"একটি ব্যাঙের কার্টুন চিত্র অঙ্কন"
নমস্কার
একটি ব্যাঙের কার্টুন চিত্র অঙ্কন:
প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আসলে আর্টগুলি ফুটিয়ে তুলতে পারলে অনেক আকর্ষণীয় দেখতে লাগে।তো আজ আমি একটি ব্যাঙের কার্টুন চিত্র অঙ্কন করেছি।আসলে কার্টুন চিত্রগুলো ছোট থেকে বড় সবাই-ই পছন্দ করে।মাঝে মাঝেই সময় কাটানোর জন্য বেশ উপভোগ্য বিষয় এই কার্টুন ভিডিওগুলি। যাইহোক এটি অঙ্কন করার পর সুন্দর ও আকর্ষণীয় লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।তো চলুন শুরু করা যাক---
উপকরণ:
2.পেন্সিল
3.স্কেল
4.রবার
5.কালো বলপেন ও
6.মোম রং
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি চশমার ফ্রেমের মতো করে একে নিলাম পেন্সিল দিয়ে।
ধাপঃ 2
এরপর টাইয়ের গঠন একে নিলাম এবং স্কেলের সাহায্যে দুটি লম্বা দাগ টেনে কলার জামা একে নিলাম।
ধাপঃ 3
এবারে জামা অঙ্কনের উপর দুটি ডিম্বাকার বৃত্ত একে নেব।
ধাপঃ 4
এরপর বৃত্তের উপর দিয়ে বাঁকা করে দাগ টেনে জামার।সঙ্গে লাগোয়া করে একে নিয়ে ব্যাঙের মুখমন্ডল একে নেব।
ধাপঃ 5
এখন ব্যাঙের ঠোঁট ও চোখের মণি একে নিয়ে জামার কলারের উপর দুটি বিন্দু দুইপাশে একে নিলাম।
ধাপঃ 6
এরপর পেন্সিল দাগের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে দাগ কেটে নিলাম।
ধাপঃ 7
এখন রবার দিয়ে পেন্সিল দাগগুলো মুছে নিয়ে হালকা সবুজ রঙের মোম রং দিয়ে একে নেব ব্যাঙের মুখমন্ডল।
ধাপঃ 8
এবারে হালকা আকাশি মোম রং দিয়ে ব্যাঙের জামার কলার একে নিলাম।
ধাপঃ 9
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।তারপর টাইয়ের উপর মিষ্টি কালার করে একে নেব।
ধাপঃ 10
এরপর গাড় নীল রং দিয়ে ব্যাঙের জামার রং একে নিলাম।
শেষ ধাপঃ
সবশেষে একটি টিস্যু পেপার দিয়ে ঘষে মোম রংগুলি সেট করে একে নিলাম।
ছবি উপস্থাপন:
তো আমার অঙ্কন করা হয়ে গেল "একটি ব্যাঙের কার্টুন চিত্র"।এটি কালার করার জন্য বেশি আকর্ষণীয় লাগছিলো।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
এই ধরনের আর্ট গুলো করতে বেশ কষ্টকর।সময় ও ধৈর্য নিয়ে এই আর্ট গুলো করতে হয়।আপনি বেশ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু।দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আসলেই ধৈর্য্য ধরে আর্ট করতে হয়, ধন্যবাদ আপনাকে।
আপনি আমাদের মাঝে প্রায় সময় বেশ চমৎকার আর্ট শেয়ার করে থাকেন। আজ আপনি খুব সুন্দর করে একটি ব্যাঙের কার্টুন চিত্র অঙ্কন করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। আপনার ব্যাঙের কার্টুন চিত্র আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার আর্ট দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে আপু।
আপনার মতামত পড়ে ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর লাগছে দিদি আপনার করা অংকন টা।অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
ব্যাঙ টা কী গলাই টাই বেঁধেছে নাকী। বেশ লাগছে তো দেখতে হা হা। চমৎকার করেছেন আর্ট টা আপু। ব্যাঙের এই রুপটা বেশ হাস্যকর হা হা। খুবই সুন্দর করেছেন আর্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
হাস্যকর একটি চিত্র উপস্থাপন করলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকেও।
আসলে এটি কিন্তু একটা ভদ্রলোক হাস্যকর ব্যাঙ হয়েছে। মনে হচ্ছে যেন ব্যাংকটি কোন অফিসে চাকরি করে। এছাড়াও এই ছবিটি আকার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ দাদা,ব্যাঙটি অফিসে চাকরি করে।☺️☺️,ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।
ব্যাঙের খুব সুন্দর একটা কার্টুন চিত্র অঙ্কন করেছেন দিদি। ড্রইং টা বেশ ভালো লাগলো দেখে। সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ড্রয়িং করেছেন। এই ধরনের কার্টুন চিত্রগুলো বেশ মজার হয়। ধন্যবাদ দিদি এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে চিত্রটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।
ব্যাঙের গলায় দেখছি ট্রাই দিয়েছেন আপু। দেখেতো ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে ব্যাঙের আর্ট করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু ট্রাই নয়,টাই দিয়েছি।আপনার মতামতের জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর করে আর্ট করতে পারেন আপনি। আমার কাছে অনেক সুন্দর লাগে এরকম আর্ট গুলো দেখতে। যার ভেতরে ধৈর্য নেই সে কখনোই সুন্দর আর্ট করতে পারেনা। আর এই জন্য ধৈর্য থাকাটা বেশি জরুরী। কারণ ধৈর্য ধরে আর্ট করলে একটু বেশি সুন্দর হয়। এরকম সুন্দর আর্ট গুলোর মাধ্যমে নিজের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ অনেক সুন্দর ভাবে ঘটে থাকে।
আসলেই ধৈর্য্য ধারণ করতে হবে, আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু আপনি ঠিক বলেছেন কার্টুন চিত্র অঙ্কন ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আজকে আপনি অনেক সুন্দর করে ব্যাঙের কার্টুন চিত্র অঙ্কন করেছেন। সত্যি বলতে আপনার চিত্র অঙ্কন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছে বাস্তবে কোন চিত্র অঙ্কন এর ফটোগ্রাফি। অসাধারণভাবে ব্যাঙের কাটুন চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করেছেন।
আপু,আপনার অঙ্কনের কাছে এটা খুবই নগণ্য।তবুও আপনার প্রশংসাভরা মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।