আর্ট: ফুলের ম্যান্ডেলা আর্ট।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ফুলের ম্যান্ডেলা আর্ট। মাঝে মাঝে আমি বিভিন্ন ধরনের আর্ট তৈরি করি। আর্ট তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই প্রতি সপ্তাহে যেকোনো ধরনের একটি আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করে। আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। আমাদের গ্রামে প্রতি বছর মাহফিল হয়। আজকে শুরু এবং কালকে ও হবে মাহফিল। সেখানে গিয়েছিলাম আমাদের বাড়িতে অনেক আত্মীয় এসেছে। সব মিলিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি। তাই আপনাদের মাঝে পোস্ট লেখার সুযোগ হয়নি। এখন একটু ফ্রি সময় পেয়ে আপনাদের মাঝে এই নতুন পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি আমার আজকের এই আর্ট পোস্ট আপনাদের ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ ফুলের আর্ট তৈরি করলাম সেটা এখন আপনাদের মাঝে উপস্থাপন করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | সাদা কাগজ |
| ২ | পেন্সিল |
| ৩ | রাবার |
ধাপ-১
প্রথমে আমি খাতা ঠিক মাঝখানে ছোট করে একটি গোল এঁকে নিলাম। তারপর গোলটা ভালো করে পেন্সিল ঘষে একটু মোটা করে এঁকে নিলাম। এরপর চারিপাশে সুন্দর করে একটি চিকন রাউন্ড দিয়ে দিলাম।
ধাপ-২
তারপর পাপড়ি আঁকানোর জন্য কিছু ছোট ছোট দাগ দিয়ে নিলাম সাইজ করে। এরপর প্রতিটি দাগের মাথা দিয়ে রাউন্ড দিয়ে অনেকগুলো পাপড়ি এঁকে নিলাম।
ধাপ-৩
এরপর পাপড়ি গুলোর মাঝে একটি করে দাগ ও ছোট্ট করে একটি গোল এঁকে নিলাম। তারপর পাপড়ি গুলোর উপরে তিনকোনা আকৃতির বড় বড় অনেকগুলো পাপড়ি এঁকে নিলাম। এরপর পাপড়িগুলোর পাশ দিয়ে চিকন করে আবারও একই রকম ভাবে দাগ দিয়ে নিলাম।
ধাপ-৪
তারপর তিনকোনা আকৃতির পাপড়ি গুলোর মাঝখান দিয়ে সুন্দর ডিজাইন করে ফুল আঁকতে শুরু করে দিলাম। প্রতিটা পাপের মাঝখানে অর্ধেকটা ফুল আঁকা যাচ্ছিল।
ধাপ-৫
ফুলগুলো চারপাশে সম্পূর্ণ আঁকা হয়ে গেলে এর মধ্যে সুন্দর করে কিছু ডিজাইন করে নিলাম।
ধাপ-৬
তারপর এর ওপর বড় বড় আকৃতির অনেক বড় করে পাপড়ি এঁকে নিলাম। আর প্রতিটি পাপড়ি দুইটা করে শিরা অর্থাৎ ডাবল পাপড়ি আঁকার চেষ্টা করলাম।
ধাপ-৭
তারপর পাপড়ি গুলো মধ্যে ভালোভাবে অনেক সুন্দর করে ডিজাইন করে নিলাম।।
ধাপ-৮
এরপর একদম নিচে সিগনেচার করে সম্পূর্ণ করলাম আমার আজকের আর্ট। কেমন লেগেছে আমার আজকের এই আর্ট আপনাদের কাছে। কেমন লেগেছে এই ফুলের ম্যান্ডেলা অবশ্যই সেটা জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MstFatema137069/status/1915381281229332515?t=OB0jHnA4iL51ADOfScFOJA&s=19
https://x.com/MstFatema137069/status/1915381546531656108?t=NFhfCQESfE5EcsI6ruGcmQ&s=19
https://x.com/MstFatema137069/status/1915382308867367131?t=msHz1g_bCCQhiLdctakPog&s=19
একেবারে চমৎকার একটি ফুলের আর্ট শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে আজকের অসাধারণ আর্ট দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর আর্ট আমাদের মাঝে তৈরি করে শেয়ার করেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই৷ একই সাথে এখানে এই আর্ট তৈরি করার ধাপগুলো আপনি যেভাবে শেয়ার করেছেন তা সুন্দর হয়েছে৷ এখানে আপনি ডিজাইনগুলো একেবারে নিখুঁতভাবে দিয়েছেন৷
ধন্যবাদ ভাইয়া আমার তৈরি করা এই আর্টের এত সুন্দর মতামত জানানোর জন্য।