You are viewing a single comment's thread from:

RE: আমার জীবনের কিছু প্যারানরমাল অভিজ্ঞতা : ঘটনা ০২

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা স্বপ্ন সম্পর্কে যা লিখেছেন এ তথ্যগুলো আগেই জানা ছিল। তবে অন্ধ মানুষ যে স্বপ্ন দেখে এটা জানতাম না। জন্মান্ধ মানুষরাও কি স্বপ্ন দেখে?? সিগমুন্ড ফ্রয়েড নামে এক ভদ্রলোক সম্ভবত স্বপ্নের উপর সবচাইতে যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন. যদিও তার বই কখনো পড়া হয়নি। অবচেতন মনে কি আসলেই মায়ের গর্ভে থাকা স্মৃতি সংরক্ষণ করে? সৃষ্টির আগে মানুষের অস্তিত্ব কোথায় ছিল এ বিষয়টা জানতে খুব ইচ্ছে করে। আপনি যে ঘটনার কথা বললেন আসলেই এর কোন ব্যাখ্যা নেই। এমন ঘটনা অনেক শুনেছি। কয়েকদিন আগে একটা আর্টিকেল এ পড়েছিলাম এমন অনেক ঘটনার কথা যেখানে মৃত্যুর পূর্বেই সেই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে তার সব যাত্রা দেখতে পেয়েছেন এবং তার পরদিনই সেভাবে তার মৃত্যু হয়েছে। যাই হোক চমৎকার একটা বিষয় এবার লেখা শুরু করেছেন। অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 62578.40
ETH 1778.40
USDT 1.00
SBD 0.39