আর্ট: লাল টুকটুকে গোলাপ ফুলের আর্ট।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার,১৭ ফ্রেব্রুয়ারি ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো একটি পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে আমি যেকোনো ধরনের একটি আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। তাই আজকে আমি আপনাদের মাঝে ডাল পাতা সহ একটি গোলাপ ফুলের আর্ট উপস্থাপন করব। ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া মুশকিল। আমার কাছে তো ফুল ভীষণ ভালো লাগে। তার মাঝে মাঝে আমি ফুলের মধ্যে দিয়ে যেকোনো ধরনের আর্ট তৈরি করার চেষ্টা করি। গতকাল রাতে আমি এই আর্ট করেছি। লাল রংয়ের গোলাপ ফুল দেখতে আমার খুবই ভালো লাগে। তাই আমি সবুজ পাতার মাঝে লাল রংয়ের একটি গোলাপ ফুল এঁকেছি। গোলাপ ফুলটি সম্পূর্ণ হওয়ার পর দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আশা করছি আপনাদের কাছেও ফুলটি ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ আর্ট তৈরি করলাম সেটা এখন উপস্থাপন করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | সাদা কাগজ |
| ২ | পোস্টার রং |
| ৩ | তুলি |
| ৪ | পেন্সিল |
ধাপ-১
প্রথমে আমি গোল জড়ানো জড়ানো একটি বৃত্তে এঁকে নিলাম। এরপর গোলটা মাঝখানে রেখে একটি লাভ এঁকে নিলাম। তারপর লাভের নিচের দিকে একটু রাউন্ড দিয়ে মাঝখানে সুন্দর একটি বাঁকানো দাগ দিয়ে দিলাম।
ধাপ-২
এরপর চারদিকে ছোট বড় করে পাপড়ি এঁকে নিলাম।
ধাপ-৩
এরপর নিচের দিকে গাছ ও কিছু ডাল এঁকে ছয়টি পাতা এঁকে নিলাম।
ধাপ-৪
এরপর লাল রঙের পোস্টার রং ব্যবহার করে সম্পূর্ণ গোলাপ ফুলটি রং করে নিলাম। তারপর পেন্সিল দিয়ে গোলাপ ফুলের পাতার শিরা গুলো একটু গাঢ় করে এঁকে দিলাম।
ধাপ-৫
এরপর আমি গোলাপ ফুলের ডাল হালকা সবুজ রং করে নিলাম।
ধাপ-৬
এরপর সম্পূর্ণ ডাল পাতা সবুজ রং করে নিলাম। তারপর পাতাগুলোর শিরা গুলো হালকা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলাম।
ধাপ-৭
এরপর নিচের দিকে ডালের গোড়ায় একটি টব এঁকে নিলাম। তারপর সেটা খয়েরি রং করে নিলাম। এরপর নিচের দিকে আমি সিগনেচার করে সম্পূর্ণ করলাম আর্ট। আপনাদের কাছে আমার আজকের এই আর্ট কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
পেন্সিল দিয়ে সুন্দর একটি গোলাপের অঙ্কন করেছেন। গোলাপ ফুলটি রং তুলির ছোঁয়ায় একেবারে জীবন্ত করে চলেছেন। দেখতে অপূর্ব লাগছে আপু। গোলাপ ফুল এমনিতেই আমাদের অনেক প্রিয়। আমি ব্যক্তিগতভাবে, লাল গোলাপ অনেক পছন্দ করি। লাল টুকটুকে গোলাপ ফুলে আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকার হয়েছে আপু। সম্পূর্ণ আর্ট প্রসেস শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই আপু।
লাল গোলাপ আমারও ভীষণ পছন্দ আপু। তাই ভাবলাম একদম লাল টুকটুকে একটি গোলাপ আপনাদের মাঝে আর্টের মাধ্যমে তুলে ধরি। ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এইতো ভালোবাসা সপ্তাহ গেল আর আপনি কি সুন্দর একটি লাল টুকটুকে গোলাপ এঁকেছেন। যখন গোলাপ আঁকতে পারতাম না তখন বড় লোভ হতো কিভাবে গোলাপ আঁকে সেটা শিখবার। আপনার গোলাপ দেখে আমার সেই দিনগুলোর কথাই মনে পড়ছে। যদিও এখনও আমি খুব একটা ভালো গোলাপ থাকতে পারি না।
