ডাই:রঙিন কাগজের ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250131_141408~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার ,৩১ জানুয়ারি ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজের একটি ওয়ালমেট। রঙিন কাগজ ব্যবহার করে যে কোন ধরনের জিনিস তৈরি করতে ও দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে চেষ্টা করি রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর কিছু তৈরি করার জন্য। কিন্তু কাগজ ব্যবহার করে যে কোন কিছু তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। আজকে আমি যে ওয়ালমেট তৈরি করেছি এটা তৈরি করতে অনেক সময় লেগেছিল। কিন্তু শেষের দিকে বাবু কান্না করার কারণে খুব দ্রুত সবকিছু লাগিয়ে ছিলাম তাই ফটোগ্রাফি করতে পারিনি।তারপরেও যদি সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি তখন খুবই ভালো লাগে। আমার আজকের তৈরি ফুল পাতা সহ ডালের এই ওয়ালমেট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। কিভাবে আমি সম্পূর্ণ ওয়ালমেট তৈরি করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
কাঁইচি
গাম
পেন্সিল

IMG_20250131_111203~2.jpg

ধাপ-১

IMG_20250131_112139~2.jpg

IMG_20250131_112509~2.jpg

IMG_20250131_112902~2.jpg

প্রথমে আমি গোলাপি রঙের চার দিকে সমান আকৃতির ৪ ইঞ্চি সাইজের আট টি কাগজ কেটে নিলাম। এরপর তিন ইঞ্চি সাইজের আট টি কাগজ কেটে নিলাম। এরপর দুই ইঞ্চি সাইজের আট টি সাদা রঙের কাগজ কেটে নিলাম।

ধাপ-২

IMG_20250131_113309~2.jpg

IMG_20250131_113320~2.jpg

IMG_20250131_113330~2.jpg

এরপর প্রথমে আমি একটি কাগজ কোনাকুনি ভাবে ভাঁজ দিয়ে নিলাম। তারপর আবারো একইভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম। এভাবে সবগুলো কাগজ ভাঁজ দিয়ে নিলাম।

ধাপ-৩

IMG_20250131_113833~2.jpg

IMG_20250131_114106~2.jpg
IMG_20250131_114206~2.jpg

IMG_20250131_114457~2.jpg

IMG_20250131_114225~2.jpg

তারপর সব গুলো কাগজ কাঁইচি দিয়ে ভালোভাবে কেটে নিলাম। এরপর বড় ফুলের মাঝখানে মাঝারি ফুল এবং তারপর সাদা রঙের ছোট ফুল গাম দিয়ে লাগিয়ে দিলাম। এভাবে মোট আটটি ফুল তৈরি করলাম।

ধাপ-৪

IMG_20250131_115421~2.jpg

IMG_20250131_115428~2.jpg

এরপর ছোট বড় করে কিছু সবুজ রঙের কাগজ কেটে পাতা তৈরি করে নিলাম।

ধাপ-৫

IMG_20250131_115244~2.jpg

IMG_20250131_115552~2.jpg

IMG_20250131_115648~2.jpg

IMG_20250131_121019~2.jpg

তারপর হলুদ রঙের কাগজ কেটে নিলাম লম্বা লম্বা করে মোট ১০ টি। এরপর গাম দিয়ে কাগজ গুলো জড়িয়ে ডাল তৈরি করে নিলাম। এভাবে আমি মোট ১০ টি ডাল তৈরি করলাম।

ধাপ-৬

IMG_20250131_121120~2.jpg

IMG_20250131_121150~2.jpg

তারপর নিচে পাঁচটি ডাল এবং ওপরে পাঁচটি ডাল গাম দিয়ে লাগিয়ে দৈর্ঘ্য প্রস্থ সমান করে সুন্দর একটি ঘর তৈরি করে নিলাম।

