"আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছের সুস্বাদু রেসিপি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।সেটি হলো-"আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছের সুস্বাদু রেসিপি"।
টেংরা মাছ আমার খুবই প্রিয়।আর এই সময়ে বাজারে প্রচুর পরিমানে টাটকা টেংরা মাছ পাওয়া যায়।কারণ টেংরা মাছ এই সময়ে বেশি বংশবৃদ্ধি করে।প্রত্যেকটি টেংরা মাছের পেটে ডিমে ঠাসা ,যেটি খেতে আমার খুবই মজা লাগে।আমাদের গাছে অসময়ে একটি পেঁপে ধরেছিল।কিন্তু সেটি সাইজে বেশ ছোট ,কিছুতেই বড়ো হচ্ছিল না।অথচ ভিতরে লাল হয়ে পেকে যাওয়ার জোগাড়।তাই গাছ থেকে নামিয়ে আলুর সঙ্গে টেংরা মাছ দিয়ে রান্না করে ফেললাম।পেঁপে গরমের সময় খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী ,কারন এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।টেংরা মাছ খেতে সবসময়ই খুব সুস্বাদু হয়ে থাকে।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক----
◆উপকরনসমূহ◆
| ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
|---|---|---|
| 1 | টেংরা মাছ | 8 পিচ |
| 2 | পেঁপে | 1 টি |
| 3 | আলু | 3 টি |
| 4 | পেঁয়াজ কুচি | 2 টি |
| 5 | রসুন কুচি | 6 কোয়া |
| 6 | কাঁচা মরিচ | 7 টি |
| 7 | সরিষার তেল | 100 গ্রাম |
| 8 | জিরা,শুকনা মরিচ ও আদা বাটা | 1/2 বাটি |
| 9 | লবণ | 2 টেবিল চামচ |
| 10 | হলুদ | 1.5 টেবিল চামচ |
| 11 | জল | পরিমাণ মতো |
প্রস্তুত প্রণালি:
ধাপঃ 1
●প্রথমে আমি কিছু গোটা টাটকা টেংরা মাছ নিয়ে নেব এবং বটির সাহায্যে কেটে নেব।এরপর জল দিয়ে ভালোভাবে ধুয়েপরিষ্কার করে নেব।
ধাপঃ 2
●এবারে টেংরা মাছের মধ্যে লবণ ও হলুদ নিয়ে নেব স্বাদ মতো।তারপর লবণ ও হলুদ মিশিয়ে নেব মাছের গায়ে হাত দিয়ে।
ধাপঃ 3
●এরপর মিডিয়াম আঁচে একটি পরিস্কার কড়াই বসিয়ে দেব।কড়াইটি হালকা গরম করে তেল দিয়ে আবারও গরম করে নেব কিছুসময় ।এরপর মাছগুলি নেড়েচেড়ে ভালোভাবে ভেঁজে নেব বাদামি রঙের করে।
ধাপঃ 4
●ভেঁজে নেওয়া টেংরা মাছগুলো একটি পাত্রে তুলে নেব।তো আমার টেংরা মাছগুলো ভাজি করা হয়ে গেল।
ধাপঃ 5
●এবারে আমি আমাদের গাছে ধরা ছোট্ট পেঁপেটিও সঙ্গে কিছু আলু নিয়ে নেব।এরপর বটির সাহায্যে মিডিয়াম সাইজ করে কেটে নেব।
ধাপঃ 6
●এবারে আমি কিছু লঙ্কা নিয়ে নেব।
ধাপঃ 7
●বটির সাহায্যে একে একে সব উপকরণগুলি কেটে নেব।যেমন-পেঁয়াজ কুচি, রসুন কুচি ও লঙ্কাগুলি কেটে নিয়েছি।
এরপর জিরা,শুকনা মরিচ ও আদা একত্রে শীল ও নোরার মাধ্যমে মিহি করে বেঁটে নেব।
ধাপঃ 8
●সবজিটি কেটে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব।
ধাপঃ 9
●পুনরায় কড়াইটি চুলাতে বসিয়ে সামান্য তেল দিয়ে নেব।এরপর কেটে রাখা সবজি দিয়ে নেড়েচেড়ে হালকা ভেঁজে নেব।
ধাপঃ 10
●তো আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে 5-7 মিনিট ধরে সবজিটি ভালো করে ভেঁজে নিলাম নেড়েচেড়ে।
ধাপঃ 11
●এরপর কেটে রাখা লঙ্কা ও জল দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো।এবারে 15-20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। পেঁপে ও আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ভেঁজে রাখা মাছগুলি দিয়ে দেব তরকারীর মধ্যে।এরপর একটি পাত্রে নেড়েচেড়ে নামিয়ে নেব।
ধাপঃ 12
●এবারে কড়াইতে সরিষার তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দেব।
ধাপঃ 13
●পেঁয়াজ হালকা ভেঁজে নেওয়ার পর বেঁটে রাখা মসলাগুলি দিয়ে দেব ।এরপর কষিয়ে নেব নেড়েচেড়ে।
ধাপঃ 14
●সামান্য জল ছিটিয়ে মসলাটি ভালোভাবে নেড়েচেড়ে নেব।
ধাপঃ 15
●এবারে পুনরায় তরকারীটি আবার ঢেলে দেব কষিয়ে নেওয়া মসলার মধ্যে।তারপর 5 মিনিট ধরে ফুটিয়ে ছোট ছোট বলক চলে আসলে নামিয়ে নেব তরকারীটি একটি পাত্রে।
ধাপঃ 16
