স্বরচিত কবিতা: "অন্তঃপুরের গভীরে নীল শিরমনি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।গরমে শরীর একেবারে নাজেহাল অবস্থা।যাইহোক আজ তারপরও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।

IMG_20250422_043459.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে ভালোবাসাকে কেন্দ্র করে।ভালোবাসা এক সুন্দর অনুভূতি।তবে সকলের ক্ষেত্রে এটি পরিপূর্ণতা পায় না।যারা ভালোবাসার পরিপূর্ণতা লাভ করে তারা খুবই ভাগ্যবান।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অন্তঃপুরের গভীরে নীল শিরমনি


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

সুন্দরতার মায়ায় ভরা ভালোবাসা
কখনো সেখানে তুমি কল্পতরু,আবার কখনো ছায়া,
এই মায়াভরা পৃথিবীতে সবাই একা
কিন্তু জুড়ে যাওয়া নামে থাকে ক্ষনিকের আশা।



গদ্যের ছোট্ট কাহিনীতে আমি কণা
তুমি নক্ষত্র খচিত এক মনঃমুগ্ধকর কায়া,
বিস্মৃতির সাগরে তুমি ডুবুরি
অন্তঃপুরের গভীরে নীল শিরমনি।

যাকে মন থেকে হয় চাওয়া
সেতো হয় বাস্তবে বড়ই অচেনা,
কখনো সে হয় চাঁদ
আর আমরা তখন বামুন উদ্মাদ।

আশারা সবই জড়ো কবিতা
দুজনার সন্ধিক্ষণে মিশে আছে আত্মতৃপ্তির কথা,
ভালোবাসার পরিপূর্ণ সুর
বাজে না তো সকলের হৃদয়ের গূঢ়।

নিদারুণ ভালোবাসারা আশ্রয় খোঁজে
দুজনার মনের চৌকুঠুরিতে,
বহমান সময়ের গতিপথে
স্নিগ্ধ ভালোবাসায় দুই হাত বাড়িয়ে।

অদূরের সকল মায়াজাল ছাড়িয়ে
দূরের দিগন্ত পেরিয়ে এই যাত্রা,
অবশ্যম্ভাবী পথের ঠিকানা লেখে
যেখানে পরিপূর্ণ ভালোবাসারা গল্প বলে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দারুন একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন অসাধারণ ছিল। মনের মনের মাধুর্য দিয়ে কবিতার লাইনগুলো তুলে ধরেছেন। যা পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে উৎসাহ পেলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অসাধারণ কবিতা লিখেছেন আপু। কবিতার কথাগুলো অসাধারণ হয়েছে। সত্যি আপু মনের মাধুরী মিশিয়ে যদি মনের আবেগ তুলে ধরা যায় তাহলে দারুন ছন্দে কবিতা তৈরি হয়।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু,সুন্দর মতামতের জন্য।

 last year 

ভালোবাসায় ভরা সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার প্রত্যেকটি লাইনে ভালোবাসার অনেক গভীর অর্থ প্রকাশ পেয়েছে। অনেক সুন্দর একটি কবিতা আপনি রচনা করেছেন।

 last year 

আপনার সুন্দর মতামত পড়ে অনুপ্রাণিত হলাম,অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

আজকে আপনি ভালোবাসা এবং আবেগ দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।অন্তঃপুরের গভীরে নীল শিরমনি কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। যারা ভালোবাসা পূর্ণতা পায় তারাই ভাগ্যবান। ভালোবাসা মানুষকে বাঁচিয়ে রাখে আবার ভালোবাসা মানুষকে কাঁদিয়ে ছাড়ে। যাইহোক সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন, সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন আপু।আসলেই ভালোবাসা সুখ-দুঃখের অনুকরণে তৈরি।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59858.22
ETH 1573.84
USDT 1.00
SBD 0.42