আমার শখের বাগান

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG_20241125_151639~3.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই ‌। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। বাগান করা আমাদের প্রত্যেকেরই কম বেশি শখ। আমার তো ইচ্ছে ছিল বড় করে একটি বাগান করব। এমনকি আমি ছাদের উপর তৈরি ও করেছিলাম। দুঃখিত ছাদের ওপর দেশি মুরগিগুলো ওঠে সব গাছের পাতা খেয়ে ফেলে আর ওখানে মাটি তুলে বড় বড় জায়গাতে ফুল গাছ লাগাতে হয়। এইজন্য খুব একটা হয়ে ওঠে না। এইজন্য আপনাদের ভাইয়াকে বলে ছোট্ট একটি ফুলের বাগান তৈরি করেছিলাম বাড়ির সামনের দিকে। যদিও এটা আমাদের বাড়ির পিছনের দিক কিন্তু রাস্তার দিকে। আমাদের বাড়ির রাস্তা দিক থেকে ভিতরে প্রবেশ করে ভিতরে আবার অনেক জায়গা এবং সবকিছু। তাই রাস্তার দিকে তেমন একটা আসা হয় না এইজন্য ফাঁকা জায়গাটা ঘিরে ছোট্ট একটি বাগান তৈরি করে ফেলেছি। তবে আমার মায়ের বাসায় আমার বড় একটি বাগান ছিল কিন্তু আমার বিয়ে হয়ে যাবার পর সেরকম আর যত্ন না থাকায় বাগান টা এখন প্রায়ই শেষের দিকে। তাই আমি ওখান থেকেই কিছু গাছ এনে এই বাগানে লাগিয়েছিলাম। তবে আপনাদের ভাইয়া ও ফুল অনেক পছন্দ করে। মাঝে মাঝে ওর স্কুলের জন্য যখন ফুলের চারা কিনতে যায় তখন বাড়ির জন্য কিছু চারা কিনে আনে।

IMG_20241125_151705~2.jpg

তবে বাজার থেকে কিনে আনা কাজগুলো খুব বেশিদিন টিকে না। তাই আমি চেষ্টা করি বাড়িতে চারা দিয়ে কিছু ফুল গাছ তৈরি করতে। কিন্তু আমার বাগান টা যেহেতু খুব ছোট তাই বেশি ফুলের গাছ লাগানো হয়নি। বাগানটা ঠিক আমার ঘরের জানালার বাইরে। যখন কোন ফুল ফোটে আমি ঘরে বসেই জানালা দিয়ে দেখতে পাই। বাগানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট গোলাপের চারা। এই গাছ টা এক সময় অনেক বড় ছিল এবং এর অনেক ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। তবে কাজটি অনেক বড় হয়ে যাবার কারণে গোলা থেকে কেটে ফেলে ছিলাম। এখন আবারও অনেক কুশি বের হয়েছে। আশা করছি এগুলো এক সময় অনেক বড় হয়ে ফুল দিবে। তাছাড়া রয়েছে বড় একটি ঢেরস ফুলের গাছ। এই ফুলটা আমার ভীষণ পছন্দ ছিল। তবে কাজটি উঁচু হতে হতে একদম ছাদের সাথে লেগে গিয়েছিল। তাই গোড়া থেকে কেটে দেয়া হয়েছে। এবার আবারো অনেকগুলো গাছ বের হয়ে কলি এসেছে।

IMG_20241125_151755~2.jpg

তারপরে আছে দুই রকম পাতাবাহার ফুলের গাছ। একটি পাতা বাহার ফুলের পাতাগুলো দেখতে একদম খয়েরি রঙের। এবং অন্যটি সবুজ ও হলুদ রঙের মিশ্রিত। তবে সবুজ ও হলুদ রঙের চিকন চিকন পাতার পাতার গাছটি একটি বড় বাল দিতে লাগানো। এরপরে ওখানে আরও একটি বেলগাছ হয়েছে। এরপরে রয়েছে পাথরকুচি ফুলের গাছ। এই পাথরকুচি গুলো শীতকালে লাল রঙের চার পাতা বিশিষ্ট ফুল ফোটে। এই ফুলগুলো আমার ভীষণ পছন্দ। তাই ওই গাছগুলো রেখে দিয়েছি খুব যত্নে। এছাড়াও রয়েছে একটি কাঠা মুকুট ফুলের গাছ। এই ফুলগুলো আমার ভীষণ পছন্দ। সব মিলিয়ে আমার ছোট্ট বাগানে অনেকগুলো ফুল গাছ রয়েছে। যদিও ঘাসফুল ও অন্য ধরনের আরেকটি ফুলের কাজ ছিল তবে সেগুলো নষ্ট হয়ে গেছে।

