বিকেল বেলা সরিষা খেতে কিছু সময়।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250131_152741~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার ,৫ ফেব্রুয়ারি ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই শুভ রাত্রি ও অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তবে বর্তমান সময়ে আবহাওয়ার পরিবর্তন ঘটছে তাই ছোট থেকে বড় সবাই কমবেশি অসুস্থ হচ্ছে। আমার ছেলে গত দুই তিন দিন ধরে অনেক অসুস্থ। কয়েকদিন ধরে আমাদের এলাকাতে সকালের দিকে ঘন কুয়াশা এবং অনেক শীত পরছে এবং দিনের বেলা অনেক রোদ আর গরম। আর এমন আবহাওয়া আমাদের পরিবারের সবাই কমবেশি অসুস্থ। তাই আপনারা সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি। প্রতিদিনের মতো আজও আমি আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। শীতকালীন খুবই জনপ্রিয় একটি ফসল সরিষা ক্ষেত। বলা যায় সরিষার ক্ষেত একটি ফসল আবার ফুলের বাগান। ছোট থেকে ফল আসা পর্যন্ত সরিষা গাছ তার সুন্দর রূপ সবার মাঝে উপস্থাপন করে। আর এই সুন্দর যে মুগ্ধ হয়ে অনেকেই অনেক সুন্দর ফটোগ্রাফি ধারণ করে সরিষা ফুলের সাথে।

IMG_20250131_152744~2.jpg

IMG_20250131_152743~2.jpg

ইতিমধ্যে অনেকেই আমাদের কমিউনিটিতে অনেক সুন্দর ভাবে সরিষা ফুল ভ্রমণ এমনকি সরিষা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমিও সরিষা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। তবে এ বছর তেমনভাবে সরিষা ক্ষেতে যাওয়া হয়নি। কিছুদিন আগে আমি মায়ের বাসায় ছিলাম তখন আমার ফুফু এসেছিল। ফুপু এসে বলল চলো আমরা শীতকালের সৌন্দর্য উপভোগ করে আসি। আমি বললাম মাঠের মধ্যে কিভাবে শীতের সৌন্দর্য উপভোগ করব। তখন বলল সরিষা ফুল হচ্ছে শীতের মাঠের সৌন্দর্য। মাঠ ভর্তি সরিষা ক্ষেত দেখতে ভীষণ ভালো লাগে। তাই আর দেরি করলাম না বিকেল বেলা বেরিয়ে পড়লাম সরিষা ক্ষেতে সরিষা ফুল দেখার জন্য। আমি ,আমার ছোট ফুপু ,আমার মা ও আমার ছেলে আবু রায়হান আমরা সবাই একসাথে চলে গেলাম সরিষা ক্ষেতে সরিষা ফুল দেখতে।

IMG_20250131_152737~2.jpg

IMG_20250131_152739~2.jpg

সরিষা ক্ষেতে গিয়ে আবু রায়হান তো ভীষণ খুশি। বাবু সরিষা ক্ষেতের মধ্যে ঢুকে গাছগুলো নিয়ে বারবার শুয়ে পড়ছে। কিন্তু এভাবে শুয়ে পড়লে সরিষা গাছগুলো নষ্ট হয়ে যাবে বলে আমি ওকে ধরে রাখলাম এক পাশে। এরপর ওর কিছু ফটোগ্রাফি ধারণ করে নিলাম। বিকেলবেলা সরিষা ফুল গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সবুজ পাতার ওপর হলুদ রঙের ফুল গুলো দেখতে অসম্ভব ভালো লাগছিল। আবু রায়হানের খুশি দেখে আমার আরো বেশি ভালো লাগলো। ফুলের ওপর মৌমাছি ঘুরে বেড়াচ্ছিল। আর ফুলের পাপড়ির ওপর কেমন জানি হলুদ রং সেগুলো আবু রায়হানের মুখে লেগে গিয়েছিল। বাবু কিছু ফুল ছিঁড়ে হাতে ধরছে আর আমাকে দিচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ সময় সরিষা ক্ষেতের মধ্যে ছিলাম। আশ পাশটা ঘুরে দেখলাম। বিকেলবেলা দারুন মুহূর্ত অতিবাহিত করেছি।

IMG_20250131_152652~2.jpg

IMG_20250131_152700~2.jpg

IMG_20250131_152740~2.jpg

সরিষা ক্ষেতের ফুল গুলো আমার কাছে এত ভালো লাগলো তার সাথে আবু রায়হানের মুখের হাসি। সত্যি প্রতিটি সন্তানের মুখের হাসি প্রতিটি পিতা-মাতার অমূল্য সম্পদ।সব মিলিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছি এরপর আমরা ওখান থেকে আমাদের অন্য একটি ক্ষেতে চলে গেলাম। সেখানে অনেক ধরনের সবজি চাষ করা হয়। সেখানে গিয়েও অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছে। আর ওখানে গিয়ে আবু রায়হানের সাথে অনেক হাসির একটি গল্প আছে। তবে ওটা আমি অন্য এক সময় আপনাদের মাঝে শেয়ার করব। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভাল ও সুস্থ থাকবেন। এই শীত গরম আবহাওয়ার মধ্যে সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_20250205-220050.png

Screenshot_20250205-215930.png

 last year 

আপু শীতকাল আসলে যখন সরিষা গাছে ফুল ফুটে তখন ঘুরতে গেলে বেশ ভালো লাগে। আপনি দেখছি বাড়িতে গিয়ে ছোট ফুফু আপনার মা এবং বাবুকে নিয়ে সরিষা ফুলে ঘুরতে গেলেন। তবে আপনার বাবুর ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে সে অনেক খুশি হয়েছে। আর এরকম সৌন্দর্যের মধ্যে ঘুরতে গেলে নিজের কাছেও ভালো লাগে। যাই হোক সরিষা খেতে ঘুরতে যাওয়ার সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

সরিষা ফুল গুলো দেখে আবু রায়হান কি পরিমান খুশি হয়েছে ভাইয়া বলে বোঝানো যাবে না। আমার তখন ভীষণ ভালো লেগেছিল।

 last year 

বাবুকে সাথে নিয়ে সরিষা খেতে সুন্দর সময় পার করতে দেখে ভালো লাগলো। বাবুর মুখের হাসিটা চমৎকার ছিল। অনেক অনেক ভালোলাগা খুঁজে পেলাম দুজনার মাঝে। সরিষা ফুলগুলো যেমন সুন্দর তেমনই সুন্দর ছিল বাবুর আনন্দটা। অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপু আপনাকে। সরিষা ফুল গুলো সত্যি অসম্ভব সুন্দর ছিল।

 last year 

এখন মাঠে মাঠে সরিষা ফুল ফুটেছে। এখন গ্রামীন পরিবেশ অনেক সুন্দর হয়েছে। এখন মানুষ সরিষা ফুলের সাথে ফটোগ্রাফি করবে। আপনার অনুভুতি দারুণ ছিল। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62612.78
ETH 1659.18
USDT 1.00
SBD 0.42