ডাই:রঙিন কাগজ ব্যবহার করে দুইটি ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250115_124430~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার ,২৮ জানুয়ারি ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি সকল সদস্যদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি রঙিন কাগজ বা যে কোন কিছু দিয়ে ডাই পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য। আজকে আমি গোলাপি ও হলুদ রংয়ের কাগজ ব্যবহার করে দুইটি ফুল তৈরি করেছি। রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে এবং দেখতে আমার খুবই ভালো লাগে। আজকে আমি প্রথমে বড় চার পাপড়ি বিশিষ্ট একটি ফুল তৈরি করে নিয়েছি ।তার ওপর ছয় পাপড়ির ছোট ছোট ফুল তৈরি করে বড় একটি ফুল তৈরি করেছি। এই ফুল দুটি তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। কিভাবে আমি ফুল দুটি তৈরি করলাম সেটা এখন আপনাদের মাঝে উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
গাম
কাঁইচি
কলম

ধাপ-১

IMG_20250115_123232~2.jpg

IMG_20250128_163026-COLLAGE.jpg

IMG_20250115_123349~2.jpg

IMG_20250115_123402~2.jpg

প্রথমে আমি তিন ইঞ্চি দৈর্ঘ্য ও প্রস্তুত সমান করে একটি লাল রঙের কাগজ নিয়ে নিলাম। তারপর কাগজটি মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিলাম। একই রকম করে আরেকটি ভাঁজ দিয়ে দিলাম। তারপর ইচ্ছামত একটু নকশা এঁকে কাঁচি দিয়ে কেটে নিলাম।

ধাপ-২

IMG_20250128_163121-COLLAGE.jpg

IMG_20250128_163131-COLLAGE.jpg

IMG_20250115_123818~2.jpg

একই রকম করে আমি হলুদ রঙের কাগজ ব্যবহার করে একটি ফুল তৈরি করে নিলাম।

ধাপ-৩

IMG_20250115_123826~2.jpg

IMG_20250115_123847~2.jpg

এরপর আবারও হলুদ রঙের কাগজ ব্যবহার করে গোল গোল তিন টা কাগজ কেটে নিলাম। তারপর কাগজগুলোর ঠিক মাঝখান দিয়ে কেটে ছয় টুকরো করে নিলাম।

ধাপ-৪

00000IMG_00000_BURST20250115124045_COVER~2.jpg

IMG_20250115_124140~2.jpg

এরপর গাম দিয়ে এক সাইডের মুখ আর এক সাইডে লাগিয়ে দিলাম। এভাবে আমি ছয়টি ফুল তৈরি করে নিলাম।

ধাপ-৫

IMG_20250115_124206~2.jpg

IMG_20250115_124229~2.jpg

এরপর লাল রঙের বড় ফুলটির মাঝখানে হলুদ রংয়ের ছোট ছোট ফুলগুলো চারপাশে গোল করে একটি বড় ফুল তৈরি করে লাগিয়ে দিলাম।

ধাপ-৬

IMG_20250115_124235~2.jpg

IMG_20250115_124301~2.jpg

IMG_20250115_124440~2.jpg

এরপর হলুদ রঙের ছোট ফুলের মত করে আমি ছয়টি লাল রঙের ফুল তৈরি করে নিলাম। তারপর হলুদ রঙের বড় ফুলের মাঝখানে লাগিয়ে দিলাম।

ধাপ-৭

IMG_20250115_124430~3.jpg

IMG_20250115_124419~2.jpg

IMG_20250115_124334~2.jpg

IMG_20250115_124430~2.jpg

এরপর দুটি ফুল একসাথে রেখে কয়েকটি ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের তৈরি এই দুইটি ফুলের ডাই পোস্ট সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। ফুল তৈরি করার ধাপ গুলো দেখে ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আরে বাহ দারুন হয়েছে তো রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা ফুল দুটি। ভিন্ন ভিন্ন কালারের হওয়াতে আরো চোখে ধরার মতো হয়েছে। সত্যি বলতে আপনার তৈরি করা ফুল দুটি ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখলে দারুন দেখাবে কিন্তু। সমস্যা নেই যেহেতু ফুল দুটি তৈরি করার প্রসেস সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার পোস্ট দেখে দেখে এই ফুল দুটি তৈরি করে নিবো। দৃষ্টিনন্দন একটি ফুলের ডিজাইন আমাদের শিখিয়ে দিলেন তার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

দারুন আইডিয়া দিলেন ভাইয়া ড্রেসিং টেবিলের সামনে লাগিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

এটা সত্যি বলেছেন আপু রঙিন কাগজ ব্যবহার করে ফুল তৈরি করলে দেখতে ভীষণ সুন্দর লাগে। সময়ের অভাবে অবশ্যই ধরনের পোস্টগুলো করা হয় না আর দক্ষতা ও তেমন একটা নেই। আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

চেষ্টা করলে সব কিছুই সম্ভব ভাইয়া। আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন।

 last year 

আজকে আপনি রঙিন কাগজ দিয়ে দুই কালারের দুইটা সুন্দর ফুল তৈরি করেছেন দেখে খুবই খুশি হলাম। এই জাতীয় রঙিন কাগজের ফুলগুলো আমার কাছে বেশ ফেভারিট।

 last year 

আমার কাছেও ভালো লাগে মাঝে মাঝে তৈরি করে টেবিলের ওপর সুন্দর করে সাজিয়ে রাখি।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রঙিন কাগজ ব্যবহার করে দুইটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুল গুলো অনেক বেশি সুন্দর লাগছে আপু।

 last year 

মাঝে মাঝে নতুন কিছু তৈরি করতে খুবই ভালো লাগে। তাই চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে হলেও রঙিন কাগজ ব্যবহার করে কিছু তৈরি করতে ধন্যবাদ।

 last year 

কাগজের ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগছে। ফুল গুলোকে বেশ দারুন হয়েছে। রঙিন কাগজ ব্যবহার করে দুইটি ফুল তৈরি করেছেন । আপনি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

ধন্যবাদ ভাই আপনার মতামত জানানোর জন্য।

 last year 

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল কাটলেন আপনি। রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুল দেখতে খুবই চমৎকার হয়। আপনি খুব সুন্দর ফুল কেটে নিলেন যা দেখতে বেশ ভালো লাগলো। ধাপ গুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

আপু এই ফুল দুটি তৈরি করতে খুব বেশি সময় লেগেছিল না কিন্তু মাঝখানের ছোট ছোট ফুলগুলো তৈরি করতে বেশি ঝামেলা হয়েছিল। ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে চমৎকার লাগে। আমিও মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে থাকি। রঙিন কাগজে জিনিসগুলো তৈরি করতে যেমন ভালো লাগে তৈরি করার পরে দেখলে আরো ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার দুটি ফুল তৈরি করেছেন আপু। এভাবে ফুল তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগে। চমৎকার ফুল তৈরি করার ধাপগুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আপনার তৈরি করা ফুল গুলো দেখিই আপু বেশ ভালো লাগে।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি বেশ চমৎকার ফুল বানিয়েছেন আপু। কাগজের ফুলগুলো এমনি দেখতে খুব সুন্দর হয় সেই জায়গায় আপনার চমৎকার রং এর চয়েস ফুলগুলোকে আরো আকর্ষণীয় করে তুলেছে। ধাপে ধাপে চমৎকার ভাবে বর্ণনা করেছেন আপনি।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মতামত প্রকাশ করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39