ডাই: বিবাহ বার্ষিকী উপলক্ষে ওয়ালমেট তৈরি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার ,৯ এপ্রিল ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডাই পোস্ট। তবে আজকে একটু ভিন্ন ধরনের পোস্ট করেছি। আজকে এই পোস্ট তৈরি করার মধ্যে রয়েছে আমার অনেক আনন্দের অনুভূতি মুহূর্ত এবং অনেকটা সময়। আজ থেকে চার বছর আগে এই দিনে আমার জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়েছিল। এই দিনে নতুন একজন মানুষের হাতে হাত রেখে ছিলাম। যে মানুষটাকে চিনতাম না এমন কি কখনো দেখিনি। কিন্তু মনে হয় আজ এই মানুষটা সবথেকে বেশি আপন। সব থেকে বেশি অবাক হয়ে যায় যখন আমি অসুস্থ থাকি বা হাসিখুশি থাকি মানে আমি কখন কোন অবস্থায় আছি আমার কথা শুনে বা দেখে উনি সবটা বুঝে যায়। মাঝে মাঝে মনে হয় উনাকে ছাড়া হয়তোবা আমার জীবনটাই অসম্পূর্ণ থেকে যেত। ২০২১ সালে এপ্রিল মাসের ৯ তারিখে আমাদের বিয়ে হয়। আলহামদুলিল্লাহ এই চারটা বছর উনার সাথে অনেক আনন্দে কাটিয়েছি। আশা করছি বাকিটা জীবন উনার সাথে এভাবেই কাটাবো। সত্যি বলতে এই মুহূর্তের কথা মনে হলেই মনের মধ্যে এত ভালো লাগা কাজ করছে যে আপনাদের মাঝে কিছু লিখতেই পারছি না। তবে এই দিনটা আরো বেশি স্মৃতি হিসেবে রাখার জন্য কাল রাত থেকে আমি এই ডাই পোস্ট তৈরি করেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার আজকের এই ডাই পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। কিভাবে আমি সম্পূর্ণ পোস্ট তৈরি করলাম সেটা এখন শুরু করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | কার্ডবোর্ড |
| ২ | সাদা রঙের কাগজ |
| ৩ | ক্লে |
| ৪ | গ্লু গান |
| ৫ | গাম |
| ৬ | কলম |
| ৭ | স্কেল |
| ৮ | কাঁচি |
| ৯ | জামার লেচ |
| ১০ | পোস্টার রং |
| ১১ | পেন্সিল |
ধাপ-১
প্রথমে আমি সাদা রঙের কাগজ গোল বৃত্তাকারে বড় করে কেটে নিলাম। এরপর এক পাশে পেন্সিল দিয়ে একটি বর ও বউ এর ছবি এঁকে নিলাম। বর এবং বউয়ের পেছন দিকের চিত্র অংকন করলাম।
ধাপ-২
এরপর তার ঠিক আরেক পাশে সুন্দর করে এপ্রিল মাস ২০২১ সালের ক্যালেন্ডার থেকে নিলাম। প্রথমে স্কেল দিয়ে ঘর গুলো সুন্দর করে দাগ দিয়ে এর মধ্যে সংখ্যাগুলো লিখে নিলাম।
ধাপ-৩
আমি প্রথমে পেন্সিল দিয়ে একে নিয়েছিলাম তারপর সবগুলো কলম দিয়ে ভালো করে এঁকে নিলাম। তারপর উপরে আমাদের নাম লিখে দিলাম।
ধাপ-৪
আমি যেভাবে সাদা কাগজ কেটেছিল ঠিক সেই মাপে এটি কার্ডবোর্ড কেটে নিয়ে তার ওপর গাম লাগিয়ে সাদা কাগজটি লাগিয়ে দিলাম।
ধাপ-৫
এরপর ক্লে নিয়ে আমি কয়েকটি লাভ তৈরি করে নিলাম। তারপর প্রথমে ক্লে নিয়ে ছোট ছোট গোল করে তারপর চাপটা করে নিলাম। এরপর একসাথে রেখে জড়িয়ে কয়েকটা গোলাপ তৈরি করে নিলাম।
ধাপ-৬