ধাপ-৭

IMG_20250131_121728~2.jpg

IMG_20250131_124448~2.jpg

এরপর সেখানে ফুলগুলো লাগালাম। এরপর পাতা ও কিছু ডাল লাগিয়ে নিলাম। ডাল পাতা লাগানোর সময় আমার ছবি তুলতে মনে ছিল না তাই একবারে ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি।।

ধাপ-৮

IMG_20250131_141350~2.jpg

IMG_20250131_141343~2.jpg

IMG_20250131_141336~2.jpg

IMG_20250131_141333~2.jpg

সম্পূর্ণ ওয়ালমেট তৈরি হয়ে গেলে আমার কাছে দেখতে ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছে ও ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

এ জাতীয় সুন্দর সুন্দর ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লাগে। মাঝেমধ্যে এমন ওয়ালমেট তৈরি করে নিজের দক্ষতা প্রকাশ করা যায়। পাশাপাশি এই সমস্ত ওয়ালমেট গুলো নিজের বাসার দেয়ালে টাঙিয়ে রাখা যায়। বেশি দারুন তৈরি করেছেন।

 last year 

একসাথে দুই কাজ হয়ে যায় নিজের দক্ষতা প্রকাশ করা যায় আবার ঘরটা কেও সাজানো যায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আসলে রঙ্গিন কাগজ ব্যবহার করে তৈরি করা ওয়ালমেট গুলো অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে। আপনি ধারাবাহিক ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

 last year 

রবিন কাগজের যেকোনো ধরনের জিনিস আমার কাছে ভালো লাগে কিন্তু ওয়ালমেট গুলো একটু বেশি ভালো লাগে ভাইয়া ধন্যবাদ।

 last year 

কাগজ দিয়ে কেটে কেটে দারুন সুন্দর ওয়ালমেট তৈরি করলেন। এই ধরনের হাতের কাজ গুলি দেখতে খুব সুন্দর লাগে। তারমধ্যে যেভাবে দেয়ালে টাঙানোর মত খাঁচার ব্যবস্থা করেছেন তাতে এর সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। এত সুন্দর একটি কাজ আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 last year 

জ্বী ভাইয়া নিচের দিকে খাঁচা আর ওপরে গাছসহ ফুল তৈরি করেছি। ভাই আপনার মতামত জানানোর জন্য ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আপু। এই ধরনের ওয়ালমেট গুলো আমার বেশ ভালো লাগে। এগুলো বাসায় সাজিয়ে রাখলেও বেশ দারুন লাগে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

জি আপু আপনি একদম ঠিক বলেছেন এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে দেওয়ালে টাঙিয়ে রাখলে ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজের অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। বিশেষ করে ছোট কাগজের ফুলগুলো এই ওয়ালমেটের সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলেছে। আপনার নিখুঁত কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ফুলগুলো আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট গুলো দেখতে খুব চমৎকার লাগে। এই ওয়ালমেট গুলো ঘর সাজানোর কাজে খুবই উপযোগী। রংবেরঙের ওয়ালমেট দিয়ে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। ওয়ালমেট গুলো তৈরি করতে আমার কাছেও বেশ ভালো লাগে। দারুন একটি ওয়ালমেট তৈরি করার সম্পূর্ণ প্রসেস আমাদের সাথে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো।

 last year 

সত্যি আপু আমি যখন ওয়ালমেট টি ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখলাম তখন দেখতে আরো সুন্দর লাগছিল।

 last year 

বাহ্ আপু চমৎকার একটি রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটটি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আপু আপনি ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

চেষ্টা করেছি আপু আপনারা যেন প্রতিটি ধাপ সুন্দরভাবে বুঝতে পারেন ধন্যবাদ।

 last year 

আপ আপনি কিন্তু রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা আজকের রঙিন কাগজের ওয়ালমেট দেখে তো চোখ ফেরানো যাচেছ না। বেশ সুন্দর করে আপনি আজকের পোস্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু আপনার মতামত জানানোর জন্য।

 last year 

Screenshot_20250131-200107.png

Screenshot_20250131-195947.png

Screenshot_20250131-195925.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39