জেনারেল রাইটিং:"কেউ লড়াই করে পেটের জন্য তো কেউ লড়াই করে নামের জন্য"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী অনুভূতি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

জেনারেল রাইটিং:"কেউ লড়াই করে পেটের জন্য তো কেউ লড়াই করে নামের জন্য"

IMG_20241211_031810.jpg
সোর্স

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আসলে অনেকদিন হলো শিক্ষনীয় বিষয় নিয়ে কিছুই লেখা হয়না।তাই আজ আমি আপনাদের সঙ্গে সেই মানুষদের সম্পর্কে তুলে ধরবো যারা দারিদ্র্যতার জন্য খুবই কষ্ট পায় তাদের অনুভূতি শেয়ার করবো।যেখানে কেউ পেটের জন্য লড়াই করে তো কেউ নিজের নামের জন্য লড়াই করে।এ ক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি। যাইহোক তো চলুন শুরু করা যাক----

জীবন মানেই সংগ্রাম।জীবনের প্রতিটি মুহূর্ত একটা সংগ্রামের মধ্যে দিয়ে অতিবাহিত হয়।জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছুর সঙ্গে আমাদের সংগ্রাম করতে হয়।কখনো প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয়, কখনো সমাজের মানুষের সঙ্গে লড়াই করতে হয় তো কখনো পেটের জন্য লড়াই করতে হয়।প্রত্যেক মানুষকেই লড়াই করে বাঁচতে হয় শুধু লড়াই করার ধরন বা বিষয় আলাদা হয়ে থাকে।

যেমন--সামনে শুরু হচ্ছে শীতকাল।এই সময় কিছু মানুষ খুবই কষ্টে দিনযাপন করবে।কারন তাদের লড়াই এই প্রকৃতির সঙ্গে, তাদের লড়াই নিজের পেটের সঙ্গে, তাদের লড়াই চরম দারিদ্র্যতার সঙ্গে।দুবেলা দুমুঠো ভাত পেলেই তারা খুশি,পরনে কাপড় পেলেই তারাই খুশি।তাদের থাকার জায়গা গাছের নিচে, বাসস্ট্যান্ড কিংবা রেলস্টেশন কিংবা অন্য কোনো অলি গলির রাস্তায়।মাথার উপর ছাদ না থাকলেও তাদের তা নিয়ে কোনো আফসোস নেই।কারন খোলা আকাশের নিচে দিন কাটাতে তারা অভ্যস্ত।এই সমস্ত মানুষ লড়াই করে শুধুমাত্র দুমুঠো খাওয়ার জন্য,পরনে কাপড়ের জন্য।অথচ এসব অভাব যাদের নেই তারা শুধুই নামের জন্য লড়াই করে।

কথায় আছে--নেই কাজ তো খই ভাজ।অর্থাৎ অকাজে সময় নষ্ট করা।সমাজে কিছু মানুষ একেবারেই চিন্তামুক্ত, যাদের মধ্যে অভাববোধ কাজ করে না।যারা বিলাসিতায় দিনযাপন করেন বড় বড় অট্টালিকার উপর, কাপড় ও খাওয়া-দাওয়ার কোনো অভাব নেই।তবুও তাদের চাহিদার শেষ নেই ,যেহেতু এদের মধ্যে কোনো দারিদ্র্যতা কাজ করে না তাই তাদের মধ্যে নিজ নাম প্রচারের চিন্তা জাগে।অর্থাৎ কি করলে সমাজের মানুষ তাকে সেই নাম হিসেবে চিনবে,এই নামের পিছনে ছুটতে ছুটতে সমাজের বড় বড় ব্যক্তিরা অনেক ভুল পথে বা অন্যায় কর্মকান্ডে লিপ্ত হয়ে যান।নিজের নামের জন্য লড়াই করতে করতে এক সময় কেউ কেউ নিঃস্ব হয়ে যান।

প্রত্যেক মানুষ কোনো না কোনো বিষয় নিয়ে ঠিক লড়াই করে বেঁচে থাকার রসদ খুঁজে নিচ্ছে।কিন্তু যাদের লড়াই করার প্রয়োজন পড়ছে না তারাও ছোট্ট একটি বিষয়কে বড় করে সাজিয়ে তার পিছনে সময় ব্যয় করে চলেছেন।প্রকৃত লড়াই তারাই করে যারা সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর খেটে খাওয়া মানুষ রয়েছে।কারন তারা নিজেদের বেঁচে থাকার জন্য লড়াই করে,নিজেদের ছোট্ট চাহিদা পূরণের জন্য লড়াই করে।সমাজের ধনী শ্রেণীর মানুষের মতো অপ্রয়োজনীয় সময় সাধারণ মানুষের থাকে না।দারিদ্র্যতার তাড়নায় সারাদিন ছুটতে হয় কোনো না কোনো কাজের টানে।তাই প্রকৃত লড়াই বা যুদ্ধ তারাই করে যারা অসহায় ও দরিদ্র,অভাববোধ যাদের নিত্য সঙ্গী।।


আশা করি আমার আজকের অনুভূতিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 2 years ago 

টাস্ক প্রুফ:

GridArt_20241212_132108282.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আধুনিক সভ্যতার এটাই হলো সবচেয়ে নির্মম বাস্তবতা, কেউ বেঁচে থাকার জন্য লড়াই করে আর কেউ প্রচারের জন্য।

 2 years ago 

একেবারেই তাই,অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য।

 2 years ago 

পুশ রিলেটেড টাস্কগুলোর স্ক্রিনশট শেয়ার করা হয়নি এখনো।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, এখনই করে দিচ্ছি।।

 2 years ago 

আপু আজ আপনি অনেক দারুন একটি বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। একদম ঠিক কথা বলেছেন আপনি কেউ লড়াই করে পেটের জন্য আর কেউ লড়াই করে নামের জন্য। জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছুর সঙ্গে আমাদের সংগ্রাম করতে হয়। কেউ পেটের দায়ে সংগ্রাম করে আবার কেউ বড় হওয়ার জন্য সংগ্রাম করে। অসাধারণ একটি পোস্ট করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

বেশ সুন্দর মতামত প্রকাশ করেছেন,পড়ে ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63763.42
ETH 1660.59
USDT 1.00
SBD 0.42