প্রয়োজনীয় কাজের পাশাপাশি কেনাকাটা পর্ব -২
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার,১৪ জানুয়ারি ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন । আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রয়োজনীয় কাজের পাশাপাশি কিছু কেনাকাটার দ্বিতীয় পর্ব। এর আগে আমি প্রথম পর্বে কবরের এবং আমার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম তার পাশাপাশি কিছু কসমেটিকস কেনার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আজকে কিছু ব্যাগ ও আবু রায়হানের জন্য জামা কাপড় কেনার মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরব। কসমেটিক কেনার পর বের হয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করছে রাস্তার পাশে। যদিও এই ব্যাগগুলো সব সময় পাওয়া যায় না। তাই ব্যাগ গুলো দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। চলে গেলাম গিয়ে ব্যাগ গুলো দেখলাম বেশ সুন্দর ছিল।
ওখানে ছোট বড় সব ধরনের ব্যাগ ছিল। আমার কাছে বড় গুলোর থেকে ছোট গুলো বেশি ভালো লেগেছিল। যদিও এই ব্যাগগুলো খুব একটা দেখতে পাওয়া যায় না তাই আমি মাঝারি দেখে একটা ব্যাগ কিনলাম। ব্যাগ গুলো তৈরিতে সম্পূর্ণ হাতের কাজ ছিল। তাই দেখতে আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল। এরপর ওইদিকে গিয়ে দেখে আরো বিভিন্ন ধরনের জামা কাপড়সহ অনেক জিনিস। আমি ভাবলাম গিয়ে দেখি আবু রায়হানের জন্য সুন্দর কিছু পায় কিনা। যেমন ভাবনা তেমন কাজ আমিও চলে গেলাম। এরপর অনেকগুলো কাপড় দেখছিলাম। হঠাৎ বিড়ালের ছবি দিয়ে কিছু ফুলহাতা টি-শার্ট দেখতে পেলাম। দেখতে একদম ছোট্ট কিউট পুশের মত আমার কাছে বেশ ভালো লাগছিল। তাই এই দুইটা টি-শার্ট কিনে নিলাম।
এরপর আরো কিছু দোকানে ঘোরাঘুরি করলাম কিন্তু তেমন কিছু দেখতে পেলাম না। মাঝে মাঝে বাজারে হঠাৎ হঠাৎ নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায়। কিন্তু অনেক সময় এদেরকে পাওয়া যায় না। এদের এক কথায় হকারী বলা হয়। এদের কাছে কিছু ভালো জিনিসও থাকে আবার কিছু খারাপ জিনিসও থাকে। তবে আমি চেষ্টা করি আমার কাছে যেটা ভালো লাগে সেটা কেনার জন্য। ফুটপাত অথবা শপিংমল যেখান সেখান থেকে আমি মার্কেট করি তবে চেষ্টা করি নিজের পছন্দের জিনিস কিনতে। এরপর সেখানে আবু রায়হানের জন্য আরো কিছু সোয়েটার দেখলাম কিন্তু তেমন একটা পছন্দ হলো না বলে ওখান থেকে আমরা অন্য কাজের জন্য রওনা দিলাম। আর আমরা সব কিছু একটু তাড়াহুড়ার মধ্যেই করেছিলাম কেননা আবু রায়হানকে সাথে নিয়ে এসেছিলাম না বাড়িতে আমার আম্মুর কাছে রেখে এসেছিলাম।