●তো আমার তৈরি করা হয়ে গেল "আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছের সুস্বাদু রেসিপিটি"।এবারে এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে খুবই সুস্বাদু।
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
টুইটার লিংক
আপনি আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছের সুস্বাদু রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। আপনি খুবই চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
টেংরা মাছ খেতে আমি অনেক পছন্দ করি। ডিমওয়ালা টেংরা মাছ খেতে বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছের মজার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল আপু।
আমার ও খুব ভালো লাগে ডিমওয়ালা টেংরা মাছ খেতে ভাইয়া।হ্যাঁ, খুবই সুস্বাদু হয়েছিল রেসিপিটা।ধন্যবাদ আপনাকে।
আলু এবং পেপে দিয়ে টেংরা মাছের খুব দারুন সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি খুবই দারুন হয়েছে বেশ সাজিয়ে গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।
আপনার জন্য ও শুভকামনা ও ধন্যবাদ রইলো ভাইয়া।
টেংরা মাছ গুলোর সাইজ তো বেশ ভালোই মনে হচ্ছে। এই সাইজের টেংরা মাছ খেতে খুবই ভালো লাগে। তবে আপনি টেংরা মাছ রান্নার আগে ভেজে নিয়েছেন। আমাদের এখানে অবশ্য টেংরা মাছ ভাজা হয় না। তবে আপনার রান্নাটা দেখে মনে হচ্ছে খেতে খুব মজা হয়েছে। একবার এইভাবে চেষ্টা করে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে ।
আসলে ভাইয়া ,বাজার থেকে আমরা যে টেংরা মাছগুলো এনেছিলাম এগুলো তার ছোট সাইজ।এর থেকে বড় সাইজের গুলো অন্য একটি রেসিপি তৈরি করেছি।আর আমরা সব মাছ ভেঁজে খাই,কারণ কাঁচা মাছ না ভেঁজে সরাসরি রান্না করলে যেন কেমন কেমন লাগে খেতে।এভাবে খেয়ে দেখবেন একদিন ,ভালোই স্বাদ লাগবে।অনেক ধন্যবাদ আপনাকে।
টেংরা মাছ খুবই সুস্বাদু একটি মাছ, এবং এটির যখন বর্ষাকালে পেটের ভিতর ডিম থাকে তখন খেতে আরো বেশি মজা লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য।
এই মাছের পেট ও ডিমে ঠাসা ছিল ভাইয়া, আর সামনেই তো বর্ষাকাল।ধন্যবাদ আপনাকে।
সত্যি আপু অনেক লোভনীয় একটি রেসিপি ছিল। সামনে বর্ষাকালে টিম টিমে ডিমে ভরা টেংরা মাছ পাওয়া যাবে। তখন অনায়াসে খাওয়া যাবে ধন্যবাদ আপনাকে।
👍
টেংরা মাছ আমার ভিষন প্রিয়। আপনার রেসিপি দেখে জিবে পানি এসে গেছে।আপনার রেসিপির কালার টা অনেক সুন্দর হয়েছে আপু। সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আপনাকে ও ধন্যবাদ ও স্বাগতম।
আলু এবং পেঁপে দিয়ে টেংরা মাছের লোভনীয় রেসিপি প্রস্তুত করেছেন টেংরা মাছ আমার খুব প্রিয় এবারের দেখে লোভ হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছিল ফটোগ্রাফি গুলো দেখেই বোধহয় সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল 🌹
ভাইয়া, আপনার মন্তব্যটি সুন্দর ছিল কিন্তু সঠিকভাবে দাড়ি ও বাক্যের ব্যবহার না হওয়ার জন্য পড়তে কেমন লাগছিল।যাইহোক ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আলু পেঁপে দিয়ে টেংরা মাছের অসাধারণ একটি রেসিপি করেছেন। টেংরা মাছ আমার খুবই পছন্দ। কিন্তু এইভাবে করে কখনো খাওয়া হয়নি। আমি ট্যাংরা মাছ সবসময় ভেজে খেয়েছি। আপনার কাছ থেকে নতুনভাবে রান্না করা শিখে নিয়েছে। আমি এটি বাসায় করে দেখব। অপনাকে ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা রইল।
এইভাবে একদিন খেয়ে দেখবেন আপু ভারী মজার খেতে।ধন্যবাদ আপনাকে।
পেঁপের তরকারি গুলো যেমন সাধের হয়ে থাকে তেমনি শরীরের জন্য অনেক উপকারী। পেপে ভাজি আমার বেশি ভালো লাগে। টেংরা মাছ তো এমনি অনেক স্বাদের। এটা নিয়ে তেমন কিছু বলার নাই৷ 😌
ঠিক বলেছেন ভাইয়া, পেঁপে ভাজি আমার কাছেও খুব ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।