আর্ট: ময়ূর আকৃতির ঝুমকো দুলের ডিজাইন।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250111_121434_HDR~3.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার ,২৫ জানুয়ারি ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম। তাই এখন মাথায় অনেক যন্ত্রণা করছে। যাইহোক প্রতিদিনের মতো আজকে ও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমরা মেয়েরা বিভিন্ন ধরনের গহনা পড়তে ভীষণ ভালোবাসি। বেশ কিছুদিন আগে আমি একটি দুলের ডিজাইন আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। সবাই অনেক সুন্দর মতামত দিয়েছিল আমি অনেক উৎসাহ পেয়েছিলাম। তাই আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি দুলের ডিজাইন এখন উপস্থাপন করব। আজকে আমি তৈরি করেছি ময়ূর আকৃতির ঝুমকো দুল। এই ধরনের দুল গুলো শাড়ির সঙ্গে পড়লে ভীষণ ভালো লাগে। দুলটি আর্ট করার পর আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছিল। কিভাবে আমি সম্পূর্ণ দুলের ডিজাইনটি তৈরি করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
সাদা কাগজ
পেন্সিল

ধাপ-১

IMG_20250111_120254_HDR~2.jpg

প্রথমে আমি ময়ূর আকৃতির একটি ঝুমকো দুল এঁকে নিলাম। প্রথমে আমি ময়ূর এঁকে দিলাম তারপর নিচে ঝুমকো এঁকে নিলাম।

ধাপ-২

IMG_20250111_120806_HDR~2.jpg

তারপর ময়ূরের চোখ ,মুখ ,মাথা ,গলা এঁকে দিলাম। এরপর ভেতরের ডিজাইন করতে শুরু করলাম।

ধাপ-৩

IMG_20250111_120937_HDR~2.jpg

ভেতরে প্রথমে ছোট বড় করে গোল এঁকে নিলাম এরপর ছোট গোল গুলো ভরাট করে নিলাম। তারপর এর ভেতরের ছোট ছোট গোল গোল করে পুরো ময়ূর টি ভরাট করে দিলাম।

ধাপ-৪

IMG_20250111_121201_HDR~2.jpg

IMG_20250111_121350_HDR~2.jpg

তারপর ঝুমকোর ভেতরে ডিজাইন করতে শুরু করলাম। প্রথমে রাউন্ড দিয়ে কিছু দাগ দিয়ে নিলাম। তারপর প্রতিটি দাগের ভেতরে ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন আঁকতে শুরু করলাম।

ধাপ-৫

IMG_20250111_121357_HDR~2.jpg

ভেতরে আমি প্রথমে পুরো ঘরটি ভরাট করে নিয়েছি তারপর গোল গোল দাগ দিয়ে দিয়েছি। এর ওপরে এমনিতেই দাগ দাগ ডিজাইন করেছি। তারপর নিচের দিকে লাভ এঁকে নিয়েছি এরপর গোল বিন্দু একে ভরাট করে নিয়েছি।

ধাপ-৬

IMG_20250111_121434_HDR~2.jpg

IMG_20250111_121429_HDR~2.jpg

IMG_20250111_121425_HDR~2.jpg

IMG_20250111_121440_HDR~2.jpg

এরপর একদম নিচের দিকে কিছু ঝুমঝুমি এঁকে দিয়েছি। তারপর নিচে সিগনেচার করে সম্পূর্ণ করেছি আর্ট। আপনাদের কাছে আমার আজকের আর্ট কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করি আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

এই আর্টগুলো করতে খুব ভালো লাগে। বিশেষ করে আপনি ময়ূরের আকৃতির ঝুমকো কানের দোল তৈরি করলেন। অনেক সুন্দর দেখাচ্ছে। বাস্তবে এ ধরনের ডিজাইনের ঝুমকো ফুল হলে কানে পড়লে খুবই সুন্দর দেখাবে। আর আপনি কিভাবে তৈরি করলেন বিস্তারিত শেয়ার করলেন অনেক ধন্যবাদ।

 last year 

একদম যা বলেছেন আপু এভাবে কানে ঝুমকো দুল বাস্তবে পড়লে ভীষণ ভালো লাগবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ময়ূর আকৃতির ঝুমকো দুলের ডিজাইন করেছেন। আপনার আর্ট করা এতো সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট দেখে বেশ ভালো লাগলো। ম্যান্ডেলা আর্ট টি অসাধারণ হয়েছে আপু।

 last year 

খুবই সুন্দর মতামত প্রকাশ করেছেন ভাইয়া ধন্যবাদ।

 last year 

নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আর্ট করলে আর্ট গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার আজকের এই আর্টটা খুব সুন্দর লাগছে। দক্ষতার সাথে আপনি পুরোটা সম্পূর্ণ করেছেন বলে পুরোটা অনেক আকর্ষণীয় লাগছে। সত্যি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার আজকের এই ঝুমকো দুলের আর্ট দেখে। ধন্যবাদ সুন্দর একটা ঝুমকো দুলের আর্ট শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করি ভাইয়া সুন্দর কিছু আপনাদের মাঝে তৈরি করার জন্য ধন্যবাদ।

 last year 

ডিজাইন টা সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি খুব সুন্দর করে ময়ূরের আকৃতিতে একটি ঝুমকো কানের দুলের ডিজাইন করেছেন। অনেক ভালো লাগলো চমৎকার এই দুল দেখে।

 last year 

আপু আমরা সবাই কমবেশি ছোট বড় দুল ব্যবহার করি। তাই একটি দুলের ডিজাইন শেয়ার করলাম।

 last year 

ময়ূর আকৃতির ঝুমকো দুলের ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের ম্যান্ডেলা আর দেখতে সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছোট ছোট ডিজাইন থাকার কারণে এই ধরনের আর্ট আমার কাছে খুবই ভালো লাগে।

 last year 

আমার কাছেও ম্যান্ডেলা আর্ট দেখতে এবং তৈরি করতে ভীষণ ভালো লাগে।

 last year 

চমৎকার আর্ট করেছেন আপনি। এ ধরনের ঝুমকো কানের দুলের আর্ট দেখতে বেশ ভালই লাগে। আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। আপনার আর্ট দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

চেষ্টা করেছি আপু সুন্দর কিছু তৈরি করে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

বেশ দারুন দক্ষতা দেখিয়েছেন আমাদের। কানের ঝুমকা অনেকদিন আগে দেখেছি। আজকে আপনার আর্ট এর মাধ্যমে দেখলাম। আপনার অনেক সুন্দর দক্ষতা রয়েছে এই বিষয়ে। এইজন্য সম্ভব হয়েছে এত সুন্দর কাজ করা।

 last year 

এর আগে আমি ভিন্ন ধরনের একটি ঝুমকা ডিজাইন আর্ট করেছিলাম। সেটাতে অনেক উৎসাহ পেয়ে আজকে এটা আর্ট করেছি।।

 last year 

Screenshot_20250125-175745.png

Screenshot_20250125-175631.png

 last year 

চমৎকার একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন আপু। ময়ূরের মতো করে একটি ঝুমকো কানের দুলের ডিজাইন করে নিয়েছেন। এরকম দুল বানিয়ে কালে পড়লে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। ডিজাইনটি আর্ট করা সম্পূর্ণ প্রসেস আমাদের সাথে ধাপেধাপে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।

 last year 

আপু আপনি হয়তো বা কানে পড়লে লিখতে গিয়েছেন কালে হয়ে গেছে ঠিক করে নিবেন। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63036.76
ETH 1783.98
USDT 1.00
SBD 0.38