IMG_20241125_151802~2.jpg

তাই কয়েকদিন আগে আপনাদের ভাইয়া যখন স্কুলের জন্য ফুলের গাছ আনতে গিয়েছিল তখন আমার জন্য এই দুইটা গাছ নিয়ে এসেছে। দুইটাই সূর্যমুখী ফুলের গাছ। হাইব্রিড জাতের সূর্যমুখী ফুল গাছ। ছোট গাছেই ফুল দিবে। হলুদ রঙের ফুলগুলো আমার খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়াকে বললাম উনার হাতে যেন আমার শখের বাগানে গাছ দুটি লাগিয়ে দেয়। এরপর উনি দুপুরে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে গাছ দুইটি লাগিয়ে দিল। সূর্যমুখী ফুলের গাছ দুটি লাগানোর পর আমার বাগান যেন সম্পূর্ণ মনে হচ্ছিল। আমার তো খুবই ভালো লাগছিল। কি বলবো অনুভূতিটা হয়তোবা বলে প্রকাশ করা যায় না। যাইহোক এই ছিলাম আর আজকের পোস্ট। আপনাদের কাছে আমার আজকের শখের বাগান টা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করি আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Screenshot_20241209-211105.png

Screenshot_20241209-210835.png

Screenshot_20241209-210711.png

 2 years ago 

বিয়ের আগে গড়ে তোলা বাগান কোন এক সময় শেষ হয়ে যায় আপু। কারণ মেয়েরা যখন শ্বশুরবাড়ি চলে যায় তখন তাদের শখের বাগানের যত্ন নেওয়ার মতো কেউ থাকে না। আবারো নতুনভাবে বাগান গড়ে তোলার চেষ্টা করেছেন এটা জেনে ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আমরা যতই বাবার বাড়িতে যত্ন নিই না কেন একদিন সবকিছুই শেষ হয়ে যাবে।

 2 years ago 

বেশ ভালো একটি উদ্যোগ নিলেন আপনি। বাগান করা আমারও খুবই ভালো লাগে। যেহেতু আপনারা খোলামেলা পরিবেশে থাকেন ইচ্ছে করলে অনেক গাছ রোপন করতে পারেন বাগান করতে পারেন। কিন্তু আমাদের তো এমনটা সুযোগ নেই চাইলেও পারি না। আপনার অনুভূতি পড়ে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপু। আপনারও বাগান করতে ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আমাদের সকলের মনের মধ্যে কমবেশি শখ রয়েছে। একটা সময় ছিল আমিও বাগান তৈরি করতে খুবই পছন্দ করতাম। কিন্তু এখন তো আর সেটা সম্ভব নয়। তবে কাউকে বাগান তৈরি করতে দেখলে খুব ভালো লাগে।

 2 years ago 

চেষ্টা করলে আপনিও পারবেন বাগান তৈরি করতে।

 2 years ago 

আপু আমারও বাগান করতে খুব ভালো লাগে। আমারতো মাটি নেই তাই ব্যালকনিতে যতটুকু করা যায়। সূর্যমুখী ফুলগুলো হলে বিশেষ করেই হাইব্রিড গাছের ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে। আপনি গুছিয়ে বাগান করুন ছোট হলেও সুন্দর করে বাগান হবে আপনার যে জায়গাটি রয়েছে। এবং সাজানো হয়ে গেলে আমাদের অবশ্যই দেখাবেন। অপেক্ষায় থাকবো।

 2 years ago 

আপু আমি তো শীতের সময়ে মায়ের বাসায় চলে এসেছি তবে গিয়ে যদি বাগানের পরিবেশটা সুন্দর দেখি তবে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। কেননা নিজের বাগানে নিজে না থাকলে সেরকম যত্ন থাকে না।

 2 years ago 

সূর্যমুখীর গাছ বা ফুল আমারো ভীষণ ভালো লাগে। আপনার ছোট্ট বাগানের ছবি দেখে ভালো লাগলো। তবে পোস্ট এ কয়েক জায়গায় 'গাছ' শব্দটি 'কাজ' হয়ে গিয়েছে এবং আরোও কয়েকটি ভুল রয়েছে। চেক করে ঠিক করে নিলে পোস্ট টি আরোও সুন্দর হবে।

 2 years ago 

ধন্যবাদ আপু অবশ্যই ঠিক করে নিব। লেখার সময় ভয়েস টাইপিং করিতো তাই টুকিটাকি ভুল হয়ে যায়।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে আপনাদের বাড়ীর সামনে বাগান তৈরি করেছেন দেখে সত্যি আমার কাছে বেশ ভালো লাগলো। সেখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। এত সুন্দর ভাবে পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করছি ছোট্ট বাগানে ছোট বড় অনেক ধরনের গাছ লাগানোর জন্য।

 2 years ago 

আপু ফুলবাগান বা ফুল সবাই পছন্দ করে। আর বাড়িতে ফুলবাগান থাকলে এমনিতে ভালো লাগে। এটি শুনে ভালো লাগলো বিয়ের আগে আপনি বাড়িতে ফুল বাগান করেছেন। এখন বিয়ের পর এইখানেও ফুলবাগান করার চেষ্টা করতেছেন। তবে ভাইয়া বাহির থেকে ফুলের চারা গাছ নিয়ে আসে এটি তো ভালো কথা। আর ভাইয়া দুটি চারা নিয়ে আসলো ভালো করে যত্ন করবেন। আর ওই গাছ থেকে ফুল ফুটলে আমাদের মাঝে ফুলের ফটোগ্রাফি শেয়ার করবেন। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59323.46
ETH 1593.23
USDT 1.00
SBD 0.38