You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: ঝিন্দের বন্দী

in আমার বাংলা ব্লগ4 years ago

এত আগের মুভির রিভিউ!! তবে ঠিকই আছে উত্তম কুমারের মুভি রিভিউ বলে কথা। উনাকে দেখলেই তো মনে এক ধরনের প্রশান্তি কাজ করে। যেমন তার অভিনয় তেমনি তার সুদর্শন চেহারা। সত্যি বলতে দাদা ভাই আগে মুভিগুলোতে অনেক রোমাঞ্চকর ব্যাপার ছিল। আমি নিজেও অনেক আগের আগের মুভি এখনো দেখতে পছন্দ করি। আমার কাছে তো ভালোই লাগে। আর এই মুভিগুলো দেখলে তখনকার সময়ে মানুষের চিন্তা-ভাবনা সবকিছু সম্পর্কে জানা যায় এবং বোঝা যায়। পুরো মুভির কাহিনীটি খুব ভালোমতো পড়লাম। বেশ ভালোই লেগেছে আমার কাছে। আসলে দাদাভাই আপনি এই পর্যন্ত যতগুলো মুভি রিভিউ আমাদের সাথে শেয়ার করেছেন প্রত্যেকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার আসলেই ভালো সিনেমা দেখার। এবং সেগুলোর রিভিউ সুন্দরভাবে শেয়ার করার অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে। ধন্যবাদ দাদা ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো🥰❣️।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60738.44
ETH 1602.69
USDT 1.00
SBD 0.42