You are viewing a single comment's thread from:
RE: কাজী নজরুল ইসলামের♥ "কান্ডারী হুশিয়ার" কবিতা আবৃত্তি।।১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য।
কি কি করে এত সুন্দর করে কবিতা আবৃত্তি করেন আপু বলেনতো? আমি সত্যিই এবার জানতে চাই এর রহস্য কি? সত্যিই আপনাকে ঈশ্বর কবিতা আবৃত্তি করার মত কখনো মধুর,কখনো সংগ্রামী বা প্রতিবাদী কন্ঠ দান করেছেন। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। আমি বোধহয় ক্লান্ত হবো না আপনার কবিতাবৃতি গুলো শুনে। এই কবিতাটা বেশ কয়েকবার পড়েছিলাম এবং খানিকটা আমার মুখস্থ আছে। তবে এতো সুন্দর আবৃত্তি বোধহয় করতে পারবোনা। আপনার আবৃত্তি গুলো শুনে মাঝে মাঝে খুব ইচ্ছে হচ্ছে নিজেও কবিতা আবৃত্তি করার। ধন্যবাদ আপু এত সুন্দর কাজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার এই কাজটিও আমাদের জন্য অনুপ্রেরণা। অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 💞।
আপু কবিতার উপরে আমার একটু আলাদা দুর্বলতা আছে।কবিতা পাঠ বা আবৃত্তি করতে আমার অনেক ভালো লাগে।।যেকোনো ধরনের কবিতা পাঠ করার চেষ্টা করি।মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করি তিনি আমাকে ওই ক্ষমতা দিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করছি আপনি এত চমৎকার করে আমার প্রশংসা করেছেন এবং উৎসাহ দিয়েছেন এজন্য আপনার কাছে চির কৃতজ্ঞ।কবিতা করার চেষ্টা করলে অবশ্যই পারবেন আমি আশাবাদী।ভালো থাকবেন সবসময় আপুমণি আর এভাবে উৎসাহ দিয়ে যাবেন যেন আমি আরো ভালো করতে পারি।♥♥