লাইফস্টাইল: নতুন বছরের সকালে কাটানো কিছু মুহূর্ত।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার,১৫ এপ্রিল ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই বছরের প্রথম এবং দ্বিতীয় দিনের পরে অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আছি আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি শেয়ার করব পহেলা বৈশাখে সকালে সুন্দর কিছু মুহূর্ত।আজকে বাংলা সালের দ্বিতীয় দিন হলেও অনেক জায়গায় পহেলা বৈশাখ উপলক্ষে অনেক অনুষ্ঠান দেখা যাচ্ছে। সবাই অনেক আনন্দ মজা করছি। তবে আমরা ছোট করে মানে আমি ছোট করে পহেলা বৈশাখ পালন করেছি। আমার ছেলে আবু রায়হানকে নিয়ে আমার যত আনন্দ খুশি। যদিও গত বছর ও পহেলা বৈশাখ পার করেছে তবে তখন অনেক ছোট ছিল। তাই ওকে নিয়ে তেমন কিছুই করতে পারিনি। কিন্তু এ বছর একটু বড় হয়ে গেছে তাই ওকে একটু পহেলা বৈশাখের জামা পরিয়ে কয়েকটা ছবি তুলেছি। তবে এর মাঝে রয়েছে অনেক ভালো খারাপের মুহূর্ত। আজকে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। নিজেদের আনন্দ মুহূর্তটা আপনাদের মাঝে তুলে ধরতে পারলে ভীষণ ভালো লাগে। মনে হয় আনন্দের মুহূর্তটা শেয়ার করলে আনন্দ আরও বেড়ে যায়। আপনাদের সবাইকে আবারো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ।
প্রতিবছর আপনাদের ভাইয়ের স্কুলে পহেলা বৈশাখ বেশ সুন্দরভাবে জাঁকজমক পূর্ণ করে পালন করা হয়। ঠিক এ বছরও তেমন করে পালন করা হবে। তাই উনি খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রেডি হতে শুরু করে দিলেন। এদিকে আমারও মনে মনে ছোট্ট একটা প্ল্যান ছিল। প্ল্যানটি হলো এ বছর আবু রায়হানকে নিয়ে পহেলা বৈশাখে খুব সকালে ছবি উঠানো। এদিকে আবু রায়হানের তো ঘুমই ভাঙে না। কিছুক্ষণ আবু রায়হানের পাশেই গল্প করতে করতে দেখি উঠে পড়ে ঘুম থেকে। তারপর তাড়াতাড়ি করে ওর হাত মুখ ধুয়ে সাধারণ একটি ড্রেস পরে দিলাম। নতুন বছরে আমরা সবাই অনেক সুন্দর ভাবে সাজগোজ করে অনেক ধরনের অনুষ্ঠান পালন করে থাকি। বেশিরভাগ সময় দেখা যায় সাদা এবং লাল রঙের শাড়ি পড়তে সবাইকে। তাই আমার ছেলেকেও সুন্দর করে একটা সাদা রংয়ের জামা প্যান্টের সেট পরিয়ে দিলাম। আর আপনাদের ভাইয়া একটা হলুদ রংয়ের পাঞ্জাবি এবং একটি সাদা রংয়ের পাজামা পড়ে নিল। আবু রায়হান সব সময় ওর আব্বুর সাথে থাকতে ঘুরতে বেশ পছন্দ করে। তাই ভাবলাম নতুন বছর উপলক্ষে প্রথম দিনেই দুজনের সুন্দর করে ছবি তুলে নেই।
