You are viewing a single comment's thread from:

RE: অন্তিম দিনে কলকাতার আন্তর্জাতিক বই মেলায় ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ4 years ago

বাহ্ বইমেলায় প্রতিটি দোকান কত সুন্দর ডেকোরেশন করেছে। সত্যিই অসাধারণ লাগছে দেখতে। আমার কাছে তো প্রতিটি দোকান খুব চমৎকার লাগছে। কেননা আমাদের এদিকে বইমেলার দোকানগুলো এতটা সুন্দর করে ডেকোরেশন করা হয় না। দাদাভাই এবার তো দেখছি আপনি বই মেলায় ভালোই ঘুরাঘুরি করলেন।একদম শেষ দিন গিয়েও বইমেলাকে বিদায় জানিয়ে এসেছেন। সত্যিই এটা অনেক কষ্টের। বিশেষ করে তাদের জন্য যারা বই পড়তে ভালোবাসে। কারণ এই বইমেলায় প্রতিবছর আমাদের কাছে বইয়ের নতুনত্বের ছড়াছড়ি নিয়ে চলে আসে।মা আমাদের মতো বইপ্রেমিক বাঙ্গালীদের প্রতিনিয়ত মুগ্ধ করে। বইমেলা নিয়ে আপনার প্রত্যেকটি পোস্ট খুব ভালো লেগেছে দাদা ভাই। আপনার বইমেলা নিয়ে লেখা প্রতিটি পোস্টে পুরো বইমেলাকে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। মনে হচ্ছে আমিও কলকাতার বইমেলায় ভ্রমণ করে এসেছি। এটাই তো আসলে ব্লগ লেখার আনন্দ,যে আপনার লেখা পড়ে কেউ ওই জায়গাটার উপস্থিতি বোধ করছে। ধন্যবাদ দাদাভাই প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। সবসময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64663.34
ETH 1871.74
USDT 1.00
SBD 0.38