স্বরচিত কবিতা: "হৃদয়ের ঝংকার"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ একটা কবিতা লিখেছি,আশা করি কবিতাটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

pexels-photo-6279442.jpeg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটিতে বলা হয়েছে মানুষ সবসময় নিজের মধ্যে যন্ত্রণাগুলিকে আগলে রাখতে চায়।অন্যের নিকট প্রকাশ করে যন্ত্রণাকে মুক্তি না দিয়ে তারা মনে লালন করে বেশি বেশি দুঃখ পেতে অভ্যস্ত হয়ে পড়ে।কিন্তু কোনো একটা সময় এর সমাপ্তি ঘটে কারো মাধ্যমে।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

হৃদয়ের ঝংকার


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

মেঘের কালিমায় সূর্য উঁকি দেয় না,
মনের ভিতরের যন্ত্রণা দেখে না কেউ,
জীবন চলে দুখ সাগরের বুক দিয়ে
কেউ অনুভব করে না দুঃখের পরিমাণে।


শুকনো ডালে পাতা গজাবে
খরার বুকে নেমে আসবে জলের ঢাল,
পাহাড়সম ব্যথা মিলিয়ে যাবে দূর আকাশে
ধুয়ে-মুছে যাবে বৃষ্টির জলের সঙ্গে।

আমি বানভাষী হয়ে অপেক্ষা করবো
মনের ধূপধূপ করা একটু আশা নিয়ে,
কেউ তো আসবে নিজের ঠিকানা ভুলে
পূর্ব-পশ্চিমের চিন্তাকে জলাঞ্জলি দিয়ে।

সীমান্ত পেরিয়ে সত্যিকারে জ্বীনের দেখা
ভাবনাগুলো অস্থিরতায় ঢাকা,
লুকানো হাওয়ায় ফুলে ওঠা বেলুনের মতোই
সুতারের পুত্র শতরূপ হতে।

তবুও প্রদীপের শিখা জ্বলে হৃদয় জুড়ে
কেউ হয়তো অনুভব করবে হৃদয়ের ঝংকার,
অন্তরের স্পর্শে মুছে যাবে সব মনস্তাপ
নতুনভাবে বাঁচার স্বপ্নে দূর হবে সব ধাপ।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

আপনার কবিতা বরাবরই ভীষণ ভালো লাগে। বিশেষ করে শব্দের চয়ন এবং ব্যাবহার যথেষ্ট ভালো। যাইহোক কবিতার মূলভাব বাস্তবতা কেন্দ্রীক এবং কবিতার লাইনগুলো দারুন ছিল।
ধন্যবাদ আপু চমৎকার কবিতা উপস্থাপন করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, চেষ্টা করেছি বাস্তবতা সম্পর্কে কবিতা লেখার।ধন্যবাদ আপনাকে, সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

হৃদয় যন্ত্রণাটা সবথেকে বেশি কষ্টের হয়ে থাকে। আসলে এরকম অনেক মানুষ রয়েছে যারা যন্ত্রনাকে দূরে ঠেলে দিতে চায় না। আর এগুলো কে নিভিয়ে দেওয়ার জন্য যখন কোনো একজন মানুষ আসে, তখন অনেক বেশি ভালো লাগে। যাইহোক দিদি আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল।

 2 years ago 

একেবারেই ঠিক বলেছেন আপু,নতুন কিছুকে সাদরে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ।ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি প্রতি সপ্তাহে কবিতা লিখেই চলেছেন আর আপনার লেখা কবিতা গুলো পড়তে বেশ ভালো লাগে। আজকেও খুব চমৎকার একটি কবিতা লিখেছেন কবিতাটি পড়ে দারুন লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার মত আমিও চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হতে।আপনার লেখা স্বরচিত কবিতা গুলো আমার অনেক ভালো লাগে।আজকের কবিতাটিও অসাধারণ ছিল কবিতার প্রতিটি লাইন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার লেখা কবিতার আবৃত্তি শুনতেও আমার অনেক ভালো লাগে আপু।আপনিও কিন্তু দারুণ লেখেন,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বর্তমান সময়ে আপনি খুবই চমৎকার কবিতা লিখে যাচ্ছেন। তবে আপনার লেখা কবিতাগুলো সত্যিই অনেক সুন্দর হয়। আজকের এই কবিতাগুলোর মর্ম কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছে। এত চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করছি ভাইয়া, আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38