১. ডানের দিকের কলামে সখ্যতার বানান সংখ্যতা হয়ে গেছে।
২. দাদা, এখানে যে বাঙালী জাতিয়তাবোধ ফুটে উঠেছে - সেটা আমার মনের দাবি। দুই বাংলা এবং বাংলা ভাষাভাষি মানুষ সবাই সীমানাহীন একত্র হতে পারত! জানেন কি হত তবে?
আমাদের সংস্কৃতি রক্ষা পেত। বাঙালির যে সংস্কৃতি তা এখন হারতে বসেছে। ইংরেজী এবং হিন্দি ভাষার চাপে হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্য।
বুক ভরা ভালোবাসা দাদা। একই মন-অখন্ড বাঙালী মন লালন করছেন,জানতে পেরে খুবই ভালো লাগল।
ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।আমাদের নিজেদের স্বার্থে আমাদের ভাষা ও সংস্কৃতি কে রক্ষা করা উচিত।তাহলে বাঙালি স্বত্তা বেঁচে থাকবে।