You are viewing a single comment's thread from:

RE: বেগুনের সাথে শোল মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

বেগুনের সাথে শোল মাছ ভীষণ মজাদার। আসলে শোল মাছের তরকারি গুলো খুব মজার হয়। তবে আমার কাছে বেশিরভাগ সময় শোল মাছের ঝাল ভুনা খুব ভালো লাগে। দাদাভাই আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে বেশ ঝাল ঝাল এবং মাখামাখা হয়েছে।এই দুপুরবেলা রেসিপিটি দেখে কি যে লোভ লাগছে,তা বলে বোঝাতে পারবোনা। দাদাভাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে,যে আপনি পুরো তরকারি রান্না করার আগে এর গুরুত্বপূর্ণ উপকরণগুলো ভালোভাবে তেলে ভেজে নেন। আমার সত্যিই মনে হয় যে এতে তরকারির স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পায়। বেগুন বোধহয় আমার মতো আপনার ও প্রিয় তরকারি।মাছ দিয়ে এভাবে ভেজে ভুনা করলে বা তরকারি রান্না করলে অনেক বেশী মজাদার হয়। যদিও এখন এলার্জি এর কারণে খুব একটা খাওয়া হয়না। তবে আগে বেগুন ছাড়া আমার চলতোই না।এখন খাওয়ার পর কষ্ট করতে হলেও, এর স্বাদ এর কথা মনে পড়লে একটু খেয়েই ফেলি। ধন্যবাদ দাদা ভাই এত মজাদার রেসিপি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক বেশি ভালোবাসা ও শুভেচ্ছা রইল। দীর্ঘজীবী হোন, ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন এই কামনাই করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 63953.04
ETH 1857.95
USDT 1.00
SBD 0.38