এরপর গোলাপ, পাতা ও লাভ গুলো কার্ড বোর্ডের ওপর সুন্দর করে সাজিয়ে নিলাম।
ধাপ-৭
তারপর গ্লু গান দিয়ে ফুল এবং পাতাগুলো লাগিয়ে নিলাম। এরপর একদম নিচের দিকে লাভ দুইটি লাগিয়ে নিলাম।
ধাপ-৮
তারপর পোস্টার রং ব্যবহার করে প্রথমে মাঝখানের বড় গোলাপ টি লাল রং করে নিলাম। এরপর তার পাশের দুইটি সাদা এবং তার দুপাশে দুইটি সাদা ,তারপর আবারও তার দুই পাশে ছোট্ট দুইটি লাল গোলাপ রং করে নিলাম। আরে এর মাঝে কয়েকটা পাতায় এঁকে দিলাম।
ধাপ-৯
এরপর বরের পাঞ্জাবি রং করে নিলাম। তারপর বউ এর ব্লাউজ অর্থাৎ চুল থেকে অর্ধেক অংশ রং করে নিলাম। এরপর নিচে দুইটি লাভ লাল রং করে নিলাম।
ধাপ-১০
এরপর গোল কার্ডবোর্ডরে চারপাশ সোনালী রঙের একটি সুন্দর লেচ গ্লু গান দিয়ে কুচি কুচি করে লাগিয়ে নিলাম।
ধাপ-১১
সোনালী রঙের ঝিলিমিলি লেচ লাগানোর পর দেখতে ভীষণ ভালো লাগছিল।
ধাপ-১২
এরপর আমি একটি জামার নিচের অংশের বড় কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা সুন্দর করে কেটে বিয়েতে বড় লেহেঙ্গা এর মত করে তৈরি করে নিলাম সেলাই দিয়ে। যখন সম্পূর্ণ লেহেঙ্গা তৈরি হয়ে গিয়েছিল তখন দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল।
ধাপ-১৩
তারপর লেহেঙ্গা টা গ্লু গান দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম। এরপর বউয়ের পিছন দিক থেকে লেহেঙ্গার নিচের অর্ধেক পর্যন্ত একটি চিকন গোল্ডেন কালারের লেচ লাগিয়ে দিলাম।এতে সৌন্দর্য টা আরো বৃদ্ধি পাবে।
ধাপ-১৪
তারপর বেশ কয়েকটা ফটোগ্রাফি ধারণ করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। কেমন লাগলো আমার বিয়ের স্মৃতিময় কার্ড এই ডাই পোস্ট। সম্পূর্ণ তৈরি হয়ে গেলে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
শুভ বিবাহ বার্ষিকী আপু। গত বছরগুলো যেভাবে আনন্দে কেটেছে আশা করি সারা জীবন এভাবে কাটুক। এই ধরনের ওয়ালমেট গুলো আমার খুবই ভালো লাগে। আপনি নিজের হাতে জিনিসটা তৈরি করেছেন দেখে ভালো লাগলো। চমৎকার ছিল আপনার এই ডাই প্রজেক্ট। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু।
প্রথমে আপনাকে বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিবাহ বার্ষিকী উপলক্ষে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপনার ওয়ারমেট দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে আপু পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
https://x.com/MstFatema137069/status/1909978944507429146?t=cEmbioSnA1Yvbk37ruNmmw&s=19
https://x.com/MstFatema137069/status/1909979526790066446?t=DlIQpOdBSPi4capBNFPuJg&s=19
https://x.com/MstFatema137069/status/1909980254736707687?t=BCGHc4ji5rHeYS8Sokqd7w&s=19