"লাউ পাতায় গাগরা টেংরা মাছের পাতুরি রেসিপি"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী রেসিপি পোষ্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

লাউ পাতায় গাগরা টেংরা মাছের পাতুরি রেসিপি:

GridArt_20241022_133725083.jpg

IMG_20241022_133841.jpg

অনেকদিন ধরেই রেসিপি পোষ্ট শেয়ার করা হয়নি।কারণ রেসিপি মানেই সময়সাপেক্ষ,তারপরও আজ একটি রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েই গেলাম।আসলে এই রেসিপিটি দুইদিন আগেই তৈরি করলাম।কারন এই বছর আমাদের এখানে বন্যা হওয়ার জন্য রোপন করা সমস্ত সবজি গাছ মারা গিয়েছে।তারপর বারেবারে গাছ রোপন করে একটি মাত্র লাউ গাছের চারা বেঁচে ছিল।তাই সেটার পরিচর্যা করে ঘরের চালে তুলে দেওয়া হয়েছিল।কিন্তু তারপরও গাছের চেহারা কেমন যেন ফিকে হয়ে গিয়েছিল।তাই তরকারী করে খাওয়ার জন্য গাছটি তুলে ফেলা হয়েছিলো।সেই সুযোগেই কিছু লাউপাতা দিয়ে পাতুরি রেসিপি করলাম।আর সেটি হচ্ছে "লাউ পাতায় গাগরা টেংরা মাছের পাতুরি রেসিপি"।আর এই রেসিপিটি তৈরি করতে মসলাটি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হয়।গরম ভাতের সঙ্গে পাতুরি রেসিপিটি খেতে অনেক মজার ও সুস্বাদু হয়ে থাকে।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন পাতুরি রেসিপিটি শুরু করা যাক----

IMG_20241022_134252.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.লাউপাতা-৮ টি
2.মাছের পিচ- ৪ টি
3.শুকনো মরিচ গুঁড়া- ৩ টেবিল চামচ
4.পাতি লেবু - ১পিচ
5.লবণ- ১.৫ টেবিল চামচ
6.হলুদ-১ টেবিল চামচ
7.গরম মসলা গুঁড়া - ১/২ টেবিল চামচ
8.জিরে গুঁড়া- ২ টেবিল চামচ
9.সরিষার তেল- ৪ টেবিল চামচ
10.জল-১.৫ টেবিল চামচ

IMG_20241022_134759.jpg

IMG_20241022_132318.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20241022_132248.jpg
প্রথমে আমি গাগরা টেংরা মাছের থেকে দুই পিচ মাছ নিয়ে নেব।তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ ও হলুদ মিশিয়ে নেব হালকা করে।

ধাপঃ 2

IMG_20241022_132259.jpg
এবারে দুই পিচ মাছকে চার টুকরো করে নেব মাঝবরাবর কেটে।

ধাপঃ 3

IMG_20241022_132335.jpg
এখন সমস্ত গুঁড়া মসলা নিয়ে নেব একত্রে পরিমাণ মতো।যেমন-শুকনো মরিচ গুঁড়া,লবণ,হলুদ,গরম মসলা গুঁড়া ও জিরে গুঁড়া ইত্যাদি উপকরণ।

ধাপঃ 4

IMG_20241022_132348.jpg
এবারে সমস্ত গুঁড়া মসলার উপকরণে সামান্য জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।

ধাপঃ 5

IMG_20241022_132401.jpg
এরপর পাতিলেবুর রস দিয়ে দেব গুঁড়া মসলার মধ্যে এবং মিশিয়ে নেব।

ধাপঃ 6

IMG_20241022_132421.jpg
এখন একটি করে মাছের টুকরো করা পিচ নিয়ে মসলার মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম।

ধাপঃ 7

IMG_20241022_132234.jpg
এবারে আমি কিছু গোটা লাউপাতা নিয়ে নিলাম।তারপর সেগুলো বেছে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিঙড়ে নিলাম,যাতে এতে কোনো জল না থাকে।

ধাপঃ 8

IMG_20241022_132504.jpg
এরপর দুটি করে লাউপাতা একত্রে নিয়ে তার উপরে মসলা মেশানো মাছের টুকরো করা পিচ দিয়ে দিলাম।

ধাপঃ 9

IMG_20241022_132522.jpg
এখন আমি কোনো সুতা ছাড়াই লাউপাতা মুড়িয়ে নিলাম।এমনভাবে প্রত্যেকটি তৈরি করে মুড়িয়ে ভাঁজ করে নিলাম।

ধাপঃ 10

IMG_20241022_132809.jpg
এখন চুলার উপর একটি পরিষ্কার কড়াই বসিয়ে দিলাম মিডিয়াম আঁচে।তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মুড়িয়ে রাখা লাউপাতাগুলি দিয়ে দিলাম একটি একটি করে।

ধাপঃ 11

IMG_20241022_132735.jpg
এরপর লাউপাতা থেকে জল বের হবে।এই জলগুলি শুকিয়ে নিতে হবে এবং উলটপালট করে দিতে হবে পাতুরিগুলি।

ধাপঃ 12

IMG_20241022_132750.jpg
এবারে ধীরে ধীরে উলটপালট করে বড় চামচের সাহায্যে চেপে সেদ্ধ করে নিতে হবে পাতুরিগুলি।জল পুরোপুরি শুকিয়ে গিয়ে পাতুরিগুলির গায়ে ভিন্ন ধরনের কালার চলে আসবে।

