ডাই: দুইটি ফুলের সাথে একটি ওয়ালমেট।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250220_200404~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার ,২৮ ফ্রেব্রুয়ারি ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই ভাল ও সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে আবারো নতুন একটি পোষ্টের মাধ্যমে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে আমি ভিন্ন ভিন্ন ধরনের ডাই পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তাই আজকে সপ্তাহের দ্বিতীয় দিনে আপনাদের মাঝে ছোট্ট একটি ওয়ালমেট নিয়ে হাজির হয়েছে। ক্লে ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে এবং জিনিস দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর ক্লে গুলো অনেক সফট হওয়ার কারণে এগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে এবং বিভিন্ন ধরনের জিনিস বানাতে খুবই সুবিধা হয়। তার থেকেও বেশি ভালো লাগে ক্লে ব্যবহার করে কিছু বানালে সেটা দেখতে একদম প্রাকৃতিক অর্থাৎ বাস্তবের মত লাগে। কেননা ক্লে রং গুলোই একদম বাস্তবের মত। যাইহোক আজকে আমি আপনাদের মাঝে দুইটি ফুলের মাধ্যমে একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। ফুলগুলো দেখতে অনেকটাই ছোট্ট ছোট্ট সূর্যমুখী ফুলের মত। আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট ওয়ালমেট টি কেমন লেগেছে সেটা জানাবেন। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করে ঘরে টাঙ্গিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। কিভাবে আমি সম্পূর্ণ ওয়ালমেট তৈরি করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
ক্লে
কাঠি

IMG_20250220_192703~2.jpg

ধাপ-১

IMG_20250220_195132~2.jpg

IMG_20250220_195414~2.jpg

প্রথমে আমি নীল রঙের প্যাকেটের মধ্যে থেকে অর্ধেক ক্লে নিয়ে নিলাম। তারপর হাতের সাহায্যে গোল করে চাপ দিয়ে একটি বৃত্ত তৈরি করে নিলাম।

ধাপ-২

IMG_20250220_195540~2.jpg

IMG_20250220_195651~2.jpg

এরপর সবুজ রঙের ক্লে নিয়ে দুইটি ছোট ছোট লম্বা গাছ তৈরি করে নিলাম। তারপর নীল রংয়ের বৃত্তের ওপর লাগিয়ে দিলাম গাছ দুটি।

ধাপ-৩

IMG_20250220_195800~2.jpg

IMG_20250220_195845~2.jpg

এরপর আবারও সবুজ রঙের ক্লে নিয়ে দুইটা পাতা তৈরি করে নিলাম। পাতাগুলোর উপর কাঠি দিয়ে শিরা এঁকে নিলাম। এরপর দুটি গাছের সাথে লাগিয়ে দিলাম।

ধাপ-৪

IMG_20250220_200000~2.jpg

IMG_20250220_200109~2.jpg

এরপর কিছু হলুদ ও লাল রঙের ক্লে নিয়ে নিলাম। হলুদ রঙের ক্লে গুলো আমি ছোট ছোট টুকরো করলাম দশটি। এবং লাল রঙের ক্লে ছোট করে দুইটা টুকরো করলাম। এরপর সবগুলো গোল করে নিলাম।

ধাপ-৫

IMG_20250220_200133~2.jpg

IMG_20250220_200146~2.jpg

IMG_20250220_200236~2.jpg

তারপর গাছের ওপর দিকে পাঁচটা হলুদ রঙের ক্লে গোল করে বৃত্তের মতো বসিয়ে দিলাম। তারপর হালকা চাপ দিয়ে পাপড়ি তৈরি করে নিলাম। এরপর মাঝখানে লাল রঙের একটি ক্লে গোল হালকা চাপ দিয়ে বসিয়ে দিলাম মাঝখানে। একই রকম করে অন্য পাশের গাছটিতে ও একটি ফুল তৈরি করে নিলাম।

