You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: নিশি তৃষ্ণা

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

দাদা ভূতের গল্প পড়তে বা ভূতের সিনেমা দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। সেই ছোটবেলা থেকে কত যে ভূতের সিনেমা আর বই পড়েছি তার হিসেব নেই। তবে দুঃখের বিষয় বাংলা সাহিত্যে অনেক ভৌতিক গল্প লেখা হলেও ভৌতিক সিনেমা তৈরি হয়েছে খুবই কম। এই সিনেমাটি আমার এখনো দেখা হয়নি। তবে আপনার কাহিনী পড়ে মনে হল এটা অনেকটা ব্রাম স্টোকার এর ড্রাকুলা উপন্যাস এর ছায়া অবলম্বনে তৈরি হয়েছে। যেখানে একজন রক্ত পান করা পিশাচ থাকে, রাত হলেই যে মানুষের রক্ত পান করার জন্য শিকার খুঁজে বেড়ায়। আর দিনের বেলা তার প্রাসাদের মাটির নিচের কক্ষে মরার মত ঘুমিয়ে থাকে। সত্যি বলতে বাংলা সিনেমাতে হলিউডের সিনেমার মতো এমন স্পেশাল ইফেক্ট বা মেকআপ না থাকলেও নিজের ভাষায় ছবিগুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে। সময় পেলে অবশ্যই সিনেমাটি আমি দেখব। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63490.15
ETH 1890.47
USDT 1.00
SBD 0.37