স্বরচিত কবিতা: "ভালোবাসাগুলি কাটে চঞ্চলতায়"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি,যদিও বেশ কিছুদিন ধরে সর্দিতে খুবই সমস্যা হচ্ছে। যাইহোক আজ একটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি কবিতাটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

IMG_20241213_043251.jpg

সোর্স

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটি লেখা হয়েছে ভালোবাসাকে কেন্দ্র করে।যদিও বাস্তবে আমার কোনো অভিজ্ঞতা নেই তবুও চেষ্টা করি কল্পনার মাধুরী দিয়ে লেখার জন্য।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

ভালোবাসাগুলি কাটে চঞ্চলতায়


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

গাছের পাতাগুলি একটি একটি করে ঝরে পড়ছে
আমার মনের আর্তনাদগুলি বেড়েই চলেছে,
পর্বতের মতো ভারী বোঝা ঘাড়ে এসে চেপেছে যেন
এই কঠিন দুঃসময়ে তোমাকে পাশে চাই--
তবে তুমি হেঁটে চলেছো নিরুদ্দেশের ঠিকানায়
আমার হৃদয়ের ভালোবাসাগুলি কাটে চঞ্চলতায়।
যদি তুমি আসতে চাও আসতে পারো ছুটে
আমি অপেক্ষাকে দিতে পারি চিরতরে মুক্তি,
যদি তুমি কিছু বলতে চাও বলতে পারো সারাক্ষণ
আমি নীরবতার বেড়াজালকে কাটিয়ে নির্বাককে দিতে পারি ছুটি।
কেউ প্রতিঘাতে প্রতিঘাতে করছে জর্জরিত
কেউবা শব্দবানের তীর ছুড়ছে অকপটে,
আমার ভালোবাসাগুলি দিগন্ত বিস্তৃত
উষ্ণ হাওয়ার মতোই গতিময়।
আমার ভালোবাসাগুলি সতেজ ও স্নিগ্ধতায় ভরা
শহর ছেড়ে কোনো পল্লী গ্রামের নীরবতা,
উঠে আসে সেই চিরচেনা মানুষের প্রতিচ্ছবি
যারা ভালোবাসার এক উদাহরণের কুঁড়ি।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 2 years ago 

টাস্ক প্রুফ:

GridArt_20241213_182828442.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক দারুণ একটি কবিতা লিখেছেন আপু।আপনার লেখা কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতার প্রতিটি ছন্দের সাথে ছন্দ মিলে অনেক সুন্দর করে কবিতাটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ এতো দারুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সাবলীল মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি আপনি সব সময় অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতা গুলো অনেক সুন্দর হয়, আর আমার কাছে পড়তেও খুব ভালো লাগে। ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে কবিতার সবগুলো লাইন আপনি লিখেছেন। ভালোবাসাকে কেন্দ্র করে অসম্ভব সুন্দর করে এই কবিতাটা লিখেছেন।

 2 years ago 

চেষ্টা করি ছন্দ মিলিয়ে লেখার জন্য, আপনার সুন্দর মন্তব্য পড়ে উৎসাহ পেলাম।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার আজকের কবিতা। যে কবিতাটা পুরোপুরি ভাবে পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর সুন্দর কবিতা গুলো মনটা অনেক ভালো হয়ে যায়। আর আপনি সব সময় অনেক সুন্দর অনুভূতি নিয়ে কবিতা লিখে থাকেন। যেগুলো আমার কাছে পড়তে অনেক ভালো লাগে।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখা সার্থক ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত ব্যক্ত করার জন্য।

 2 years ago 

তোমার কবিতা কিন্তু আগের থেকে ভালো হচ্ছে অনেক। মানে প্রথমে এসে যেগুলো পড়তাম তার থেকে এখনকার লেখাগুলো অনেক সুন্দর হচ্ছে। আসলে লেখার নিয়মই এটা। যত বেশি লিখবে তত ধারালো হয় লেখার গঠন। চালিয়ে যাও।

 2 years ago 

একদম দিদি,চেষ্টা করে যাচ্ছি।অনেক ধন্যবাদ, এভাবে সাপোর্ট করার জন্য।

 2 years ago 

আপনি কিন্তু বেশ ভালো লিখেছেন কবিতা টা আপু। শব্দ দিয়ে বেশ ভালো খেলা করেছেন। আপনার প্রশংসা করতেই হয়। দারুণ লাগল আপনার এই কবিতা টা পড়ে। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

শব্দ দিয়ে বেশ ভালো খেলা করেছেন।

হি হি,কবিতা মানেই তো শব্দের খেলাধুলা ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সব সময় আমি কবিতা পড়ার চেষ্টা করি৷ আপনার কবিতা গুলো যে রকম সুন্দর হয়ে থাকে আপনার কবিতা গুলো আমি কখনো মিস করি না৷ আজকেও খুবই সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ কবিতা পড়ে খুব ভালো লাগলো৷ এখানে আপনি লাইনের সামঞ্জস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷

 2 years ago 

হুম ভাইয়া জানি,আপনি আমার কবিতাগুলো পড়ে খুবই সুন্দর সুন্দর মন্তব্য করেন।অনেক উৎসাহ পাই,অসংখ্য ধন্যবাদ আপনাকে ও।

 2 years ago 

সব সময় নতুন এবং সুন্দর কবিতা পড়ে খুব ভালোই লাগে।

 2 years ago 

আপনার ভাবনাগুলো দিয়ে কল্পনার মাধুরীতে অসাধারণ অনুভূতি নিয়ে বেশ দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম আপু।আপনি বরাবরই দারুণ কবিতা লেখেন। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনি আমার কবিতা পড়ে মুগ্ধ হয়েছেন এতেই আমার লেখা সার্থক আপু,অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63861.21
ETH 1783.63
USDT 1.00
SBD 0.39