ধাপ-৬

IMG_20250220_200404~2.jpg

IMG_20250220_200331~2.jpg

IMG_20250220_200313~2.jpg

IMG_20250220_200303~2.jpg

এরপর কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আপনাদের কাছে আমার আজকের তৈরি এই ছোট্ট দুইটি ফুলের ওয়ালমেট কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার কাছেও সম্পূর্ণ ওয়ালমেট তৈরি করার পর দেখতে খুবই ভালো লেগেছিল। সবার সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু ক্লে ব্যবহার করে। ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করলে খুব সুন্দর দেখায়। আপনি যেহেতু ফুল তৈরি করে ওয়ালমেট তৈরি করলেন আমার খুবই ভালো লেগেছে দেখে। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ক্লে রংগুলো একদম গাড়, তাই এগুলো দিয়ে যা তৈরি করা হয় না কেনো দেখতে ভীষণ ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ঠিক বলেছেন আপু, ক্লে অনেক সফট হওয়ার কারণে হাত দিয়ে নাড়াচাড়া করতে খুব ভালো লাগে। ক্লে দিয়ে তৈরি জিনিস দেখতে যেমন ভালো লাগে, তেমনি তৈরি করতে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর দুটি ফুল তৈরি করেছেন। দেখতে বেশ ভালো লাগছে আপু। প্রত্যেকটি প্রসেস দেখিয়ে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

একদম আমার কথাগুলো বলেছেন আপু আমার কাছেও ক্লে ভীষণ পছন্দ। ধন্যবাদ আপু।

 last year 

আপনি অতি চমৎকার ফুল তৈরি করে দেখিয়েছেন আমাদের। আপনার চমৎকার এই ফুলের সৌন্দর্য তৈরি করতে দেখি আমি মুগ্ধ হয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে এমন সুন্দর জিনিস দেখলে। অসাধারণ ছিল ডায় পোস্ট।

 last year 

আমার তৈরি করা ওয়ালমেট দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন যেন সত্যি ভালো লাগছে।

 last year 

ক্লে সফট বলেই ক্লে দিয়ে নানান ধরনের জিনিস তৈরি করা যায়।

খুব সহজ এবং সিম্পল ভাবেই আপনি এই ফুল বানিয়ে যে ওয়ালমেটটি তৈরি করেছে তা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর কালার কম্বিনেশন বেশি সুন্দর হয়েছে। ফুলটা ফুটে উঠেছে সুন্দরভাবে।

 last year 

হ্যাঁ আপু নীল রঙের উপর হলুদ রংয়ের ক্লে ব্যবহার করেছি যেন ছোট ওয়ালমেট দেখতে অসাধারণ লাগে। ধন্যবাদ আপু।

 last year 

Screenshot_20250228-214726.png

Screenshot_20250228-214625.png

 last year 

ফুলের ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে আপু। দেখতে খুবই আকর্ষণ লাগছে। এই ধরনের হাতের কাজ গুলো দেখতে ভীষণ ভালো লাগে।

 last year 

আমার কাছেও আপু দেখতে এবং তৈরি করতে ভীষণ ভালো লাগে ধন্যবাদ।

 last year 

আপনার মতো আমারও অনেক ভালো লাগে ক্লে ব্যাবহার করে কিছু বানাতে বা বানানো দেখতে।দারুণ বানিয়েছেন আপু।এক ডালেই দুটে ফুল চমৎকার সুন্দর হয়েছে। ফুটেছে ভালো।সত্যি বলেছেন এরকম ওয়ালমেট বানিয়ে দেয়ালে টানিয়ে রাখলে বেশ দারুণ লাগে দেখতে।ধাপে ধাপে ক্লে দিয়ে বানানো ওয়ালমেট তৈরি পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

না আপু দুইটি ডাল আলাদা আলাদা দিয়েছি। ধন্যবাদ আপু সুন্দর মতামত জানানোর জন্য।

 last year 

বাহ আপু আপনি তো ক্লে দিয়ে দুটো ফুল বানিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন। তবে আপনার ফুলের ওয়ালমেট অসাধারণ হয়েছে। বিশেষ করে ক্লে এর রং এর কারণে ফুল দুটো দেখতে বেশ চমৎকার লাগলো। অনেক অনেক ধন্যবাদ ক্লে দিয়ে এত সুন্দর করে ফুল বানিয়ে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছি আপু রং দুটো একটু আলাদা আলাদা দেওয়ার জন্য যাতে ফুলগুলো ফুটে ওঠে। ধন্যবাদ আপু।

 last year 

ফুলটা বেশ সুন্দর লাগছে। দারুণ তৈরি করেছেন আপু। ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট টা দারুণ তৈরি করেছেন আপনি। খুবই সুন্দর লাগছে আপনার তৈরি ফুলটা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 61862.56
ETH 1728.70
USDT 1.00
SBD 0.38