You are viewing a single comment's thread from:

RE: মন কিছুটা শান্ত এখন, দুঃশ্চিন্তা তবু যায় না

in আমার বাংলা ব্লগ4 years ago

প্রথমেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আপনার প্রিয়জনের সুস্থতা দান করার খবর জেনে। আমার বিশ্বাস তার কাছে ঠিকমত চাইতে পারলে তিনি কাউকেই ফিরিয়ে দেন না। আর আমার বাংলা ব্লগের এতজন মানুষের ভালোবাসা তো বৃথা যেতে পারে না। আপনার মন খারাপ মানেই আমার বাংলা ব্লগের সবার মন খারাপ। কারণ ভার্চুয়ালি হলেও আমরা একটা পরিবার। আশা করি খুব দ্রুতই আপনার প্রিয়জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আর সত্যি বলতে কি আপনজন অসুস্থ হলে কোনো কাজেই মন বসানো যায় না, এটাই স্বাভাবিক। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সুস্থতা দান করেন এই কামনা রইল। শুভকামনা আপনাদের জন্য, প্রিয় দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63051.82
ETH 1739.15
USDT 1.00
SBD 0.39