ঈদের কেনাকাটা ও সুন্দর মুহূর্ত শেষ পর্ব।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অনুভূতি ও কেনাকাটার দ্বিতীয় বা শেষ পর্ব। কেনাকাটা করতে কার না ভালো লাগে। তবে বিভিন্ন উৎসব উপলক্ষে কেনাকাটা করতে আরও বেশি ভালো লাগে। গত সপ্তাহে আমি ঈদুল আযহা উপলক্ষে কেনাকাটার প্রথম পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকের তার দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে তুলে ধরবো। প্রথম পর্বে আমি জামা কাপড় সহ আরো অন্যান্য জিনিসকে কেনাকাটার মুহূর্তগুলো শেয়ার করেছি। আজকে প্রয়োজনীয় আরো কিছু কেনাকাটা নিয়ে হাজির হয়েছি। মার্কেটে গিয়েই প্রথমে আমার জন্য এরপর আবু রায়হানের জন্য কেনাকাটা শেষ করে চলে গিয়েছিলাম আপনাদের ভাইয়ের জন্য কিছু কিনতে। সত্যি বলতে গেলে আমাদের জিনিস কিনতে তেমন কোন সময় লাগেনি । কিন্তু এই প্রথম দেখলাম ছেলেদের জিনিস কিন্তু এতো সময় লাগে। এর আগে বাজারে গেলে আমাদের জন্য জিনিস কিনতে কিন্তু অনেক দেরি হয়ে যেত। আর আপনাদের ভাইয়ের জন্য কিছু কিনতে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যেত।
কিন্তু সেই দিন আমাদের জন্য কেনাকাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং আপনাদের ভাইয়ার জন্য পছন্দই হচ্ছিল না কিছু। পরে ক্লান্ত হয়ে আর চেষ্টা করিনি। পরে একদিন এসে উনার জন্য কেনাকাটা করে নিয়ে যাবে। জামা কাপড় যেটা সবকিছু কেনা হয়ে গেলে আমরা চলে গেলাম অন্য দোকানে। সেখানে গিয়ে প্রথমে আবু রায়হানের জন্য একটি পানির পট নিয়ে নিলাম। তারপর ঘুরে ঘুরে পুরো দোকানটা দেখছিলাম। সেখান থেকে আবু রায়হানের আব্বু টিফিন নিয়ে যাওয়ার জন্য একটি টিফিন বাটি নিয়ে নিলাম। এরপর ওখান থেকে আমরা চলে গেলাম কসমেটিক্সের দোকানে। সেখানে গিয়ে জামার জন্য কিছু লেচ কিনে নিলাম। তারপর মেহেদির সহ আরো অনেক কিছু কিনে নিলাম। তারপর ওখান থেকে চলে আসলাম। আমরা যেহেতু দুজনেই রোজায় ছিলাম তাই আর কিছু খাওয়া দাওয়ার দিকে গেলাম না। আমরা হোটেলে গিয়ে এক কেজি দই ও হাফ কেজি রসমালাই কিনে নিলাম। আবু রায়হান রসমালাই খেতে পছন্দ করে।
এরপর আমরা ওখান থেকে বাড়িতে আসার জন্য রওনা দিয়ে দিলাম। আসার পথেই সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। ভেবেছিলাম যে রেস্টুরেন্টের ভিতরে যাব কিন্তু রমজান মাস তাই আর যাওয়া হলো না। তবে আস্তে আস্তে আমরা প্ল্যান করে ফেললাম ঈদের পরে একদিন ওখানে ঘুরতে যাব। কেননা এর আগে একজন ওখানে গিয়েছিলাম ওখানকার খাবার ভীষণ মজা। আর জায়গাটা দেখতেও অনেক সুন্দর। তাই ভাবলাম ঈদের পরে একদিন ওখানে ঘুরতে যাব। বাবু যেহেতু আমাদের সাথে ছিল না আর হালকা হালকা বৃষ্টি হয়েছিল তাই মুহূর্তটা ও ছিল অনেক সুন্দর। দুজনে গল্প করতে করতে বেশ আনন্দের সাথে চলে আসলাম বাসায়।
তবে বাসায় আসতে আসতে বাড়ি থেকে কল দিল যে বাবু নাকি কান্না করছে। তাই আমরা একটু দ্রুত চলে আসলাম বাসায়। প্রতিবারের থেকে এবার ঈদের কেনাকাটার অনুভূতিটা যেন সত্যি অন্যরকম লাগছিল। কেন জানি এবার ঈদে কেনাকাটা করে বেশ আনন্দ পেয়েছি। সব থেকে বেশি ভালো লাগছে এই সুন্দর মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে। আশা করছি সবার ঈদ খুব সুন্দর ভাবে কাটবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও অসুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MstFatema137069/status/1905249196435014072?t=lGT8AKx9mRvhMh4w_jqoYg&s=19
https://x.com/MstFatema137069/status/1905250071597257038?t=k0mzr-c86-O9R6XzfqiF6g&s=19
https://x.com/MstFatema137069/status/1905250932872667354?t=fJFlGYJLiB-tidqu0rHoPw&s=19
https://x.com/MstFatema137069/status/1905251712245682540?t=BOPa1FvUlyRIYfour9Y3bQ&s=19
https://x.com/MstFatema137069/status/1905252594249003166?t=TBfDHusL0nK01MgjjbNjIw&s=19
https://x.com/MstFatema137069/status/1905253774098321783?t=CjbMOM9YSI3GGnnEtUgCaA&s=19