You are viewing a single comment's thread from:

RE: ৩ ঘন্টায় রিক্সা কিনে দেয়ার টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ||

in আমার বাংলা ব্লগ4 years ago

সাইফুল ভাই অনেক ভালো একটি কাজ করেছেন আপনি। মাঝে মাঝে আমারও ইচ্ছে করে মানুষের জন্য কিছু করি কিন্তু কেন যেনো কখনোই তেমন কিছু করতে পারিনা। আগে অল্প হলেও মানুষকে সহযোগিতা করতাম কিন্তু বারবার প্রতারিত হয়ে এখন আর কাউকে সাহায্য করতে ইচ্ছে করেনা। যাই হোক আপনি সত্যিকারের একজন দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন এ জন্য আপনাকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সেই সঙ্গে যারা সহযোগিতা করেছেন তাদের জন্য রইল অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও দোয়া। পরবর্তীতে এমন কোন ভালো কাজের উদ্যোগ গ্রহণ করলে দয়া করে এই ভাইটিকে একটু স্মরণ করবেন। খুব বেশি সম্ভব না হলেও চেষ্টা করব অংশগ্রহণ করতে। ভালোবাসা রইলো আপনার জন্য।

Sort:  
 4 years ago 

ভাই মনে রাখবেন বাঘ এসেছে বলে ধোকা দিয়েছিলো বাচ্চাটা আর বাবা বার বার ধোকা খেয়েছে। আর একবার যদি বাবা ধোকা খাওয়ার জন্য যেতো তাহলে বাচ্চাটা বেঁচে যেতো। সো যে যাই করুক আপনি নিজেও জানবেন না কোন ফাকে আপনি কতো মহৎ কাজ করে ফেলবেন। দোয়া রইল ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63975.13
ETH 1803.18
USDT 1.00
SBD 0.38