"অসুস্থতা"
নমস্কার
বর্তমান সময়ে সুস্থ থাকাটা খুবই জরুরী।কিন্তু অধিকাংশ বাড়িতেই এই সময় মানুষ অসুস্থ হয়ে পড়ে।সর্দি, কাশি ও জ্বরে বেশ ভোগান্তি পোহাতে হয় সবাইকে।কারন শীত নামা শুরু করেছে,তাই আবহাওয়ার গতি-প্রকৃতি পাল্টে যাচ্ছে।এইসময় উত্তরে হাওয়ায় নতুন ঠান্ডায় সকলেই কমবেশি অসুস্থ হয়ে পড়ে।গ্রামে এটা বেশি অনুভব করা যায়।তেমনি আমিও এই নতুন ঠান্ডা থেকে বাদ যায়নি।এছাড়া ভেজাল খাদ্য তো সবসময় রয়েছে অসুস্থতার জন্য।তবে যতটা সম্ভব গ্রামে আমরা এড়িয়ে চলি ভেজাল খাদ্য না খাওয়ার জন্য।
সুস্থ থাকলে মন ভালো থাকে ও শরীর ভালো থাকে। কিন্তু অসুস্থতা শুধুই ভোগান্তি দেয়।ফলে আমরা শারীরিক ও মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ি ,তাছাড়া কর্ম ক্ষমতা হারিয়ে ফেলি।এই ছোট্ট জীবনে অসুস্থ নামক সমস্যাটি থাকবেই কিন্তু তার জন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে।শরীর ও মন দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে আর দুইদিক থেকে সুস্থ থাকলে মনে এক প্রশান্তি কাজ করবে।যদিও বর্তমানে সেই ছয় ঋতুর গল্প করা বেকার।কারন এখন ছয়টি ঋতুর মধ্যে তিনটিকেই আমরা বেশি অনুভব করি।প্রকৃতির এই ব্যাপক পরিবর্তন মানুষের জনজীবনে প্রভাব ফেলছে।তাই সবাই সাবধানে থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।আর আমার সুস্থতার জন্য প্রে করবেন।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে কি বলবো আমি নিজেও এক সপ্তাহ ধরে প্রচন্ড সর্দি-কাশির সাথে সম্পৃক্ত। ঋতু পরিবর্তনের সময় যদি একটু সাবধানে থাকা যায় সে ক্ষেত্রে হয়তো অনেকটাই সর্দি কাশি থেকে নিজেকে দূরে রাখা যায়। আর হ্যাঁ বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ঠান্ডা জ্বরের সাথে বা সর্দি-কাশির সাথে সম্পৃক্ত।
ঠিক বলেছেন ভাইয়া, ঘরে ঘরে এখন অসুস্থ লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।তারপরও সাবধানে থাকতে হবে,ধন্যবাদ আপনাকে।
আসলে বর্তমান সময়ে এই আবহাওয়া পরিবর্তনের কারণে সব জায়গায় সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে। কিছুদিন আগে আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম। যাইহোক সবাই সবার শরীরের খেয়াল রাখবেন এবং অসুস্থতা নিয়ে আপনি যে পোস্ট করেছেন তা এক কথায় অসাধারণ।
ধন্যবাদ দাদা,সুন্দর মন্তব্য দ্বারা বিষয়টি উপলব্ধি করার জন্য।
ওয়েদার পরিবর্তন হচ্ছে রিপা, তাই এমন ভুগছ৷ সাবধানে থাকো৷ একটু বেসামাল হলেই শরীর খারাপ হবে৷ ফসল উঠছে তো, পরিশ্রমের সময়। অনেক সময় মাঠের হাওয়া, ধুলো এসবেও শরীর খারাপ করে৷ সাবধানে থাকো৷ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও৷
আসলেই দিদি,খুবই চাপ পড়ছে পরিবারের সবার-ই।একটুও সময় পাচ্ছি না, যেটুকু পাচ্ছি পোষ্ট করতেই চলে যাচ্ছে।তুমিও ভালো থেকো।
আপনার অসুস্থতার কথা শুনে অনেক খারাপ লাগলো দিদি। আবহাওয়া পরিবর্তনের কারনে প্রত্যেকের ঘরে ঘরে অসুস্থতা বেড়েই চলছে। আমি নিজেও প্রায় অনেকদিন হলো অসুস্থ এই ঠান্ডা কাশি জনিত রোগে। সুস্থ থাকলে মন ভাল থাকে সব কাজ করতেও ভালো লাগে। কিন্তু অসুস্থ হলে কোন কিছুই ভালো লাগেনা। আপনার জন্য দোয়া রইল আপু।সাবধানে থাকবেন। ধন্যবাদ পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই আপু অসুস্থ হলে কিছু করতে ভালো লাগে না, আপনি ও সাবধানে থাকুন।
আপনার অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লাগলো৷ আসলে এখন আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত বিভিন্ন অসুস্থতার কারণে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়৷ আমিও মাঝে মধ্যে অনেক বেশি অসুস্থ হয়ে যাই৷ যাইহোক সাবধানে থাকবেন৷ আপনার সুস্থতা কামনা করি৷
ঠিক বলেছেন ভাইয়া, আবহাওয়া পরিবর্তনের জন্য এমনটা হচ্ছে।ধন্যবাদ আপনাকে।