You are viewing a single comment's thread from:

RE: আমার জীবনের কিছু প্যারানরমাল অভিজ্ঞতা : ঘটনা ০১

in আমার বাংলা ব্লগ4 years ago

ঘটনাটা পুরোপুরি বুঝতে পারলাম না। বাসটি যেদিক থেকে এসেছিল সেদিকেই কি আবার হারিয়ে গিয়েছিল নাকি চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল? নাকি একদিক থেকে এসে অন্য দিকের মোড়ের কাছে এসে গাছের আড়ালে অদৃশ্য হয়ে গিয়েছিল? যাই হোক এটি সত্যিই একটি প্যারানরমাল ঘটনা ছিল। বিভিন্ন সাইন্স ফিকশন উপন্যাসে এ ধরনের ঘটনার কথা শুনেছি কিন্তু কারো বাস্তব জীবনে এমন অভিজ্ঞতা হয়েছে এই প্রথম জানলাম। সত্যি বলতে কি প্রকৃতি আসলেই রহস্যময়। আর আমাদের যে বিজ্ঞান তা দিয়ে অনেক কিছুই ব্যাখ্যা করা যায়না। খুবই ভালো লাগলো আপনার অভিজ্ঞতা। পরবর্তী প্যারানরমাল ঘটনার অপেক্ষায় রইলাম। আশা করি খুব বেশি দেরি করবেন না। ধন্যবাদ দাদা।

Sort:  
 4 years ago 

বাসটি যেদিক থেকে এসেছিলো সেদিকে কি ভাবে ফিরে যাবে ? গ্রামের সরু পিচঢালা রাস্তা । বাস ইউ টার্ন নেবে কি ভাবে ? আর পরিষ্কার আমরা দেখেছিলাম হর্ন দিতে দিতে আমাদের দিকে আসতে । এরপরেই উধাও ।

 4 years ago 

দাদা এমন একটি ঘটনা তাও আবার রীতিমতো তিনজন প্রত্যক্ষদর্শী!!! হয়ত বিষয়টা কেউই সিরিয়াস ভাবে নেয় নি। তা না হলে রীতিমতো পৃথিবী তোলপাড় করার মত একটা ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছেন আপনারা। বর্তমানে অনেক বিজ্ঞানীরাই প্যারালাল ইউনিভার্স এর কথা বলে থাকে। যেখানে হুবহু একই রকমের পাশাপাশি অনেকগুলো জগত বিদ্যমান। কখনো কখনো এক জগতের কোনো একটি বিষয় এমন হুট করে আরেকটি জগতে ঢুকে পড়ে, আবার তা নিমিষেই গায়েব হয়ে যায়। যদিও বিষয়টা সম্পূর্ণ তাত্ত্বিক প্রমাণিত সত্য নয়। সত্যিই জগত আশ্চর্য রহস্যময়।

 4 years ago 

শেষ দিকটা পড়ুন । এর একটা ব্যাখ্যা আছে । তার একটা আভাস দিয়েছি আমি ।

 4 years ago 

দাদা অনেস্টলি বলছি আমি আপনার পোষ্ট সম্পূর্ণ না পড়ে কখনো কমেন্ট করি না। যাই হোক আপনার ব্যাখ্যা সম্বলিত সেই পোষ্টের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63508.06
ETH 1785.34
USDT 1.00
SBD 0.39