আপনাদের ভাইয়া যে পাঞ্জাবিটা পড়ে আছে এটা কিন্তু আমার তৈরি করা। জামাটা আমি তৈরি করিনি কিন্তু এর ডিজাইন নকশা গুলো তৈরি করেছি। উনি পহেলা বৈশাখ উপলক্ষে নতুন পাঞ্জাবি খুজতে অনেক বার বাজারে গিয়েছিল। কিন্তু এ বছর নাকি তেমন নতুন কোন ডিজাইন আসেনি আমাদের এলাকাতে। তাই আর নতুন পাঞ্জাবি কেনা হয়নি। তাই আমি ভাবলাম নতুন একটা পাঞ্জাবি নতুন বছরে না পড়লে কেমন দেখায়। এইজন্য বুদ্ধি করে হলুদ পাঞ্জাবি উপর সবুজ রং দিয়ে ডিজাইন করে নিলাম। কেমন লেগেছে আপনাদের কাছে ডিজাইন টা। খুব সিম্পল একটা ডিজাইন করেছি আমি। পরবর্তী কোন একদিন এই পাঞ্জাবি ডিজাইন টা আপনাদের মাঝে তুলে ধরব। পাঞ্জাবি উপর আমি কখনো আর্ট করিনি তবে এই প্রথম আর্ট করে বেশ ভালো লাগছিল নিজের কাছে। আর আর্ট করার পর দেখতেও বেশ ভালো লেগেছিল।
এরপর দুজন রেডি হয়ে চলে গেলাম আমাদের ছাদে। সকাল সকাল চারিদিকে হালকা কুয়াশা ছিল। তারপর আমি কিছু ফটোগ্রাফি ধারণ করে নিলাম। যেহেতু আপনাদের ভাইয়ার স্কুলের র্যালি হবে আর সেটা খুব সকাল সকাল তাই উনি বেশ তাড়াহুড়া করছিল। এজন্য বেশি ছবি তুলতে পারিনি দশটা মত ছবি তুলেছি। তারপর আবু রায়হানকে নিচে নিয়ে চলে আসলাম আর উনি স্কুলে চলে গেলেন। তবে ছবি তোলার মুহূর্তটা দারুন ছিল। আবু রায়হান বারবার এদিক ওদিক তাকিয়ে ছিল চলে যাচ্ছিল ছবি তুলতে তাই একটু ঝামেলা হয়েছে। কিন্তু কিছু কিছু সময় বেশ হাসি খুশি ছিল তখন কয়েকটা ছবি তুলেছি। আর সেই ছবিগুলো এখন আপনাদের মাঝে উপস্থাপন করলাম। সত্যি বলতে গেলে বাংলা নববর্ষের এই প্রথম দিনের সকালটা আমার খুব আনন্দের সাথে কেটেছে। অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি। সকালের পরিবেশটাও বেশ শান্ত এবং সুন্দর ছিল। আর এর মাঝে এভাবে ওনাদের কে সাজিয়ে সুন্দর করে ছবি তুলতে পেরে আরো বেশি ভালো লাগছিল। তবে এখন সব থেকে বেশি ভালো লাগছে আমার এই মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে। আশা করছি আপনাদের পহেলা বৈশাখ খুব সুন্দর এবং আনন্দের সাথে কেটেছে। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
https://x.com/MstFatema137069/status/1912145758926880884?t=xxNJfN0rz8CF1z1nFA1cmQ&s=19
https://x.com/MstFatema137069/status/1912147016890888337?t=rp3TGUKIUtsip6b3eRmdFQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
"আসসালামু আলাইকুম আপু, পোষ্টটি পড়ে সত্যিই মনটা খুব ভালো হয়ে গেল। পহেলা বৈশাখের এই আনন্দঘন মুহূর্তগুলো আপনার লেখার মাধ্যমে যেন চোখের সামনে ভেসে উঠলো। ছোট্ট আবু রায়হানকে নিয়ে আপনার ভালোবাসা আর আনন্দ সত্যিই ছুঁয়ে গেল হৃদয়কে। নতুন বছরের শুরুটা এমন ভালোবাসা আর হাসিতে ভরপুর হোক, এই কামনাই রইল। শুভ নববর্ষ ও শুভকামনা রইল আপনার পুরো পরিবারের জন্য!"
প্রথমে আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ নববর্ষ। নতুন বছরে পরিবারের সকলকে নিয়ে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।