এরপর বাজারের ভেতরে এসে আমরা আবু রায়হানের জন্য কিছু খাবার ও ফলমূল কিনলাম। তার সাথে আমার পছন্দের ঝিলিমিলি বেলুন কিনলাম। কিন্তু এগুলো আপনাদের মাঝে আগামী পর্বে ফটোগ্রাফি ও বিস্তারিত শেয়ার করব। আমার আজকের পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। আর আপনাদের কাছে হঠাৎ এভাবে কেনাকাটা করতে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আজ এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো অসুস্থ থাকবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই দিনে আমরা অনেক বেশি পরিমাণে ব্যস্ত ছিলাম যার কারণে প্রয়োজনের পাশাপাশি খুব একটা বেশি জিনিস ক্রয় করতে পেরেছিলাম না। তারপরও আমরা চেষ্টা করেছিলাম যতটা সময় কম ব্যবহার করে জিনিসগুলো ক্রয় করার জন্য। আপনি বিষয়টা আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে ভালো লাগলো।
সত্যি সেই দিন খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম তারপরেও বেশ কিছু জিনিস কিনেছিলাম ধন্যবাদ।
কেনাকাটার অনেক সুন্দর একটি পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। বেশ ভালো লাগলো কেনাকাটার বিষয়গুলো সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে। বিশেষ প্রয়োজনে চলাচলের মুহূর্তে ভালো লাগার জিনিস কেনাকাটা হয়ে যায়।
আমার তো কোথাও গেলে যেটা ভালো লাগে সেটা কেনার চেষ্টা করি ধন্যবাদ।
প্রয়োজনীয় কাজের জন্য বের হলে একসাথে অনেকগুলো কাজ হয়ে যায়। আসলে যাওয়া আসার মধ্যে যদি সামনে ভালো কিছু চোখে পড়ে যাই তাহলে কিনতে ইচ্ছে করে। আপনি তো বেশ ভালো কেনাকাটা করলেন দেখলাম। কেনাকাটার মুহূর্তটি আমাদের সাথে তুলে ধরার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু আবু রায়হান হওয়ার পর তেমন একটা বাজারে যাওয়া হয়ে ওঠে না তাই একদিন গেলে চেষ্টা করি প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসার জন্য।
বিভিন্ন শপিংমল বা ফুটের থেকে সব সব সময় আমিও শপিং করি। ফুট গুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে। তবে আমার মনে হয় ফুটে যা পাওয়া যায় তা হয়তো শপিংমলে আমাদের চোখে পড়ে না।ফুটগুলোর মধ্যে অনেক প্রয়োজনীয় ও কম দামে পাওয়া যায়।যাই হোক আজ আপনার প্রয়োজনীয় কাজের পাশাপাশি কেনাকাটা গুলো দেখে ভালোই লাগলো।
ঠিক বলেছেন আপু মাঝে মাঝে ফুটপাতে রাস্তার ধারে বসা বিক্রেতাদের কাছ থেকেও দারুন দারুন জিনিস কেনা হয়ে যায়।
আমিও এই কয়টা দিন জাহিদদের বাড়ির কাছ থেকে বেশ কিছু জিনিস কেনাকাটা করলাম। আমি যখন বাড়ির বাইরে কাজ করছিলাম দেখলাম কাপড়ের সিট বিক্রয় করা মানুষ যাচ্ছেন। ঠিক তেমনি মনে হল তোমার এই কেনাকাটার পোস্ট। যাই হোক অনেক ভালো লাগলো সুন্দর একটি কেনাকাটার মুহূর্ত দেখতে পেরে।
আপু বাজার থেকে আমরা তো জিনিসপত্র কিনে কিন্তু মাঝে মাঝে রাস্তায় বিক্রি করতে আসে এদের জিনিসগুলো দেখবেন ভালো লাগে।
মাঝেমধ্যে এভাবে কেনাকাটা করতে অনেক ভালো লাগে। প্রয়োজনীয় কাজের পাশাপাশি বেশ ভালোই কেনাকাটা করলেন দেখছি। অনেক সুন্দর ছিল আপনার কেনাকাটা করার মুহূর্তটা। আমার কাছে তো অসম্ভব ভালো লাগে হঠাৎ করে কেনাকাটা করতে। অনেক সময় যে কোনো কাজে গেলে হঠাৎ করে কেনাকাটা করা হয়।
চেষ্টা করি ভাইয়া বাজারে গেলে প্রয়োজনীয় জিনিস গুলো একবারে কেনার জন্য।