"টুপির মধ্যে কিউট পুস আর্ট"
নমস্কার
টুপির মধ্যে কিউট পুস আর্ট:
দীর্ঘদিন হয়ে গেল আমার কোনো আর্ট করা হয় না।আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।কি করে করবো বলুন,মন যদি ভালো না থাকে তাহলে কি কখনো আর্ট করা সম্ভব!সেজন্য আমিও আর্টে মন বসাতে পারিনি,যদিও প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আজ আমাদের সকলের প্রিয় পুসের চিত্র আর্ট করলাম।সেটাও আবার একখানা রঙিন টুপির মধ্যে লুকায়িত অবস্থার।যেটা অঙ্কনের পর বেশ সুন্দর ও কিউট দেখতে লাগছিলো।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.রঙিন মার্কার পেন
3.কালো বলপেন
4.পেন্সিল ও
5.রবার
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে একটি পেন্সিল দিয়ে টুপির গঠন একে নেব।
ধাপঃ 2
এরপর টুপির উপরের দিকে ফুলের আকৃতি অঙ্কন করে নিলাম।
ধাপঃ 3
এখন লাল ও সবুজ রঙের মার্কার পেন দিয়ে টুপির উপর ফুলের ডিজাইন একে নেব।
ধাপঃ 4
এরপর পুরো টুপির উপর টিয়ে রং ও হলুদ রঙের মার্কার পেন দিয়ে বর্ডার একে নেব।
ধাপঃ 5
এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।
ধাপঃ 6
এখন টুপির মধ্যে কালো রঙের বলপেন দিয়ে দাগ টেনে নেব।
ধাপঃ 7
এরপর একটি বিড়ালের লেজ টুপির পিছন দিকে ও সামনের দিকে মুখের আকৃতি একে নেব পেন্সিল দিয়ে।
ধাপঃ 8
এবারে পুসের বডি একে নিলাম পেন্সিলের সাহায্যে।তারপর টুপির চারিপাশে বর্ডারে রঙিন মার্কার পেন দিয়ে ডিজাইন একে নিলাম ঢেউয়ের মতো আকৃতি করে।
শেষ ধাপঃ
সবশেষে কালো রঙের বলপেন দিয়ে অঙ্কনের নিচে আমার নাম লিখে নিলাম।তারপর পুসের কয়েকটি ছবি তুলে নিলাম মন মতো।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার টুপির মধ্যে কিউট পুস।এটি আর্ট করার পর বেশ সুন্দর ও কিউট দেখতে লাগছিলো।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
আপনার হাতে আর্ট করা দৃশ্য গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে টুপির মধ্যে কিউট পুস আর্ট করেছেন। আপনার আর্ট করা পুশের দৃশ্য টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন।
প্রশংসামূলক সাবলীল মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
এই বিষয়টা একদমই ঠিক বলেছেন আপু মন ভালো না থাকলে কোন কাজে মন বসানো যায় না। আর মনোযোগ দিয়ে কোন কাজ না করলে সেটা সুন্দর হয়। রঙিন টুপির নিচে সুন্দর একটি পুশ আর্ট করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই আর্ট করতে গেলে মনোযোগের প্রয়োজন হয়, অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কি সুন্দর এঁকেছ তো! তোমার ছবিটা সবথেকে বেশি ভালো লাগছে কারণ বেড়ানটা পেন্সিল স্কেচ রয়েছে এবং টুপিটা কালারফুল। এই ডুয়ালে এফেক্টের জন্য আরও বেশি ফুটে উঠেছে। বেড়ালটা খুব সুন্দর লাগছে দেখতে।
সবকিছু মিলিয়ে তোমার যে ভালো লেগেছে এটাই আমার অঙ্কনের প্রাপ্তি দিদি,অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য।
বাহ আপু আপনি তো খুব চমৎকার একটি আর্ট করেছেন। খুব সুন্দর করে টুপির মধ্যে লুকিয়ে থাকা পুস আর্ট করেছেন। তবে আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক বড় একটি রঙিন টুপির মধ্যে আমাদের প্রিয় পুস লুকিয়ে আছে। ধন্যবাদ এত সুন্দর করে চমৎকার পুস আর্ট করার জন্য।
ঠিক এমনটাই তুলে ধরার চেষ্টা করেছি,আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
Puss এর খুব সুন্দর একটা আর্ট করেছেন দিদি। খুবই চমৎকার লাগছে এই আর্ট টা দেখতে। খুব কিউট একটা আর্ট করেছেন। ভালো লাগলো আপনার আজকের আর্ট পোস্ট দেখে। ধন্যবাদ দিদি এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার অঙ্কন করা সার্থক আপু,অনেক ধন্যবাদ আপনাকে।
বাহ বেশ সুন্দর তো। খুবই সুন্দর লাগছে দেখে। নীল টুপির মধ্যে কিউট পুশ এর আর্ট টা দারুণ করেছেন আপু। বেশ দারুণ ছিল। বেশ সুন্দর উপস্থাপন করেছেন আপনি পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।
আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম,অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। টুপির ভেতর কিউট পুসের আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই অসাধারণ ছিল আপনার আর্ট।পুসকে দেখতে অনেক কিউট লাগছে। ধন্যবাদ আপু ধাপে ধাপে সুন্দরভাবে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হুম, আমাদের পুস এমনিতেই অনেক কিউট।তার উপরে টুপি পড়তে তার ভালো লাগে☺️☺️, ধন্যবাদ আপনাকে।