শেষ ধাপঃ

IMG_20241022_132959.jpg
সবশেষে একটি পাত্রে নামিয়ে নেব পাতুরিগুলি।তো তৈরি করা হয়ে গেল আমার "লাউ পাতায় গাগরা টেংরা মাছের পাতুরি রেসিপি"

পরিবেশন:

IMG_20241022_133033.jpg

IMG_20241022_133107.jpg

IMG_20241022_133227.jpg
এখন গরম গরম ভাতের সঙ্গে এই পাতুরি রেসিপিটি পরিবেশন করতে হবে।এটার ভিতরে মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং লাউপাতাসহ পরিবেশন করতে হবে।যার ফলে এটি খুবই সুস্বাদু এবং মজাদার খেতে হয়ে থাকে।।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 2 years ago 

আসলে আজকের এই রেসিপি পোস্ট দেখে আমার বারবার জিভে জল চলে আসছিল। আসলে রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে হয়তোবা খেতে অনেক বেশি সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যিই খেতে অনেক বেশি সুস্বাদু ছিল দাদা,ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য।

 2 years ago 

গাগরা টেংরা মাছ কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। তবে লাউ পাতায় গাগরা টেংরা মাছের পাতুরি রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। যেকোনো মাছের পাতুরি দিয়ে গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দেখতে শুধুই লোভনীয় নয় ভাইয়া, খেতেও দারুণ মজার হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গাগরা টেংরা মাছের পাতুরি রেসিপি দেখে খুবই সুস্বাদু ও ইউনিক লেগেছে। এভাবে কখনো রেসিপি তৈরি করা হয়নি। আপনার রেসিপির পরিবেশনটা আমার কাছে দারুন লেগেছে এবং দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। তাই তৈরি করার ইচ্ছা জাগলো।

 2 years ago 

একদম ভাইয়া, এটা নিঃসন্দেহে খুবই সুস্বাদু রেসিপি।অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে পারেন, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গাগরা টেংরা মাছের পিস গুলো দেখে মাছ দেখতে ইচ্ছে করছে। কারণ এই মাছ কখনও দেখেছি বলে মনে হয়নি। তাছাড়া এমন নাম প্রথম শুনলাম। যাই হোক বন্যায় তাহলে বেশ ক্ষতিগ্ৰস্ত হয়েছেন বুঝা যাচ্ছে। একটা লাউ গাছ হয়তো আপনাদের ভাগ্যে ছিল তাই খেতে পেরেছেন। গাগরা টেংরা মাছ দিয়ে লাউ পাতার পাতুরি দেখে লোভ সামলাতে পারছি না। আমার তো দেখেই খুব খেতে ইচ্ছে করছে। গরম ভাতের সাথে খেতে দারুণ হবে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ দিদি লোভনীয় ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু,বন্যায় বেশ ক্ষতি হয়েছে।আর ভবিষ্যতে কখনো এই মাছের ছবি শেয়ার করবো,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এ জাতীয় ইউনিক রেসিপিগুলো আমার কাছে খুব ভালো লাগে আপু। আমি একটা বিষয় লক্ষ্য করে দেখি মানুষ রান্নার মধ্যে যদি ভিন্নতা আনে তাহলে সেগুলো খুবই সুস্বাদু হয় এবং খাওয়ার রুচিকর হয়ে থাকে। আশা করবো আপনার এই রেসিপিটাও ঠিক তেমনি সুস্বাদু ও রুচিকর হয়েছে লাউ পাতা ব্যবহার করায়।

 2 years ago 

ঠিক ধরেছেন একদম, রান্নায় ভিন্নতা আনলে খাবার বেশ রুচিসম্মত হয়।এটাও তেমনি ছিল, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি অনেক যত্ন এবং সময় নিয়ে লাউ পাতায় গাগরা টেংরা মাছের পাতুরি রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে এরকম রেসিপি আগে কখনো খাওয়া হয়নি। আপনার রন্ধন প্রণালী দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করার জন্য। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে লাউ পাতায় গাগরা টেংরা মাছের পাতুরি রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, সময়সাপেক্ষ হলেও এটি খুবই সুস্বাদু একটি রেসিপি।আপনি এটা দেখে একটু হলেও শিখতে পেরেছেন এতেই আমার সার্থকতা।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

লাউ পাতায় মাছের পাতুরি রেসিপি চমৎকার হয়েছে আপু। পাতুরি খেতে খুবই ভালো লাগে। আর এত চমৎকার রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে। অনেক সুন্দর করে রেসিপি তৈরির পদ্ধতি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আপু আপনি তো খুব মজার রেসিপি করেছেন। লাউ পাতা দিয়ে টেংরা মাছের পাতুরি রেসিপি বানিয়েছেন। আর গাগরা টেংরা মাছগুলো দেখতে ইচ্ছে করতেছে। আর রেসিপিটি মনে হয় খেতেও বেশ মজাই হয়েছে।যাইহোক মজার রেসিপি করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পরবর্তীতে কখনো এই মাছের ছবি শেয়ার করবো ভাইয়া।আর এটি খেতে খুবই ইয়াম্মি হয়েছিল,অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62238.59
ETH 1773.16
USDT 1.00
SBD 0.38