রেনডম ফটোগ্রাফি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240903131241.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালোই আছেন। আপনাদের মাঝে আজকে আমি আবারও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। প্রত্যেক সপ্তাহে আমি আপনাদের মাঝে বিভিন্ন ফটোগ্রাফি শেয়ার করে থাকি। প্রত্যেক সপ্তাহের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই সপ্তাহেতে আমি আপনাদের মাঝে কিছু গাছের ফটোগ্রাফি শেয়ার করেছি। বিভিন্ন ধরনের গাছ আমার কাছে খুবই ভালো লাগে তাই তো আমি মাঝে মাঝেই আপনাদের মাঝে গাছের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। আশা করি এই গাছের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20240925_203800.jpg

IMG_20240925_203736.jpg

গাছের মধ্যে আমার কাছে সব থেকে বেশি পাতাবাহার গাছ ভালো লাগে এইজন্য আমি আপনাদের মাঝে আজকে বেশিরভাগ পাতাবাহার গাছের ফটোগ্রাফি শেয়ার করেছি। পাতাবাহার গাছ তার পাতার সৌন্দর্যের জন্য সবার মনে জায়গা করে নিয়েছে। আর সেই গাছের পাতাগুলো এতটাই সুন্দর হয় যার কারণে সকলেই সেগুলোকে বেশি পরিমাণে পছন্দ করে থাকে।

IMG20240903131246.jpg

আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি যে পাতাবাহার গাছের মধ্যে লাল রঙের পাতা গুলো দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। এজন্য আমি লাল রঙের পাতাবাহার গাছের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে একটু ভালোভাবে শেয়ার করার চেষ্টা করেছি।

IMG20240903131134.jpg

ফটোগ্রাফি ধারণ করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম পাতার উপরে একটা ছোট্ট আকৃতির ফড়িং বসে আছে। আমি সাথে সাথেই সেই ফড়িং এর ফটোগ্রাফি ধারণ করতে শুরু করলাম। যদিও ফটোগ্রাফিটা ধারণ করতে আমার অনেক কষ্ট হচ্ছিল তারপরও আমি চেষ্টা করেছি যতটা ভালোভাবে সম্ভব ফটোগ্রাফি টা ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করা যায়।

IMG20240903131115.jpg

IMG20240903131050.jpg

গাছের সৌন্দর্যের এই ফটোগ্রাফি গুলো যখন আমি ধারণ করছিলাম তখন আমার কাছে খুবই ভালো লাগছিল। আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

ডিভাইসwalton orbit y21
লোকেশনhttps://w3w.co/stepladder.midweek.abacus

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। পাতাবাহার গাছের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে পাতাবাহার গাছ ভীষণ ভালো লাগে আপু ধন্যবাদ।

 2 years ago 

আপনার ধারণ করা চমৎকারের রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। যেখানে পাতাবাহার থেকে শুরু করে নাম না জানা অনেক পাতা দেখার সুযোগ হলো। অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আপু আমাদের অপরিচিত গাছ অনেক আছে হয়তোবা এমনও গাছে যে যেটা আমরা কোনদিন দেখিনি বা নাম শুনিনি। ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেকগুলো পাতা বাহারের ফটোগ্রাফি দেখতে পারলাম। বেশি ভালো লাগলো পাতাবাহারের ফটোগুলো দেখে। এজাতীয় পাতাবাহার গুলো আমার খুব ভালো লাগে। আমার খুব শখ রয়েছে এই গাছ বাড়িতে লাগানোর।

 2 years ago 

তাহলে আবার দেরি কিসের ঘরের সামনে পেছনে লাগিয়ে ফেলুন। দেখতে ভীষণ ভালো লাগবে। আর গাছ লাগালে আমরাও গিয়ে কিছু ফটোগ্রাফি করতে পারব।

 2 years ago 

আপনি তো দেখছি এই সপ্তাহে অনেক সুন্দর সুন্দর গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে ফড়িং এর এর ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে ফড়িং এর ফটোগ্রাফি ধারণ করা আসলেই অনেক কঠিন একটা কাজ।

 2 years ago 

আমি যখন ফড়িং টা দেখতে পেলাম তখন ভীষণ ভালো লাগছিল। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য সাথে সাথে ফটোগ্রাফি ধারণ করলাম ধন্যবাদ।

 2 years ago 

পাতাবাহার গাছ আমার বড় প্রিয়। বিভিন্ন সময় এবং বিভিন্ন জায়গায় এই গাছ দেখতে বড় সুন্দর হয়। আপনার ছবিতে পাতাবাহার গাছগুলিও ভীষণ সুন্দর লাগছে। ফড়িং এর ছবিটি খুব সুন্দর তুলেছেন। সে যেন নিজের চালে পাতার উপর বসে আছে আপন খেয়ালে। সবকটি ছবি ভীষণ সুন্দর এবং উজ্জ্বল হবে ধরা পড়েছে আপনার ক্যামেরায়। অনেক ধন্যবাদ ছবিগুলি শেয়ার করবার জন্য।

 2 years ago 

সত্যি ভাইয়া ফড়িং টি এমন ভাবে বসে ছিল মনে হচ্ছিল ওটা উনার ঘর হা হা। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে আপনি তো দেখছি বিভিন্ন ধরনের পাতাবাহার গাছের ছবি আমাদের মাঝে শেয়ার করলেন। আসলে ছোটবেলায় এই ধরনের গাছের পাতা নিয়ে আমরা বিভিন্ন ধরনের খেলা করতাম। এছাড়াও প্রতিটা ছবি সম্পর্কে আপনার মন্তব্য গুলো অনেক বেশি ভাল ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করছি ভাইয়া যে পাতা ব্যবহার গুলোর নাম জানি সেগুলো বলেছি আর বাকিগুলোর নাম আপনাদের থেকে জানার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেশ অনেকগুলো পাতাবাহার গাছের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। পাতাবাহার গাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। সবগুলো ফটোগ্রাফি বেশ ভালো লাগলো ‌। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মত আমার কাছেও ভীষণ ভালো লাগে আপু এই গাছগুলো ধন্যবাদ।

 2 years ago 

বর্তমান সময়ে পাতা বাহার গাছ অনেক প্রতিষ্ঠানের সামনে এবং অনেক জায়গাতে দেখা যায়। আজকে আপনি খুব চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে আপনার পাতা বাহারের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আর পাতাবাহারের গাছের পাতা গুলোর কারণে দেখতে বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু বর্তমান সময়ে পাতা বাহার গাছগুলো বেশিরভাগ সময় বাড়ির সামনের আঙিনায় লাগিয়ে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। ধন্যবাদ আপু।

 2 years ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আপনার এই পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। একের পর এক ফটোগ্রাফি গুলো যখন দেখছিলাম তখন অনেক ভালোই লাগছিল৷ একইসাথে আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করে আসছেন৷ আজকের এই ফটোগ্রাফিও খুবই সুন্দর হয়েছে৷ ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আপনার এই পোষ্টের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64018.51
ETH 1844.70
USDT 1.00
SBD 0.38