আপু প্রথমে ভেবেছিলাম ভালোবাসা দিবস এর দিন এই আর্ট করব কিন্তু সময় হয়ে ওঠেনি। গতকাল রাতে এই আর্ট সম্পন্ন করেছি। ধন্যবাদ আপু।
ওমা কি সুন্দর আর্ট। আপনি তো বেশ দারুন সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের আর্ট দেখে তো মাথায় ঘুরাচ্ছে। আপনি কিন্তু আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করেছেন। এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আরে আপু আপনার মাথা ঘুরে গেল কিন্তু আপনার মতামত জেনে আমার তো ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ আপু সুন্দর মতামত দেওয়ার জন্য।
গোলাপ ফুল কমবেশি সবাই পছন্দ করে। আপনি আজকে সবার পছন্দের গোলাপ ফুল আর্ট করেছেন। বেশ ভালো লাগলো আপনার আর্ট দেখে। লাল রংটা আরো চমৎকার লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে পুরোটা সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন আপু গোলাপ ফুল সবার পছন্দ করে ।তাই আমি লাল টুকটুকে একটি গোলাপ ফুল আপনাদের মাঝে আর্ট করে শেয়ার করেছি।
আমি তো প্রথমে সত্যিকারের গোলাপ ফুল ভেবেছিলাম। দেখতে কিন্তু সত্যিকারের গোলাপ ফুলের মতই হয়েছে ।বিশেষ করে গোলাপ ফুলের পাতাগুলো দেখতে সত্যিকারের মতোই লাগছে। অনেক সুন্দর হয়েছে আপু।
সত্যি অনেক সুন্দর হয়েছে আপু আপনার মতামত জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
অও,দারুণ হয়েছে টুকটুকে লাল গোলাপ ফুলটি।গোলাপ ফুলের শিরাগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে বলে সত্যিকারের গোলাপ ফুলের মতোই হয়েছে।যেটা বেশি ভালো লেগেছে দেখতে আমার কাছে।ধন্যবাদ আপু।
রং করার পর শিরা গুলো অনেকটাই বোঝা যাচ্ছিল না তারপর পেন্সিল দিয়ে একটু সুন্দর করে এঁকে দিয়েছি আপু। ধন্যবাদ আপু।
আর্টটি দেখতে সিম্পল হলেও দেখতে বেশ চমৎকারই লাগছে। আসলে পোস্টার রঙ দিয়ে অনেক ধরনের আর্ট করা যায়। আপনি সময় দিয়ে গোলাপ ফুলের আর্ট করেছেন দেখে খুব ভালো লাগলো আপু। যথাযথ বর্ণনা সহকারে ধাপে ধাপে আর্টটি তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।
হ্যাঁ আপু পোস্টার রং ব্যবহার করে সব ধরনের আর্ট করা যায়। আর এই রং আমার ভীষণ পছন্দ ।তাই আমি যদি কোন চিত্র অঙ্কন করি তাহলে চেষ্টা করি পোস্টার রং ব্যবহার করে আঁকার জন্য। ধন্যবাদ আপু।
আমার কাছেও পোস্টার রঙ দিয়ে কাজ করতে ভালো লাগে।
ভালোবাসার প্রতিক লাল গোলাপ।আপনি চমৎকার সুন্দর করে লাল টসটসে গোলাপটি আর্ট করেছেন আপু। ভীষন সুন্দর হয়েছে। একদমই তাজা গোলাপের মতোই লাগছে।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
বাহ গোলাপ ফুল সম্পর্কে দারুন মতামত দিয়েছেন আপু। আপনি ঠিকই বলেছেন গোলাপ ফুল ভালোবাসার প্রতীক। ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত জানতে পেরে খুবই ভালো লাগলো।