাকারে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@green015, নমস্কার! Your poem "ঝরা বৃষ্টি" is absolutely enchanting! The imagery of rain, the "sondha gondho" of the earth, and the memories it evokes are so vivid and relatable. I especially loved the lines about childhood memories peeking through and the "khechuri" finding its place in the rainy poem. Your personal touch, explaining how the rain inspired you while stuck indoors, makes the poem even more heartfelt.

The way you've captured the essence of a rainy day in Bengal is truly beautiful. Thank you for sharing this piece of your heart with us. Readers, don't miss out on experiencing the magic of @green015's words! What does the rain make you think of? Share your own rainy day memories below!

 11 months ago 

কবিতা এমন হওয়া উচিত যার মধ্যে ছন্দ এবং প্রতিটি অনুভূতি পাওয়া যায়। ঠিক তেমনি আজকে আপনার এই কবিতার মধ্যে প্রতিটি লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ঝরা বৃষ্টি কবিতার নামের মত কবিতাটিও করে বেশ ভালো লাগলো। আপনার কবিতা আমি মাঝেমধ্যে করার চেষ্টা করি। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আজকের কবিতাটিও দারুন লিখেছেন।

 11 months ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম আপু,আশা করি এভাবেই পাশে থাকবেন।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আরে বাহ্ অনেক সুন্দর ছিল তো আপনার আজকের কবিতা লেখার টপিক। আমার কাছে তো এটা দেখে আর পড়ে অনেক ভালো লেগেছে। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখলে খুব ভালো লাগে পড়তে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটা লিখে আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখার পরিপূর্ণতা পায় আপু,ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42